এক্সপ্লোর

হাতে হাতে কালো পতাকা, ঝাঁটা, উড়ে এল চটি! ফের বিক্ষোভের মুখে জিতেন্দ্র তিওয়ারি

মনসা পুজো উপলক্ষে মঙ্গলবার অণ্ডালের বহুলা গ্রামে দলীয় কর্মীর বাড়িতে গিয়েছিলেন জিতেন্দ্র।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার। পাণ্ডবেশ্বরে ফের বিক্ষোভের মুখে পড়লেন জিতেন্দ্র তিওয়ারি। নেপথ্যে রয়েছে তৃণমূল। ইঙ্গিত বিজেপি নেতার। ক্ষোভ উগড়ে দিয়েছেন সাধারণ মানুষই। পাল্টা দাবি করেছে তৃণমূল। হাতে হাতে কালো পতাকা। ঝাঁটা, উড়ে এল চটি। উঠল গো ব্যাক স্লোগান। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার। ফের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। মনসা পুজো উপলক্ষে মঙ্গলবার অণ্ডালের বহুলা গ্রামে দলীয় কর্মীর বাড়িতে গিয়েছিলেন জিতেন্দ্র। কিন্তু এলাকায় ঢোকা মাত্রই, তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অনেক মহিলা ও পুরুষ। 

কারও হাতে ছিল ঝাঁটা। তো কারও হাতে কালো পতাকা। এর মাঝেই হঠাৎ বিজেপি নেতার গাড়ি দিকে উড়ে আসে চটি। একবার নয়, বারবার। এইভাবে বিক্ষোভের মুখে প্রায় দেড় ঘণ্টা, গাড়িতেই আটকে ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে, দলীয় কর্মীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বিজেপি নেতা। ফিরে আসার পর আবারও একই পরিস্থিতির মুখে পড়েন তিনি। এবার পুলিশের সামনেই চলে বিক্ষোভ। 

পশ্চিম বর্ধমানের প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, যারা আটকাচ্ছে, তাদের দোষ দিচ্ছি না, তাঁদের দিয়ে কেউ করাচ্ছে। ভোটে হেরে গেছি মানেই কোথায় যেতে পারছি না এটা নয়। আগের দিনের মতো থানায় যাব না, কোনও লাভ হবে না। পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলের মেয়রও ছিলেন তিনি। গত বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন জিতেন্দ্র। 

কিন্তু ভোটে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে হেরে যান। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, আমি এর পিছনে নেই। সাধারণ মানুষের ক্ষোভের বহিপ্রকাশ এগুলি। পুলিশের সঙ্গে কথা বলে রাখব, পরবর্তীকালে যখন আসবে, যাতে কেউ বিক্ষোভ না দেখায়। বিক্ষোভকারীদের হাতে কোনও রাজনৈতিক পতাকা না থাকলেও, সেখানে উপস্থিত ছিলেন বহুলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। 

বাইট - বীরবাহাদুর সিংহ, অণ্ডাল বহুলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও প্রধানের কথায়, পাণ্ডবেশ্বরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, দুয়ারে সরকার চলছে, তখন যাচ্ছিলেন, এলাকর মানুষ ক্ষোভ উগড়ে দিয়েছে। এর আগে গত বুধবার, পাণ্ডবেশ্বরের খোট্টাডিহিতে অসুস্থ বিজেপি নেত্রীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন জিতেন্দ্র। সেদিন গাড়ি থেকে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। কিন্তু এদিন আর সেই ভূমিকায় দেখা যায়নি তাঁকে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget