এক্সপ্লোর

ঘূর্ণিঝড় আমপান: 'আয়লার থেকেও ভয়ঙ্কর হবে...', সকলকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

‘মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো ঘূর্ণিঝড়''ঘূর্ণিঝড়ে কী হবে, তা কেউ জানে না'‘কাল বাড়ি থেকে কেউ বেরোবেন না'

কলকাতা: ক্রমেই এগিয়ে আসছে সুপার সাইক্লোন আমপান। এখন ঘূর্ণিঝড়ের অবস্থান দিঘা থেকে ৬৩০ কিলোমিটার দূরে। ওড়িশার পারাদ্বীপ থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব ৪৮০ কিলোমিটার। আবহাওয়া দফতর জানিয়েছে, কাল বিকেল থেকে সন্ধের মধ্যে দিঘা ও হাতিয়ার মধ্যে আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন। ওই সময় ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার।

দুই ২৪ পরগনা, মেদিনীপুরের পাশাপাশি প্রভাব পড়বে কলকাতাতেও। দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কাল সকাল থেকে কলকাতায় ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিমি গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। কাল কলকাতায় বাজার বন্ধের অ্যাডভাইসারি জারি করেছে আবহাওয়া দফতর। মানুষ যাতে বাইরে না বেরোন, তারও পরামর্শ দিয়েছেন আবহবিদরা।

এই পরিস্থিতিতে মঙ্গলবার নবান্নে বিশেষ সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো ঘূর্ণিঝড়। অনেকে বলছেন আয়লার থেকেও ভয়ঙ্কর হবে।

তাঁর পরামর্শ, ‘কাল বাড়ি থেকে কেউ বেরোবেন না। ঘূর্ণিঝড়ে কী হবে, তা কেউ জানে না। এই সময়ে সমুদ্রে কেউ যাবেন না। দুই ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। মেদিনীপুরের একাংশেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে।

তিনি জানান, মুখ্যসচিবের নেতৃত্বে কাজ করছে টাস্ক ফোর্স। পুলিশ-প্রশাসনের নিচুতলাতেও বার্তা পৌঁছেছে। সাইক্লোন সেন্টারে যতটা সম্ভব সতর্কতা নেবেন। দঃ ২৪ পরগনায় ২ লক্ষ মানুষকে সরানো হয়েছে। উত্তর ২৪ পরগনায় ৫০ হাজার মানুষকে সরানো হয়েছে। পূর্ব মেদিনীপুর ৪০ হাজার মানুষকে সরানো হয়েছে। পঃ মেদিনীপুরে ১০ হাজার মানুষকে সরানো হয়েছে।

মমতা বলেন, সংশ্লিষ্ট সব দফতরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ক্ষয়ক্ষতির বিষয়ে বিশেষ যত্ন নিয়ে পদক্ষেপ। ত্রাণশিবির থেকে কেউ বাইরে বেরোবেন না। বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা থাকলে শিবিরে আসুন। সবার কাছে আমরা সহযোগিতা চাইছি। দুর্যোগ চলাকালীন পরিযায়ী শ্রমিকদের পাঠাবেন না।

মুখ্যমন্ত্রী জানিয়ে রাখেন, আমপান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়েছে। বলেন, ঝড় থামার পরেই বাড়ি থেকে বেরোবেন না। বৃহস্পতিবার প্রশাসন বলার পরে বাইরে বেরোন।

এদির রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর জানিয়ে দেন মমতা। বলেন, ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর ১০৭০। কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২২১৪-৩৫২৬ ও ০৩৩-২২১৪-১৯৯৫।

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
ABP Ananda Top 10,8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget