এক্সপ্লোর

World Mangrove Day: বাদাবন দিবসে সুন্দরবন, দিঘায় ম্যানগ্রোভ প্রকল্পের কাজ শুরু

World Mangrove Day 2021: সুন্দরবনের পরিবেশেই ম্যানগ্রোভ নার্সারিতে তৈরি করা হচ্ছে ম্যানগ্রোভের চারা।

সমিত সেনগুপ্ত, জয়দীপ হালদার ও ঋত্বিক প্রধান, ফ্রেজারগঞ্জ ও দিঘা: পরপর দু’বছর আমফান আর ইয়াস ঘূর্ণিঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন। গত বছর আমফান এরপরেই সুন্দরবনে ম্যানগ্রোভ জঙ্গল পুনরুজ্জীবনের জন্য উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু বছর ঘুরতেই ইয়াস ঝড়ে আবারও ধ্বংস হয় বেশ কিছু ম্যানগ্রোভ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুন্দরবনকে নতুন করে গড়ার কাজ শুরু করল রাজ্য বন দফতর। সুন্দরবনের পরিবেশেই ম্যানগ্রোভ নার্সারিতে তৈরি করা হচ্ছে ম্যানগ্রোভের চারা। এই চারাগুলি বসানো হবে ক্ষতিগ্রস্ত এলাকায় এবং নদীর পাড়ের গ্রামগুলির মাটির বাঁধের কাছে।

একটি ভিডিও প্রকাশ করে সেই সুন্দরবন পুনর্গঠনের ছবি তুলে ধরেছে রাজ্য বন দফতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিশ্ব ম্যানগ্রোভ দিবসে তাঁর ফেসবুক বার্তায় লিখেছেন, ‘উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে মোট ১০ হাজার ৭০০ একর এলাকাজুড়ে ১৫ কোটি ম্যানগ্রোভ লাগানোর কাজ শুরু হয়েছে। এই কাজে ১০০ দিনের কাজের কর্মীদের নিয়োগ করা হয়েছে। সে ক্ষেত্রে ২৩.৭২ লক্ষ কর্মদিবস তৈরি হবে।’

সুন্দরবনকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে  রক্ষা করতে মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল দক্ষিণ ২৪ পরগনায়  ৫ কোটি ম্যানগ্রোভের বাদাবন গড়ে তোলা হবে। কারণ বাদাবন থাকলে তবেই নদী ও সমুদ্র বাঁধ বাঁচবে। আর বাঁধ বাঁচলে সুন্দরবন বাঁচবে। সোমবার বিশ্ব ম্যানগ্রোভ দিবসের মূল অনুষ্ঠান হয় ফ্রেজারগঞ্জের হেনরি আইল্যান্ডে। এখানে বঙ্গোপসাগরের চরে ম্যনগ্রোভ রোপন করেন সুন্দরবন দফতরের মন্ত্রী বঙ্কিম হাজরা, জেলাশাসক পি উলগানাথন, জেলার মুখ্য বনপাল মিলন মণ্ডল-‌সহ আন্যান্য আধিকারিকরা। এই দিনটিকে ‘‌ম্যানগ্রোভ লাগাও সুন্দরবন বাঁচাও’‌ স্লোগানকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন পালন করে। জেলার সুন্দরবনের ১৩টি ব্লকে ৫ লক্ষ ম্যানগ্রোভ চারা লাগিয়ে দিনটি পালন করা হয়।

এদিন বঙ্কিম হাজরা বলেন, ‘আমফান, ইয়াস, বুলবুল ঘূর্ণিঝড়ের সময় দেখা গিয়েছে যেখানে ম্যানগ্রোভের বন ছিল, সেখানে বাঁধের ক্ষতি কম হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী স্থায়ী বাঁধ নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ১০ হাজার কোটি টাকা সাহায্য চেয়েছিলেন। কিন্তু কেন্দ্র কোনও টাকা দেয়নি। শুধু ম্যানগ্রোভ রোপন করলে হবে না, সেই গাছ রক্ষণাবেক্ষণের জন্য একশো দিনের কাজের প্রকল্পের মহিলাদের ভূমিকা নিতে হবে।’

জেলাশাসক বলেন, ‘ম্যানগ্রোভ বাঁচিয়ে রাখতে হবে’, এই স্লোগানকে সামনে রেখে আজকের দিনটি পালন করতে চেয়েছি। অনেকেই এখনও ম্যনগ্রোভ ধ্বংস করছে। আমরা সেই এলাকার মানুষকে বোঝাব। এক লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে এই কাজে লাগানো হবে। ২৫ কোটি টাকা খরচ করা হবে। এ বছর আমাদের লক্ষ্যমাত্রা, পাঁচ কোটিরও বেশি ম্যনগ্রোভ রোপন করা হবে।’

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে পূর্ব মেদিনীপুরেও উপকূলে ম্যানগ্রোভ রোপন প্রকল্পের সূচনা হল দিঘায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, ১১১টি প্রকল্পের মধ্য দিয়ে ৫৩০ হেক্টর জমিতে এই ম্যানগ্রোভ লাগানোর কাজ চলবে। এক বছরের মধ্যে তা রূপায়ণ করা হবে। দিঘার ওড়িশা সীমানা থেকে ৬৫ কিলোমিটার বরাবর যেখানে যেখানে নিচু জায়গা এবং ক্ষতিগ্রস্ত এলাকা, সেসব জায়গায় প্রথমে ম্যানগ্রোভ লাগানোর কাজ জোরকদমে চলবে। এই সমস্ত গাছ রক্ষণাবেক্ষণের জন্য বেশ কিছু ক্লাব এবং সেলফ হেল্প গ্রুপের মহিলা, স্বেচ্ছাসেবী সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এই সমস্ত গাছ রক্ষণাবেক্ষণ করবে এবং একশো শতাংশ গাছ বাঁচলে স্কিম অনুযায়ী টাকা পাবে। যতগুলি গাছ মারা যাবে, সেই সব টাকা কাটা যাবে। রাজ্য সরকারের জেলা প্রশাসন ও বন দফতরের সহায়তায় এই কাজ চলবে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি, জেলাশাসক পূর্ণেন্দু মাঝি সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। ছিলেন রামনগর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget