এক্সপ্লোর

West Burdwan: দুর্গাপুরে ১৬ কেজি গাঁজা সমেত হাতানাতে পাকড়াও ২

ধৃত দুই যুবকের বাড়ি বাঁকুড়ার রাজগ্রামে

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: গাঁজা পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ২ যুবককে আটক করল দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ। একেবারে গাঁজা সমেত হাতেনাতে পাকড়াও করা হয় ২ অভিযুক্তকে। 

নতুন গাড়ি কিনে গাঁজার বেআইনি কারবার করার অভিযোগ উঠেছিল বাঁকুড়ার রাজগ্রামের বীরেন কর ও প্রশান্ত রক্ষিতের বিরুদ্ধে। 

গতকাল বছর চব্বিশের এই ২ যুবককে হাতেনাতে ধরে ফেলে দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে পুলিশ প্রায় ১৬ কেজি গাঁজা ও নগদ প্রায় ৮০ হাজার টাকা উদ্ধার করেছে।

গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন বীরভানপুর বিসর্জন ঘাটের কাছে সাদা পোশাকে ওত পেতে বসেছিল। 

সাদা রঙের বোলেরো গাড়ি আসা মাত্রই পুলিশ গাড়িটিকে ঘিরে ফেলে। গ্রেফতার করা হয় বীরেন কর ও প্রশান্ত রক্ষিত নামে বছর চব্বিশের দুই যুবককে।

পুলিশ জানিয়েছে, ধৃত দুই যুবকের বাড়ি বাঁকুড়ার রাজগ্রামে। জেরার মুখে ধৃতরা স্বীকার করেছে যে ওড়িশা সহ বেশ কিছু ভিন রাজ্যে তারা এই বেআইনি কারবারের জাল বিছিয়েছিল।

ধৃতদের ৮ দিনের হেফাজত চেয়ে আসানসোল আদালতে পেশ করে পুলিশ। তদন্তকারীরা চাইছেন, ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে। 

পুলিশ জানার চেষ্টা করছে, শিল্পাঞ্চলে কোনও বড় অপরাধচক্র এর সঙ্গে জড়িত রয়েছে কিনা। সাদা রঙের বোলেরো গাড়িটিও পুলিশ উদ্ধার করেছে।

এর আগে, গত ১৮ তারিখ মাদক পাচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। স্বরাষ্ট্র দফতরের উদ্যোগে তাকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছিল। যা ঘিরে শোরগোল পড়ে দক্ষিণ দিনাজপুরের হিলিতে। 

অনুপ্রবেশের অভিযোগে ২০১৬ সালে বাংলাদেশে গ্রেফতার হয় মানিক দেবনাথ। সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও, আইনি জটিলতায় দেশে ফিরতে পারছিল না। 

বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে গত মঙ্গলবার সে দেশে ফেরে। তাকে ফেরানোর ক্ষেত্রে বিজেপি সাংসদ তৎপর হওয়ায় কটাক্ষ করে তৃণমূল। যদিও সাংসদের বক্তব্য, আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget