এক্সপ্লোর

গুগল প্লে স্টোর থেকেই অ্যান্ড্রয়েড ফোনে সব থেকে বেশি ছড়াচ্ছে ম্যালওয়্যার, বলছে গবেষণা

বেশিরভাগ ক্ষতিকর অ্যাপই যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থার চোখে ধুলো দিতে সক্ষম। আর গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড যেহেতু বেশি হচ্ছে, তাই ক্ষতিকর অ্যাপও এভাবে ঢুকছে বেশি।

  কলকাতা: স্মার্টফোনের সব থেকে জনপ্রিয় অপারেটিং সিস্টেম নিঃসন্দেহে অ্যান্ড্রয়েড। এতেই সব থেকে বেশি অ্যাপ রয়েছে,অন্যান্য অপারেটিং সিস্টেমের থেকে অ্যাপ ডাউনলোডও করা যায়। আর এত বেশি অ্যাপ ডাউনলোড করা যায় বলেই এতে ম্যালওয়্যার ও ভাইরাস ঢোকার আশঙ্কা বেশি। নর্টনলাইফলক ও মাদ্রিদের আইএমডিইএ সফটওয়্যার ইনস্টিটিউটের গবেষণা এ কথা বলছে। সেমান্টিক্সস্কলার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই গবেষণা। নাম হাউ ডিড দ্যাট গেট ইন মাই ফোন? আনওয়ান্টেড অ্যাপ ডিস্ট্রিবিউশন অন অ্যান্ড্রয়েড ডিভাইসেস। এতে জানা গিয়েছে, গুগল প্লে স্টোর দিয়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সব থেকে বেশি ম্যালওয়্যার ঢোকে। দেখা যাচ্ছে, অ্যান্ড্রয়েড ফোনে যত ক্ষতিকর অ্যাপ ইনস্টল হয়েছে, তার ৬৭.২ শতাংশ এসেছে গুগল প্লে স্টোর থেকে। ১ কোটি ২০ লক্ষ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ৭০ লক্ষ ৯০ হাজার অ্যাপে গত ৪ মাসের যাবতীয় ডেটা রেকর্ড করে গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। দেখা যাচ্ছে, ১০ থেকে ২৪ শতাংশ অ্যান্ড্রয়েড ইউজার অন্তত একটি ক্ষতিকর অ্যাপ ডাউনলোড করেছেন। প্লে স্টোর, ওয়েব ব্রাউজার, কমার্শিয়াল পে-পার-ইনস্টল প্রোগ্রাম, ইনস্ট্যান্ট মেসেজ ও আরও বেশ কয়েকটি সূত্র থেকে হওয়া ডাউনলোডের তুলনা করেছেন গবেষকরা। দেখা যাচ্ছে, যত অ্যাপ ডাউনলোড হয়েছে তার মধ্যে ৮৭.২ শতাংশ ডাউনলোড হয়েছে গুগল প্লে স্টোর থেকে। ফলে এ পথ দিয়েই বেশি ঢুকছে ম্যালওয়্যার। এর অর্থ এই নয় যে গুগল প্লে স্টোর বিপজ্জনক অ্যাপ রাখে বা তাদের নিরাপত্তামূলক ব্যবস্থা যথেষ্ট নয়। দেখা যাচ্ছে, তাদের ভেক্টর ডিটেকশন রেশিও বা ভিডিআর এখনও অন্যান্য সোর্সের থেকে অনেক কম। কিন্তু বেশিরভাগ ক্ষতিকর অ্যাপই যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থার চোখে ধুলো দিতে সক্ষম। আর গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড যেহেতু বেশি হচ্ছে, তাই ক্ষতিকর অ্যাপও এভাবে ঢুকছে বেশি।

সেরা শিরোনাম

News Live: মমতার সঙ্গে দূরত্ব বাড়িয়ে কোন পথে ব্রাত্য? জল্পনা আরও বাড়ালেন ঋতব্রত
মমতার সঙ্গে দূরত্ব বাড়িয়ে কোন পথে ব্রাত্য? জল্পনা আরও বাড়ালেন ঋতব্রত
CM Suvendu Adhikari: 'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
BJP MLAs on Extortion : 'কলার ধরে থানায় নিয়ে যান', তোলাবাজি বন্ধে কড়া বার্তা বিজেপি বিধায়কের ; বসল ড্রপ বক্স
'কলার ধরে থানায় নিয়ে যান', তোলাবাজি বন্ধে কড়া বার্তা বিজেপি বিধায়কের ; বসল ড্রপ বক্স
Arup Chakraborty: স্পিকারকে ঠিক কী উত্তর দিয়েছেন NCPI সাংসদরা? আর কেনই বা উত্তর দিতে এত দেরি, জানালেন অরূপ চক্রবর্তী
স্পিকারকে ঠিক কী উত্তর দিয়েছেন NCPI সাংসদরা? আর কেনই বা উত্তর দিতে এত দেরি, জানালেন অরূপ চক্রবর্তী

ভিডিও

Kunal Ghosh on SIR |
CJP News | লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি, ভিডিও পোস্ট করে দাবি সৌরভের
SC on SIR | সুপ্রিম কোর্টে রাজ্যের SIR নিয়ে শুনানি। নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে নির্বাচন
Basirhat News | তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পার্টি অফিসও দখল
Suvendu Adhikari | গুরু নানক জয়ন্তী উপলক্ষে হাওড়ার বালির গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget