এক্সপ্লোর

Stray Dog Attack: কিশোরকে ছিঁড়েখুঁড়ে খেল পথকুকুরের দল, বেরিয়ে এল মুখের হাড় পর্যন্ত, ভয়ঙ্কর ঘটনা বিহারে

Bihar News: স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এমন ভাবে ছেলেটির চামড়া ছিঁড়ে খায় পথকুকুরের দল, যে ভিতরের কঙ্কাল বেরিয়ে আসে।

পটনা: ফের পথকুকুরদের দৌরাত্ম্যে প্রাণহানি। বিহারে প্রাণ গেল ১৩ বছরের কিশোরের। ছেলেটিকে কার্যত ছিঁড়েখুঁড়ে খেল পথ কুকুরের দল। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এমন ভাবে ছেলেটির চামড়া ছিঁড়ে খায় পথকুকুরের দল, যে ভিতরের কঙ্কাল বেরিয়ে আসে। গোটা ঘটনায় শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা। পথকুকুরদের নিয়ন্ত্রণে সরকার কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ তাঁদের। কারণ একমাস আগেও ওই এলাকায় এমন এক ঘটনা ঘটে। সেবার একটি ছোট মেয়ের প্রাণ যায়। (Stray Dog Attack)

বিহারের সমস্তিপুরে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, ছেলেটির মাংস খুবলে নেয় পথকুকুরের দল। এমন ভাবে চিবিয়ে খায় যে শিশুটির কঙ্কাল বেরিয়ে পড়ে। ছেলেটির বাবা সন্তোস পাসোয়ান জানিয়েছেন, গ্রামের লোকজন মন্দিরে যাচ্ছিলেন। তাঁদের পিছু পিছু যাচ্ছিল তাঁর ছেলেও। খানিকটা পিছিয়ে পড়েছিল একাকী বালক। আর সেই সময়ই হামলা চালায় পথকুকুরের দল। (Bihar News)

স্থানীয়রা জানাচ্ছেন, ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়ে একদল পথকুকুর। টেনে হিঁচড়ে টেনে নিয়ে যায়। যত ক্ষণে কুকুরের দলকে তাড়াতে ছুটে আসেন সকলে, তত ক্ষণে ছেলেটির মৃত্যু হয়েছে। চোখের সামনে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে দেখে ক্ষোভে ফেটে পড়েন সকলে। গ্রামের মূল রাস্তা অবরোধ করেন তাঁরা। তাঁদের অভিযোগ, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলেও অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয়রা, ওঠে স্লোগান। নিহত বালকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে বলে সরকারের কাছে দাবি তুলেছেন তাঁরা। 

পথকুকুরদের আক্রমণে এই নিয়ে পর পর বেশ কয়েকটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। মাসখানেক আগে, এই সমস্তিপুরে এক বালিকার উপর চড়াও হয় ১৫-২০টি পথকুকুর। কোনও রকমে তাকে উদ্ধার করেন স্থানীয়রা। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায় মেয়েটি। সেই সময়ও ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। জানান, পথকুকুরদের উৎপাত নিয়ে বার বার প্রশাসনের কাছে দরবার করেছিলেন তাঁরা। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। 

স্থানীয়রা জানিয়েছেন, ওই ঘটনার দু'দিন পর কমিউনিটি হেলথ সেন্টারের তরফে পশুপালন বিভাগকে চিঠিও দেওয়া হয়। পথকুকুরদের ধরে নিয়ে যেতে আবেদন জানানো হয় তাদের। কিন্তু আজ পর্যন্ত পথকুকুরদের ধরে নিয়ে যাওয়া হয়নি। কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি পথকুকুরদের সরিয়ে নিয়ে যেতেও। স্থানীয়দের দাবি, পর পর এমন ঘটনায় ছেলেমেয়েকে বাড়ি থেকে বেরোতে দেওয়াই বন্ধ করে দিয়েছেন মা-বাবারা। এমনকি খেলতেও যেতে দেওয়া হয় না তাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget