এক্সপ্লোর

West Burdwan News: মামারবাড়িতে বেড়াতে এসে নিখোঁজ কিশোর, পুলিশের ভূমিকায় প্রশ্ন পরিবারের

২০১৮-র পর এবার ২০২১! দুর্গাপুরে (Durgapur) ফের রহস্যজনকভাবে নিখোঁজ এক কিশোর! ঘটনার সময় এলাকার সিসি ক্যামেরা বন্ধ থাকায় বাড়ছে রহস্য! অবিলম্বে কিশোরকে খুঁজে বের করার দাবিতে সরব, পরিবার ও প্রতিবেশীরা।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ঝাড়খণ্ড (Jharkhand) থেকে মামার বাড়ি বেড়াতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল কিশোর। ঘটনায় আতঙ্ক দুর্গাপুরের (Durgapur) মায়াবাজারে (Mayabazar)। পুলিশের ভূমিকায় ক্ষোভ পরিবার ও স্থানীয় বাসিন্দাদের। পরিবারের অভিযোগের ভিত্তিতে নিখোঁজ কিশোরের খোঁজ চলছে। জানিয়েছেন, দুর্গাপুর(Durgapur)-আসানসোল কমিশনারেটের ডিসি।

২০১৮-র পর এবার ২০২১! দুর্গাপুরে (Durgapur) ফের রহস্যজনকভাবে নিখোঁজ এক কিশোর! ঘটনার সময় এলাকার সিসি ক্যামেরা বন্ধ থাকায় বাড়ছে রহস্য! অবিলম্বে কিশোরকে খুঁজে বের করার দাবিতে সরব, পরিবার ও প্রতিবেশীরা।

ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের (West Burdwan) মায়াবাজারে (Mayabazar)। নিখোঁজ কিশোরের নাম অনুরাগ যাদব। বাড়ি ঝাডখণ্ডের (Jharkhand) দেওঘরে (Deoghar)। পরিবার সূত্রে খবর, ছট পুজোয় দুর্গাপুরে (Durgapur) মামার বাড়িতে এসেছিল সে। খেলতে খেলতে গত ১৬ তারিখ সন্ধেয় বাড়ির সামনে থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়। ডিটিপিএস পুলিশ ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করেন আত্মীয়রা।

ঘটনার পর ৯ দিন পেরিয়ে গেলেও খোঁজ নেই কিশোরের। পরিবারের দাবি, এলাকায় দু’টি সিসি ক্যামেরা রয়েছে। কিন্তু রহস্যজনকভাবে ঘটনার দিন সন্ধে থেকে রাত পর্যন্ত সেগুলি বন্ধ ছিল। কী করে তা হল, তা খতিয়ে দেখার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছে পরিবার। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ধর্নায় বসার হুশিয়ারিও দিয়েছেন পরিবারের সদস্যরা।

২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর দুর্গাপুরের (Durgapur) মায়াবাজারেরই (Mayabazar) কদমতলা থেকে খেলতে খেলতে বছর চোদ্দর এক  কিশোর নিখোঁজ হয়ে যায়। পরের দিন দুর্গাপুর (Durgapur) ব্যারাজের পাঁচ নম্বর গেট থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। একই রকম ভাবে ফের কিশোর নিখোঁজের ঘটনায় এলাকায় বাড়ছে আতঙ্ক। 

এবিষয়ে দুর্গাপুর-আসানসোল কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্ত জানিয়েছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে নিখোঁজ কিশোরের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন: Nadia: শান্তিপুরে মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ছেলের

আরও পড়ুন: Bankura News: বিষ্ণুপুরের সাক্ষীগোপাল মন্দিরে চুরি, প্রণামীর বাক্সসহ লক্ষাধিক টাকার সোনার গয়না উধাও

সেরা শিরোনাম

Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget