এক্সপ্লোর

US Recession: মার্কিন মুলুকে মন্দার ছায়া? কতটা প্রভাব ভারতে? বাড়ছে আশঙ্কা

Stock Market Crash: আমেরিকার স্টক মার্কেটে পতন লক্ষ্য করা গিয়েছে। জাপানের শেয়ার বাজারে কার্যত রক্তক্ষয় হয়েছে। সোমবার বাজারের শুরুতেই প্রবল ধাক্কা ভারতীয় স্টক মার্কেটেও

কলকাতা: টালমাটাল বিশ্ব অর্থনীতি? বিশ্বের বৃহত্তম অর্থনীতি আমেরিকার উপর কি আর্থিক মন্দার আশঙ্কা ক্রমশ বাড়ছে? একাধিক বিশ্লেষণে এমন আশঙ্কা করা হয়েছে ইতিমধ্য়েই। তার উপর আশঙ্কা বাড়িয়ে দিয়েছে গোল্ডম্যান স্যাক্সের বার্তা। Goldman Sachs আগামী বছরে আমেরিকায় মন্দার পূর্বাভাস (us recession) নিয়ে অনুমান বাড়িয়ে দিয়েছে।

মন্দার আশঙ্কা এতটাই বেড়েছে
ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, গোল্ডম্যান স্যাক্স গ্রুপ ইনকর্পোরেটেডের অর্থনীতিবিদরা আগামী বছর আমেরিকায় মন্দা নিয়ে তাঁদের ঝুঁকির অনুমান ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশে নিয়ে গিয়েছেন। যদিও এই আশ্বাসও দেওয়া হয়েছে যে অর্থনীতিতে মন্দার আশঙ্কা থাকলেও হঠাৎ করে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। গোল্ডম্যান স্যাক্সের অর্থনীতিবিদরা বিশ্বাস করেন যে মন্দার ঝুঁকি বাড়লেও, এমন অনেক কারণ রয়েছে যার কারণে মনে হচ্ছে বেকারত্ব বাড়লেও, অর্থনীতিতে হঠাৎ বড় পতন ঘটবে না।

আমেরিকায় বেকারত্বের পরিসংখ্যান
গত সপ্তাহে আমেরিকায় অর্থনীতি সম্পর্কিত কিছু উদ্বেগজনক পরিসংখ্যান সামনে এসেছে। আমেরিকায় বেকারত্বের হার ৪.৩ শতাংশে পৌঁছেছে। ২০২১ সালের অক্টোবরের পর এটি আমেরিকায় সবচেয়ে বড় বেকারত্বের পরিসংখ্যান। বেকারত্বের হারের এই বৃদ্ধি বাজারের প্রত্যাশার চেয়ে বেশি এবং এর ফলেই মন্দার আশঙ্কা তীব্র করেছে। বিশ্লেষকরা মনে করেন, বেকারত্বের ব্যাপক বৃদ্ধি আসন্ন মন্দার লক্ষণ।

আমেরিকান স্টক মার্কেটে প্রভাব:
মন্দার আশঙ্কার প্রভাবও দেখা গিয়েছে শেয়ারবাজারে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজের ফিউচারে পতন হয়েছে। এর আগে শুক্রবার, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল গড় ৬১০.৭১ পয়েন্ট বা ১.৫১ শতাংশ কমেছিল। যেখানে S&P 500 সূচকটি ১.৮৪ শতাংশের ক্ষতিতে ছিল। Nasdaq Composite 2.43 শতাংশের ক্ষতিতে ছিল।

গোল্ডম্যান স্যাক্সের অর্থনীতিবিদরা রবিবার একটি প্রতিবেদনে বলেছেন – এখনও মন্দার ঝুঁকি সীমিত বলে মনে করছেন তাঁরা। এই মুহূর্তে কোনও বড় আর্থিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই। ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর অনেক সুযোগ রয়েছে এবং প্রয়োজনে ফেডারেল রিজার্ভ খুব দ্রুত সুদের হার কমাতে পারে বলে মনে করছেন তাঁরা।

সারা বিশ্বেই একাধিক শেয়ারবাজারে পতন দেখা গিয়েছে। সোমবার জাপানের শেয়ারবাজারে (japan market) ব্য়াপক ধস নামে। ৬ শতাংশ পড়ে যায় সেদেশের (japan market crash) স্টক মার্কেট। এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গেই ধস দেখা গিয়েছে Sensex এবং nifty 50-তে (asian markets)।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: থানায় হামলা! পরপর খুন ১৩ পুলিশকর্মী

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget