এক্সপ্লোর

West Midnapore: “নেতাদের সুপারিশ মতো ভ্যাকসিনেশন চলছে,” ঘাটাল মহকুমা হাসপাতালে বেনয়িমের অভিযোগ বিজেপির

অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল সুপার। বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।

সোমনাথ দাস, ঘাটাল: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা হাসপাতালে করোনার ভ্যাকসিনেশনে বেনয়িমের অভিযোগ তুলে সরব হল বিজেপি। তৃণমূলের নাম না করে, ঘাটালের বিজেপি বিধায়কের অভিযোগ, কিছু নেতার সুপারিশ মতো ভ্যাকসিনেশন চলছে হাসপাতালে। অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল সুপার। বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।

রাজ্যে করোনা ভ্যাকসিনের অভাব নিয়ে কেন্দ্রকে লাগাতার নিশানা করছেন মুখ্যমন্ত্রী। গত ১৫ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভ্যাকসিন আমাদের প্রয়োজন ১৪ কোটি। আজ পর্যন্ত পেয়েছে ২.১২ কোটি। যদিও পশ্চিমবঙ্গ-সহ বিরোধী-শাসিত রাজ্যগুলিতে কম টিকা পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।বিতর্কের এই আবহে রাজ্যের বিরুদ্ধে ভ্যাকসিন বণ্টনে বেনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরব হলেন ঘাটালের বিজেপি বিধায়ক। তৃণমূলের নাম না করে তাঁর অভিযোগ, কিছু নেতার সুপারিশ মতো ভ্যাকসিনেশন চলছে ঘাটাল মহকুমা হাসপাতালে।

ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, মহকুমা হাসপাতালে করোনা ভ্যাকসিন নিয়ে চরম দুর্নীতি চলছে, নির্দিষ্ট কোন ব্যক্তির সুপারিশে দেওয়া হচ্ছে ভ্যাকসিন, রাত জেগে লাইন দিয়েও পাচ্ছে না অনেকে ভ্যাকসিন। অধিকাংশ সময়ই মানুষকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। শুক্রবার ঘাটাল মহকুমা হাসপাতাল পরিদর্শনে যান বিজেপি বিধায়ক। ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষ ও সুপারের সঙ্গে কথা বলেন তিনি। তবে বিধায়কের ভ্যাকসিন দুর্নীতির অভিযোগ মানতে চাননি হাসপাতাল সুপার।  

ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার সম্রাট রায়চৌধুরী বলেন, এরকম কোনও কথা বলেননি। কি ভ্যাকসিন দেওয়া হচ্ছে,  কাদের দেওয়া হচ্ছে তা জানতে চান। রিকোয়েস্ট তো অনেকই আসে। কিন্তু কোনও বেনিয়ম হয়নি। এসডিও সাহেব যাঁদের পাঠান, তাঁদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ড্রাইভার ইউনিয়ন, গর্ভবতী মহিলা, এদের দেওয়া হচ্ছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় গোটা দেশ। এর মধ্যেই ভারতে করোনায় ফের বাড়ল দৈনিক মৃত্যু। সেইসঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা আবার পৌঁছল ৩৯ হাজারে। এই প্রেক্ষিতে ঘাটাল মহকুমা হাসপাতালে করোনার ভ্যাকসিনেশনে বেনয়িমের অভিযোগ তুলে সরব বিজেপি।

এই ঘটনায় বিজেপি বিধায়ককে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন, বিজেপির বিষয়টা হচ্ছে, গাঁয়ে মানে না, আপনিই মোড়ল। শীতল কপাটের জানা উচিত কেন্দ্র কতটা বঞ্চনা করছে রাজ্যকে ভ্যাকসিন নিয়ে। তৃণমূলের সুপারিশে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সঠিক কথা নয়। ওদের তো জনসংযোগই নেই। উনি যেভাবে স্বাস্থ্য আধিকারিককে ধমকাচ্ছেন, জনগণ যেদিন ধমকাবে উনি বুঝতে পারবেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Sayani Ghosh: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Kalyan Banerjee: সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget