এক্সপ্লোর

বিশ্ববিদ্যালয় ও অধীনস্থ কলেজে ছাত্রভোট: পুলিশের সঙ্গে কথা হচ্ছে, জানালেন পার্থ, সরকারি বিজ্ঞপ্তির বয়ানে ধোঁয়াশা

আড়াই বছর পর ছাত্রভোটের দরজা খুলেছে সরকার।

কলকাতা: আড়াই বছর পর ছাত্রভোটের দরজা খুলেছে সরকার। বৃহস্পতিবারই উচ্চশিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল-- প্রেসিডেন্সি, যাদবপুর, রবীন্দ্রভারতী এবং ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট করা হবে। এই চারটি বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনও কলেজ নেই। কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রশ্ন উঠেছিল, বাকি বিশ্ববিদ্যালয় ও তাদের অধীনে থাকা কলেজগুলির ছাত্রভোটের ক্ষেত্রে কী হবে? শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে এপ্রসঙ্গে মুখ খোলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন, বাকি বিশ্ববিদ্যালয়গুলির ছাত্রভোট হবে আগামীদিনে। এদিন তিনি জানান, এ বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, সরকারের বিজ্ঞপ্তির বয়ান নিয়ে। বৃহস্পতিবার চারটি বিশ্ববিদ্যালয়কে পাঠানো বিজ্ঞপ্তিতে উচ্চশিক্ষা দফতর জানিয়েছে, ছাত্র কাউন্সিল বা ছাত্র ইউনিয়ন, যার ক্ষেত্রে যা মানানসই, সেই পদ্ধতিতে ছাত্রভোট করাবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ই ভোটের দিনক্ষণ ঠিক করবে। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, ছাত্র কাউন্সিল নিয়ে বিজ্ঞপ্তি যখন আগেই প্রকাশ করা হয়েছে, তখন পুরনো পদ্ধতিতে ছাত্র ইউনিয়নের ভোট কীভাবে সম্ভব? ছাত্র কাউন্সিলের বিধিতে একাধিকবার সংশোধনী এসেছে। কিন্তু তার মূল কাঠামো সেন্ট জেভিয়ার্সের আদলে। যেখানে বলা হয়েছে, নতুন মডেলে ছাত্র সংসদ হবে স্টুডেন্টস কাউন্সিল। ২ বছর অন্তর হবে ছাত্রভোট। ভোটপর্ব চলাকালীন বা প্রচারের সময় রাজনৈতিক দলের পতাকা বা ব্যানার ব্যবহার নিষিদ্ধ। চারটি বিশ্ববিদ্যালয়কে পাঠানো উচচশিক্ষা দফতরের বৃহস্পতিবারের বিজ্ঞপ্তির পর প্রশ্ন উঠছে, তাহলে কি সরকার ছাত্র কাউন্সিলের মাধ্যমে ছাত্রভোট করার সদিচ্ছা থেকে পিছিয়ে আসছে? সরকারি তরফে এই প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget