এক্সপ্লোর

Strand Road Fire: ১০ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক দল। ২টি লিফটে আটকে ঝলসে মৃত্যু হয়েছে ৯ জনের। এদের মধ্যে রয়েছেন রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থপ্রতিম মণ্ডল, তাঁর নিরাপত্তারক্ষী সঞ্জয় সাহানি, ৪ দমকল কর্মী গিরিশ দে, গৌরব বেজ, অনিরুদ্ধ জানা, বিমান পুরকায়েত, হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়াল। এক রেল কর্মী-সহ ২ জনকে এখনও সনাক্ত করা যায়নি।

কলকাতা: স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসে প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। ভোর ৪:১০ নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন। আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক দল। গতকাল ২টি লিফটে আটকে ঝলসে মৃত্যু হয়েছে ৯ জনের। এদের মধ্যে রয়েছেন রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল, তাঁর নিরাপত্তারক্ষী সঞ্জয় সাহানি, ৪ দমকল কর্মী গিরিশ দে, গৌরব বেজ, অনিরুদ্ধ জানা, বিমান পুরকায়েত, হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়াল। এক রেল কর্মী-সহ ২ জনকে এখনও সনাক্ত করা যায়নি।

রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের ১৩ তলায় বিপজ্জনকভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারের কুণ্ডলী। রয়েছে ফলস্ সিলিং, প্লাইউড দিয়ে তৈরি কিউবিকল। এই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান। এমনকি অগ্নি নির্বাপণ ব্যবস্থাও পর্যাপ্ত ছিল না বলে অভিযোগ।

উল্লেখ্য, গতকাল সন্ধে ৬টা ১০-এ স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসের ১৩ তলায় আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে ১২ তলায়। সার্ভার রুমে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় দমকলের ২৫টি ইঞ্জিন। রাত ২টো নাগাদ ফের আগুন দেখা যায়। পরে একটি লিফটে বন্ধ অবস্থায় উদ্ধার হয় রেল আধিকারিক-সহ ২ দেহ। অপর লিফটে ৪ দমকল কর্মী-সহ ৭ জনের মৃত্যু হয়। লিফটে আটকে ঝলসে দমবন্ধ হয়ে মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান। 

রেলের সার্ভার রুমে আগুন লাগায় বিপর্যস্ত হয়ে পড়েছে অনলাইন টিকিট বুকিং পরিষেবা। পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় অনলাইন রিজার্ভেশন বন্ধ। আপাতত বন্ধ রয়েছে পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল ও উত্তর-পূর্ব সীমান্ত রেলের বুকিং। উল্লেখ্য, গতকাল রাতেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী এবং দুই মন্ত্রী সুজিত বসু ও ফিরহাদ হাকিম। রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের কয়লাঘাট বিল্ডিং-এ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন রেল আধিকারিকরা। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে রেলমন্ত্রকের পক্ষ  উচ্চ পর্যায়ের  চার সদস্যের তদন্ত কমিটি গঠনও করা হয়েছে। ট্যুইট রেলমন্ত্রীর। 
অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পূর্ব রেলও। অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে রাজ্য সরকার ও দমকল কর্মীদের সঙ্গে সমন্বয়ে রেখে সব রকম সাহায্য করা হয়েছে বলে জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে।

সেরা শিরোনাম

BJP News: বিজেপি-র মধ্যে SIR হোক, চাইছেন খোদ দলেরই নেতা, ক্ষোভ উগরে দিলেন
বিজেপি-র মধ্যে SIR হোক, চাইছেন খোদ দলেরই নেতা, ক্ষোভ উগরে দিলেন
South 24 Parganas News: ক্যানিংয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার BJP নেতা, পুলিশের জালে খোদ জয়নগর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক
ক্যানিংয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার BJP নেতা, পুলিশের জালে খোদ জয়নগর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক
News Live: রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget