এক্সপ্লোর

রাতভর ধরপাকড় পশ্চিম মেদিনীপুর জুড়ে, নাইট কার্ফু না মানায় আটক ২২

নাইট কার্ফু পালনে  পাশাপাশি মেদিনীপুর শহরে নাকা চেকিং করে ধরপাকড় চালালো  পুলিশ

অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্য জুড়ে নাইট কার্ফু জারি রয়েছে। তবে অনেকেই বিধি-নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর তাঁদের জন্যই কড়াকড়ি নিয়ম। বর্ধমানের পর এবার মেদিনীপুর। জেলাজুড়ে চলছে নাকাচেকিং। শনিবার রাতভর চলল ধরপাকড়। এদিন রাতে মেদিনীপুর বটতলা, কেরানিতলা, রাঙামাটি, কালেক্টরেট মোড়সহ বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালায় মেদিনীপুর কোতয়ালী থানার পুলিশ। অকারণে রাস্তায় বেরনো এবং মাস্ক না পরার কারণে বেশ কয়েকটি গাড়িসহ আটক করা হয়েছে ২২ জনকে। 

করোনা আবহে সচেতনতা প্রচারে বর্ধমানেও নাকাচেকিং শুরু হয়েছে। বর্ধমান শহরে ঢুকতে এবং শহর থেকে বেরতে পরতে হবে মাস্ক। সেখানেও এমনই কড়াকড়ি নিয়ম। ইতিমধ্যেই শহরের ২ জায়গায় নাকা চেকিং পয়েন্ট তৈরি করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পড়ে শহরের বিভিন্নপ্রান্তে আরও নাকাচেকিং পয়েন্ট করা হবে বলে জানানো হয়েছে। করোনা বিধিনিষেধ নিয়ে বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় চলছে পুলিশের নজরদারি ও মাইকিং। বিলি করা হচ্ছে মাস্ক। শুধু মেদিনীপুর বা বর্ধমান নয়, রাজ্যজুড়েই করোনা সংক্রমণ ঠেকাতে চলছে দফায় দফার নজরদারি। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় আগেভাগেই কোমর বাঁধছে প্রশাসন।

 এদিকে রাজ্যে ফের বেড়েছে দৈনিক সংক্রমণের গ্রাফ। শনিবারের বুলেটিন অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ৭৬৯। এই সময় পর্বে মৃত্যু হয়েছে ৮ জনের। একদিনে সুস্থতার সংখ্যাও কমেছে শুক্রবারের তুলনায়। রাজ্যে একদিনে করোনামুক্ত হয়েছেন ৮১৯ জন। 

এদিনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ হাজার ১১৩। সুস্থতার হার ৯৮.০৯ শতাংশ। রাজ্যে পজিটিভিটি রেট ১.৮২ শতাংশ। আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। মৃত্যু ২ জনের। গতকাল, শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েন ৭১১ জন।  ২৪ ঘণ্টাতে বাংলায় মৃত্যু সংখ্যা ছিল ৫। একদিনে রাজ্যে করোনামুক্ত হন ৮৩৫ জন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Murshidabad News: সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget