এক্সপ্লোর

অসুস্থ বাবার ওষুধ আনতে গিয়ে আক্রান্ত তরুণী, প্রতিবাদ করায় মেরে ফাটানো হল মুখ

নিমতা:  নিমতায় অসুস্থ বাবার জন্য ওষুধ আনতে গিয়ে পাড়াতেই আক্রান্ত তরুণী। মত্ত যুবকদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ। প্রতিবাদ করায় মেরে ফাটিয়ে দেওয়া হল মুখ। এবিপি আনন্দের খবরের জেরে তত্পর পুলিশ। গ্রেফতার এক অভিযুক্ত। অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু। বাবা হার্টের রোগী। রবিবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। সেই রাতেই বাবার জন্য ওষুধ আনতে বাড়ি থেকে বেরিয়ে পড়েন মেয়ে। কিন্তু, এই বেরনোই যে মারাত্মক পরিণতি ডেকে আনবে তা বোধহয় ঘুণাক্ষরেও টের পাননি বছর ছাব্বিশের উত্তর ২৪ পরগনার নিমতার বাসিন্দা এই তরুণী। ঘড়ির কাঁটায় তখন রাত ১০। হন্তদন্ত হয়ে এক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ বন্ধুর কাছে ওষুধ আনতে ছোটেন তরুণী। বাড়ি থেকে ১০০মিটার দূরেই রয়েছে একটি পুকুর। সেখানতেই ওঁতপেতে ছিল বিপদ। অভিযোগ, পুকুর পাড়ে বসে মদ্যপান করছিল ৩-৪ জন যুবক। সেখান দিয়ে যেতেই তরুণীকে কটূক্তি করা হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ান তরুণী, প্রতিবাদ করেন। কিন্তু, উন্মত্ত বাহুবলীরা রেয়াত করেনি প্রতিবাদী তরুণীকে। বেধড়ক মারধর করা হয় তাঁকে। মেরে ফাটিয়ে দেওয়া হয় মুখ। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন তরুণীর ওই মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ বন্ধু ও আরেক যবুক। বাধা দিলে দুই যুবককেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এবিপি আনন্দে সোমবার দুপুর একটায় এই খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসে পুলিশ। রাজকুমার রায় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। ধৃতকে জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। শ্লীলতাহানি, অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, হুমকি, ছিনতাই-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তরুণীর বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা। তরুণীর মুখের আঘাত এতটাই গুরুতর যে, ক্ষতস্থানে সেলাই করতে হয়েছে। কিন্তু, মুখের ক্ষত নয় সময়ের সঙ্গে মিলিয়ে যাবে, কিন্তু নিজের বাড়ির সামনে, নিজের পাড়ায় যে অভিজ্ঞতার সম্মুখীন হতে হল, সেই বিভীষিকা কি ভুলতে পারবেন তরুণী?

সেরা শিরোনাম

Dinhata: ৮৯ লক্ষ টাকা মূল্য়ের সোনার বিস্কুট সহ দিনহাটায় পুলিশের জালে ধরা পড়লেন ১ ব্য়ক্তি
৮৯ লক্ষ টাকা মূল্য়ের সোনার বিস্কুট সহ দিনহাটায় পুলিশের জালে ধরা পড়লেন ১ ব্য়ক্তি
Kunal On Bageshwar Baba:'বাগেশ্বর বাবা'র ফতোয়া ঘিরে সমালোচনার ঝড়, কী প্রতিক্রিয়া সুকান্তের ?
'বাগেশ্বর বাবা'র ফতোয়া ঘিরে সমালোচনার ঝড়, কী প্রতিক্রিয়া সুকান্তের ? " আমি দু'পিস ইলিশ মাছ খেয়ে এসেছি"
Kolkata Medical College Hostel: দিল্লিকাণ্ডের পর এবার আতঙ্কে কলকাতা মেডিক্য়াল-সহ একাধিক হস্টেলের আবাসিকরা,
দিল্লিকাণ্ডের পর এবার আতঙ্কে কলকাতা মেডিক্য়াল-সহ একাধিক হস্টেলের আবাসিকরা, " রুমের প্লাস্টার ছাড়ানো, যে কারও মাথায় পড়তে পারে"
Kunal On Bageshwar Baba: 'বাগেশ্বর বাবা'র ফতোয়া ঘিরে সমালোচনার ঝড়, “ক্ষমা চাওয়া উচিত, বাংলা ও বাঙালির কাছে
'বাগেশ্বর বাবা'র ফতোয়া ঘিরে সমালোচনার ঝড়, “ক্ষমা চাওয়া উচিত, বাংলা ও বাঙালির কাছে", প্রতিক্রিয়া কুণালের

ভিডিও

Food Safety Controversy: খাবারের পর এবার খাদ্য দফতরের নজরে পানীয় জল | Drinking Water | ABP Ananda
Tukaram Mundhe: তুকারাম মুন্ডে - একটা নামেই থরহরিকম্প হচ্ছে গোটা Maharashtra | ABP Ananda
TMC News: তৃণমূলের ব্যর্থতা থাকলে খুঁজে খুঁজে বের করে সাজা দিক: প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP Ananda
Biswanath Chakraborty:
BJP News : পুজোর পরেই কলকাতায় পুরভোট, মধ্যপ্রদেশের ইন্দোর-মডেলে ইস্তেহারের প্রস্তুতি বিজেপির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Bageshwar Baba: পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
CPM Party Office Attack: জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
Food Safety in Kolkata Restaurant: 'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
Samsung India layoffs: ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
Suvendu Adhikari: নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
Tata JLR Layoffs : আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
Embed widget