এক্সপ্লোর

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে স্বেচ্ছামৃত্যুর আর্জি, জবাবের অপেক্ষায় নদিয়ার দুই শারীরিক প্রতিবন্ধী বোন

রানাঘাট: জীবনযন্ত্রনায় কাতর নদীয়ার দুই শারীরিক প্রতিবন্ধী বোন। রাষ্ট্রপতি ও প্রধানন্ত্রীর কাছে তাঁরা স্বেচ্ছামৃত্যুর আর্জি জানিয়েছিলেন। কিন্তু তার কোনও জবাব পাওয়া যায়নি। এতে রমা ঘোষ (৩৪) এবং তাঁর বোন কৃষ্ণা ঘোষ (২৮) খুবই হতাশ। নদিয়ার পাটুলি গ্রামের বাসিন্দা এই দুই বোন শারীরিক প্রতিবন্ধীদের জন্য নির্মিত বিশেষ গাড়িতে চলাফেরা করেন। আর তৃতীয় কোনও ব্যক্তির সাহায্য ছাড়া কোনও কাজ করতে পারেন না। বাবা অরুণ ঘোষ (৬০) পরিবারের অন্নসংস্থান করতে কাজ করেন। তাই তাঁর পক্ষে দুই মেয়েকে কোনও সাহায্য করা সম্ভব হয় না। এই কাজটা করেন তাঁদের মা যমুনা। দুই মেয়ে সম্পূর্ণভাবে তাঁদের মায়ের ওপর নির্ভরশীল। কিন্তু তাঁরও তো বয়স হচ্ছে। বর্তমানে ৫৭ বছরের তিনি। দিনে দিনে পরিস্থিতি চরম আকার ধারণ করছে। রমা ও কৃষ্ণা জানিয়েছেন, তাঁরা জেলা প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানালেও কোনও কাজ হয়নি। যদিও রানাঘাটের মহকুমা শাসক জানিয়েছেন, ওই দুই বোনকে ইন্দিরা আবাস যোজনায় বাড়ি দেওয়া হয়েছে।এছাড়াও তাঁরা ইন্দিরা গাঁধী জাতীয় শারীরিকভাবে অক্ষমদের জন্য পেনশনও পাবেন। তাঁরা এই পেনশনের জন্য আবেদন জানিয়েছেন। কিন্তু ওই বোন এভাবে সরকারি সাহায্য নয়, বেঁচে থাকার জন্য সরকারি চাকরি চাইছেন। রমা ও কৃষ্ণা বলছেন, তাঁদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাঁরা চাকরি চান। কিন্তু মহকুমা শাসক বলেছেন, সরকারি আইনে শারীরিকভাবে প্রতিবন্ধীদের সরাসরি চাকরি দেওয়ার কোনও সংস্থান নেই। রমা ও কৃষ্ণার পরিবার জেলা শাসক সুমিত গুপ্তর কাছেও আর্জি জানিয়েছেন। জেলাশাসক জানিয়েছেন, তিনি মহকুমা শাসককে বিষয়টি দেখতে বলেছেন। দুই বোন বলছেন, তাঁরা তাঁদের স্বেচ্ছামৃত্যুর আর্জির বিষয়ে ইতিবাচক জবাবের অপেক্ষায় রয়েছেন। তাঁরা বলেছেন, সরকার যদি আমাদের সাহায্য করতে না পারে তাহলে অনন্ত নিজেদের ইচ্ছায় মৃত্যুর অনুমতিটা দিতে পারে।

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
Kunal Ghosh: নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026 | ব্যারাকপুরে কোন পুজো নাম লেখাল সেরার তালিকায়? একনজরে দেখে নিন পুজোর ঝলক
Durga Puja 2026 | পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম, একনজরে দেখে নিন জেলার সেরা পুজোগুলি
Durga Puja 2026 | ১৮ বছরে পা, হালতু পূর্বাঞ্চল শক্তি সঙ্ঘে কী ছবি? দেখে নিন
Durga Puja 2026 | পুজোর মুডে রাজ্যের পাশাপাশি প্রবাসী বাঙালিরাও, নয়ডার বলাকা দুর্গোৎসবে কী ছবি?
Durga Puja 2026 | পুজোর থিমে উত্তম কুমার, সেজে উঠেছে লোহারুকা গ্রিন হাইটস্, রাজারহাট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget