এক্সপ্লোর

Next Bengal BJP President: ডিসেম্বরে বিজেপির রাজ্য সভাপতি বদল, কে আসবেন দিলীপ ঘোষের পর? জল্পনা তুঙ্গে

সূত্রের খবর, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে একাধিক নামের প্রস্তাব  রেখেছেন খোদ দিলীপ ঘোষই।  নাড্ডা নিজেই নাম চেয়েছিলেন দিলীপের কাছে।


কলকাতা: আগামী ডিসেম্বরে বিজেপির রাজ্য সভাপতি বদল হবে। অর্থাৎ, বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পরিবর্তে অন্য কেউ এই দায়িত্ব গ্রহণ করবেন। তার আগে কে আসবেন দিলীপ ঘোষের পর? এই প্রশ্ন ঘিরে জল্পনা তুঙ্গে রাজ্য বিজেপিতে। চার মাস আগেই দৌড়ে একাধিক নাম উঠেছে বলে খবর।

দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে একাধিক নামের প্রস্তাব  রেখেছেন খোদ দিলীপ ঘোষই।  নাড্ডা নিজেই নাম চেয়েছিলেন দিলীপের কাছে। এমনই  খবর সূত্রের।

সূত্রের খবর,  রাজ্য সভাপতি পদের দৌড়ে আছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। এছাড়াও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর নামও এই তালিকায় রয়েছে বলে   সূত্রের খবর। 

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে বাদ পড়েছেন দেবশ্রী চৌধুরী। দলের রাজ্য সভাপতি হওযার দৌড়ে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীও রয়েছেন বলে খবর সূত্রের। 
এছাড়াও তালিকায় রয়েছেন,  আরএসএস দক্ষিণবঙ্গ ক্ষেত্রের সম্পর্ক প্রমুখ বিদ্যুত্‍ মুখোপাধ্যায়, আরএসএসের প্রচারক শচীন সিংহ। সেইসঙ্গে রাজ্য বিজেপির প্রাক্তন সাংগঠনিক সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের নামও আলোচনায় রয়েছে বলে সূত্রের খবর। 

রাজনৈতিক মহলের খবর, বিজেপির গুরুত্বপূর্ণ পদগুলির দায়িত্ব নির্ধারনের ক্ষেত্রে আরএসএসের সম্মতির একটা বড় ভূমিকা থাকে। এই হিসেবে পরবর্তী রাজ্য সভাপতিকে আরএসএসের মতামতও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 

উল্লেখ্য, দিলীপ ঘোষের সভাপতিত্বে ২০১৯-র লোকসভা নির্বাচনে চমকপ্রদ সাফল্য অর্জন করেছিল বিজেপি। রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছিল গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলকে কড়়া টক্কর দিয়েছিল বিজেপি। কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফল বিজেপির আশানুরুপ হয়নি। ২০০ আসনের বেশি জিতে রাজ্যে ক্ষমতা দখলের দাবি করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। কিন্তু বিজেপিকে থামতে হয়েছে ৭৭ আসনেই, যা লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফলের থেকে অনেকটাই কম। তৃণমূল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। বিধানসভা ভোটের পর থেকে রাজ্য বিজেপিতে অন্তর্কলহ প্রকাশ্যে এসেছে। এছাড়াও বিভিন্ন জেলায় দল ছেড়ে তৃণমূলে যোগদানের ঘটনা বাড়ছে। এই পরিস্থিতিতে দলের হাল আগামীদিনে কে ধরবেন, সে দিকে চোখ থাকবে রাজনৈতিক মহলের। কারণ, নয়া রাজ্য সভাপতির নেতৃত্বেই বিজেপি আগামী ২০২৪-র লোকসভা নির্বাচনে লড়াই করবে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Delhi Protest: “কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
“কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
CJP Delhi Protest: 'ককরোচ'-দের বিক্ষোভের সময় হিংসায় সক্রিয়দের পাসপোর্ট বাতিল হতে পারে, বলছে দিল্লি পুলিশ সূত্র
'ককরোচ'-দের বিক্ষোভের সময় হিংসায় সক্রিয়দের পাসপোর্ট বাতিল হতে পারে, বলছে দিল্লি পুলিশ সূত্র
NEET CJP Delhi Protest: 'আপনিই সেই ব্যক্তি..”, NEET কাণ্ডে প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর এবার রাহুল গান্ধী বললেন..
'আপনিই সেই ব্যক্তি..”, NEET কাণ্ডে প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর এবার রাহুল গান্ধী বললেন..
Birth & Death Certificate Scam: মৃত্য়ুর শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগে কেওড়াতলা মহাশ্মশানে অভিযান পুলিশের, এই তারিখ থেকে সব বাজেয়াপ্ত..
মৃত্য়ুর শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগে কেওড়াতলা মহাশ্মশানে অভিযান পুলিশের, এই তারিখ থেকে সব বাজেয়াপ্ত..

ভিডিও

Kunal Ghosh |
NEET Protest | ফের যন্তর মন্তরের সামনে নতুন করে উত্তেজনা, তৈরি হচ্ছে জমায়েত
NEET Paper Leak Controversy: নিট প্রশ্নফাঁসকাণ্ডে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন সলমন খান, আলিয়া ভাট
CM Suvendu Adhikari |জন্ম-মৃত্যু শংসাপত্রে 'জালিয়াতি', বিরোধী দলনেতা থাকাকালীন সরব হয়েছিলেন শুভেন্দু
Kalyan Banerjee Suspended | গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদ চত্বরে কল্যাণ! নিশানায় 'দলত্যাগীরা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget