এক্সপ্লোর

হলদিয়ার কে হবেন নতুন পুরপ্রধান? শ্যামল আদকের ইস্তফায় উঠছে প্রশ্ন

হলদিয়ার কে হবেন নতুন পুরপ্রধান? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শিল্পশহরের আনাচে-কানাচে। ১৫ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত শ্যামল আদক। তাঁর পদত্যাগের ১৭ দিন পর মঙ্গলবার বৈঠকে বসেন পুরসভার কাউন্সিলররা। ছিলেন রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র। সেখানেই শ্যামল আদকের পদত্যাগপত্র গৃহীত হয়।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: শ্যামল আদকের পদত্যাগের পর ১৭ দিন পার। এখনও নতুন পুরপ্রধান পেল না হলদিয়া পুরসভা। শুক্রবারের বৈঠকে কাউন্সিলররা নতুন পুরপ্রধান নির্বাচন করবেন। জানালেন সৌমেন মহাপাত্র। গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই পুরপ্রধান নির্বাচন করতে পারছে না। তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

হলদিয়ার কে হবেন নতুন পুরপ্রধান? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শিল্পশহরের আনাচে-কানাচে। ১৫ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত শ্যামল আদক। তাঁর পদত্যাগের ১৭ দিন পর মঙ্গলবার বৈঠকে বসেন পুরসভার কাউন্সিলররা। ছিলেন রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র। সেখানেই শ্যামল আদকের পদত্যাগপত্র গৃহীত হয়।

তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, ‘‘শ্যামল আদকের ইস্তফা গ্রহণ করা হয়েছে। ৫ তারিখ পরবর্তী সভা হবে। সেখানেই নতুন চেয়ারম্যান ঠিক করা হবে।’’

২০১৭-র নির্বাচনে হলদিয়া পুরসভার ২৯টি আসনের সবকটিতেই জয়লাভ করে তৃণমূল। এদিনের বৈঠকে অবশ্য ২৯ জন কাউন্সিলরের মধ্যে উপস্থিত ছিলেন ২৩ জন। শ্যামল আদক ছাড়াও বৈঠকে ছিলেন না পুর পারিষদ সত্যব্রত দাস। কাউন্সিলরদের মধ্যে ছিলেন না অনিমা হালদার, সর্বাণী মাঝি, প্রদীপ দাস ও ভক্তিপদ বলিদা। পুরপ্রধানের ইস্তফার ১৭ দিন পরও, ওই পদে কাউকে নির্বাচিত করতে না পারায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি, তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে ভরে গিয়েছে। তাই তাঁরা চেয়ারম্যান কাকে করবেন বুঝে উঠতে পারছেন না ৷

সূত্রের খবর, হলদিয়ার পুরপ্রধান হওয়ার দৌড়ে রয়েছে দেবপ্রসাদ মণ্ডল ও সুধাংশু মণ্ডল। শিল্পশহরের প্রাক্তন পুরপ্রধান দেবপ্রসাদ বর্তমানে ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। অন্যদিকে সুধাংশু মণ্ডল পুরসভার বর্তমান উপপ্রধান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget