এক্সপ্লোর

Justice BV Nagarathna: 'যেটা উচিত নয় সেটা করছেন, যা দরকার তা...', রাজ্যপাল নিয়ে 'বড়' মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির

Supreme Court on Governor: রাজ্য ও রাজ্যপালের বিরোধ এখন একাধিক রাজ্যের চেনা ছবি। সেই বিরোধ গড়িয়েছে সুপ্রিম কোর্টের চৌকাঠেও। সেই আবহেই এমন মন্তব্য

কলকাতা: দেশের রাজ্যপালদের ভূমিকা নিয়ে মন্তব্য় করলেন দেশের শীর্ষ আদালতের (Supreme Court) বিচারপতি।   সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগারথনা শনিবার মন্তব্য় করেছেন যে ভারতের রাজ্যপালরা এমন একটি ভূমিকা পালন করছেন যেটা তাঁদের করা উচিত নয়। আবার যখন তাঁদের সক্রিয় ভূমিকা পালন করা উচিত তখন তাঁদের নিষ্ক্রিয় হিসেবে দেখা যাচ্ছে। তাঁর মন্তব্য,  রাজ্যপালদের বিরুদ্ধে মামলা এসে পৌঁছাচ্ছে সুপ্রিম কোর্টে, যা অত্যন্ত দুঃখজনক।  PACT-NLSU-এর আলোচনা সভায় এই মন্তব্য করেন বিচারপতি বিভি নাগারথনা (Justice BV Nagarathna)।

তাঁর এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন কেরল এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলি তাদের রাজ্যপালদের বিল অনুমোদন না করার বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সংবিধানের ৩৬১ অনুচ্ছেদের অধীনে রাজ্যপালদের ফৌজদারি বিচার থেকে রক্ষা পাওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে একটি পৃথক মামলায়। পাশাপাশি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বারবার রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে নজিরবিহীন সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে।                   

বিচারপতি বিভি নাগারথনা আইনজীবী ও সমাজকর্মী দুর্গাবাই দেশমুখের রাজ্যপালের নিরপেক্ষতা বিষয়ের বক্তব্য তুলে ধরেন। নির্দিষ্ট কিছু কাজ রাজ্যপাল করবেন বলে আশা করা হয়। সংবিধান মনে করে তিনি ভারসাম্য ও শান্তির বার্তা দেবেন দুই বিবাদী তরফে মাঝখানে থেকে, এমনটাই জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, 'রাজ্যপালকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখা এবং তাঁকে কোনও গোষ্ঠী বা দলীয় বিষয়ের মধ্যে না রাখাই এই পদের উদ্দেশ্য।'                                                 

ওই বিচারপতি জানিয়েছেন, সাংবিধান বিষয়টিতে শক্তিশালী করার জন্য দেশকে তার কেন্দ্রীয় কাঠামো, ভ্রাতৃত্ব, মৌলিক অধিকার এবং ন্যায্য প্রশাসনের (Ethical Administration) দিকে গুরুত্ব দিতে হবে। যখন কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে দ্বন্দ্বের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে, ঠিক সেই সময়েই সুপ্রিম কোর্টের এই বিচারপতির মন্তব্য, রাজ্যগুলিকে 'অক্ষম এবং অধীন' হিসাবে ভাবা উচিত নয়। তিনি যোগ করেন, সাংবিধানিক রাজনীতিই মন্ত্র হতে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: মার্কিন মুলুকে মন্দার ছায়া? কতটা প্রভাব ভারতে? বাড়ছে আশঙ্কা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!

ভিডিও

BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।
CJP Protest: বিজেপি মনে করে শিক্ষা দিয়ে কী হবে, গুন্ডাগিরিতেই হবে সবকিছু: সৌরভ দাস
CM Suvendu Adhikari: আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন এরাজ্যের বাসিন্দারা: মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: আগামীকাল কারা পাবেন অন্নপূর্ণা? নবান্ন থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget