এক্সপ্লোর

Strand Road Fire: বৈষম্যের অভিযোগ অস্থায়ী দমকলকর্মীদের, রক্ষাকর্তারা যেন নিধিরাম সর্দার

পুড়ে খাক হয়ে গিয়েছে স্ট্র্যান্ড রোডে রেলের কয়ালাঘাট বিল্ডিংয়ের একাংশ। অন্যের প্রাণ বাঁচাতে গিয়ে চলে গিয়েছে চার দমকলকর্মীর প্রাণ।সহকর্মীদের মর্মান্তিক পরিণতি দেখে ভেঙে পড়েন অন্য দমকলকর্মীরা। স্টিফেন কোর্ট, আমরি হাসপাতাল, নন্দরাম মার্কেট থেকে বাগরি মার্কেট কলকাতায় ঘটে গিয়েছে একের পর এক বিধ্বংসী অগ্নিকাণ্ড। জীবন বাজি রেখে আগুন মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছেন দমকলকর্মীরা।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: রেলের কয়লাঘাট বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। নিজেদের দফতরের বিরুদ্ধেই সরব অস্থায়ী দমকলকর্মীরা। বেতন থেকে অন্যান্য সুযোগ সুবিধা। সবেতেই বৈষম্যের অভিযোগ তুলেছেন তাঁরা। সবার সঙ্গে কথা বলে সমস্যা মেটানো হবে। আশ্বাস দমকলমন্ত্রীর।

পুড়ে খাক হয়ে গিয়েছে স্ট্র্যান্ড রোডে রেলের কয়ালাঘাট বিল্ডিংয়ের একাংশ। অন্যের প্রাণ বাঁচাতে গিয়ে চলে গিয়েছে চার দমকলকর্মীর প্রাণ।সহকর্মীদের মর্মান্তিক পরিণতি দেখে ভেঙে পড়েন অন্য দমকলকর্মীরা। স্টিফেন কোর্ট, আমরি হাসপাতাল, নন্দরাম মার্কেট থেকে বাগরি মার্কেট কলকাতায় ঘটে গিয়েছে একের পর এক বিধ্বংসী অগ্নিকাণ্ড। জীবন বাজি রেখে আগুন মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছেন দমকলকর্মীরা। কিন্তু, অভিযোগ অগ্নিযোদ্ধাদের অবস্থার একচুলও পরিবর্তন হয়নি। বিশেষত অস্থায়ী কর্মীরা যে তিমিরে ছিলেন, সেই তিমিরেই রয়েছেন।

এক অস্থায়ী দমকলকর্মীর কথায়, আমরা যখন কাজে যাই তখন মাথায় থাকে না কে স্থায়ী কে অস্থায়ী, আমরা ঝাঁপিয়ে পড়ি, যখন বিপদ হয় তখন আমাদের কেউ দেখে না ৷ কয়ালাঘাট বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের জেরে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে  অনিরুদ্ধ জানা, বিমান পুরকায়েত এবং গৌরব বেজ। চুক্তিভিত্তিক কর্মী। দমকলের ভাষায় যাঁকে বলা হয় অগজিলিয়ারি ফায়ার অপারেটর। স্থায়ীদের সঙ্গে অস্থায়ী দমকলকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে অগ্নিকাণ্ডের মোকাবিলা করলেও, স্থায়ী আর অস্থায়ীদের মধ্যে আসমান-জমিন ফারাক।

বেতন থেকে অন্যান্য সুযোগ-সুবিধা, সবকিছুতেই বঞ্চনার অভিযোগ। সূত্রের খবর, ২০১২ সালে দৈনিক ২৮৯ টাকা মজুরি পেতেন অস্থায় দমকলকর্মীরা। তখন মাসে ২২ দিনের কাজ মিলত। বর্তমানে তাঁদের দৈনিক ভাতা ৫৮৬ টাকা। নেই কোনও ছুটি। অর্থাত্‍ নো ওয়ার্ক নো পে। এখনও ৮৯ দিন পর চাকরি নবীকরণ হয়। নেই পেনশন বা গ্রাচ্যুইটি। আরেক অস্থায়ী দমকলকর্মীর কথায়, ‘‘জানুয়ারি থেকে ৫৮৬ টাকা করে পাচ্ছি, তার আগে আরও কম পেতাম, কিন্তু ডিএ বাড়লে আমরা তার কিছুই পাই না ৷’’

স্থায়ী দমকলকর্মীদের জন্য রয়েছে মেডিক্লেম। এছাড়া অফিসাররা আরও কিছু বাড়তি সুযোগ সুবিধা পেয়ে থাকেন। কিন্তু, অস্থায়ীদের জন্য রয়েছে শুধুমাত্র স্বাস্থ্যসাথী। অস্থায়ী দমকলকর্মীর কথায় ‘‘স্বাস্থ্যসাথীই পাই আমরা, কিন্তু ২০১৮ তে বাবার চিকিৎসা করাতে যাই স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে, কিন্তু কোনও লাভ হয়নি ৷’’ অস্থায়ী দমকলকর্মীদের আরও অভিযোগ, আগে ফি বছর পোশাক, হেলমেট, গামবুট সবই মিলত। কিন্তু এখন সেসব বন্ধ। ‘‘আমাদের বলা হচ্ছে স্মার্ট থাকতে হবে, কিন্তু কোনও পোশাক দেওয়া হয় না, পকেটের পয়সা খরচ করে পোশাক তৈরি করি ৷’’

আগুনের মোকাবিলায় প্রয়োজন হয় নিয়মিত প্রশিক্ষণের। অথচ অভিযোগ,কাজে ঢোকার সময় তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হয়। ব্যস এখানেই শেষ। তারপর অস্থায়ী দমকলকর্মীদের জন্যে আর তার ব্যবস্থা নেই। ফায়ার ফাইটিংয়ের পোশাকও পর্যাপ্ত নয়। এক একটি গাড়িতে এধরনের পোশাক থাকে মাত্র দুটি। আমরা নিজেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে শিখে নেওয়ার চেষ্টা করি, কোনও প্রশিক্ষণের ব্যবস্থা নেই আমাদের ৷

সূত্রের খবর,২০১১ সালে শেষবার দমকল বিভাগে স্থায়ী পদে নিয়োগ হয়েছিল। এরপর থেকে সবই নিয়োগই হয়েছে অস্থায়ী পদে। প্রতিটি দমকল কেন্দ্রে ৬০ শতাংশই অস্থায়ী। দমকলমন্ত্রী সুজিত বসু অবশ্য জানান, ‘‘অস্থায়ী কর্মীদের সঙ্গে আমাদের কথা হয়, আগের থেকে সুযোগ বেড়েছে, এরপরও ওদের কোনও বক্তব্য থাকলে আমরা অবশ্যই ওদের কাছ থেকে জানব, সমস্যাগুলো খতিয়ে দেখছি৷’’

মন্ত্রী আশ্বাস দিচ্ছেন বটে, কিন্তু বাস্তব চিত্রই বলছে অস্থায়ী দমকলকর্মীরা কার্যত নিধিরাম সর্দার। কবে এর থেকে মুক্তি মিলবে? কবে হুঁশ ফিরবে? রেলের অফিসে ভয়াবহ আগুন আরও একবার উস্কে দিল এই প্রশ্নগুলি।

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget