এক্সপ্লোর

Supreme Court: মহিলাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হতে পারে কি? বিবেচনা করে দেখবে সুপ্রিম কোর্ট

Woman Charged in Rape Case: সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় এবং সঞ্জয় করোলের ডিভিশন বেঞ্চ বিষয়টি বিচার-বিবেচনা করে দেখবে।

নয়াদিল্লি: যৌন অপরাধের ক্ষেত্রে ভারতীয় আইনব্যবস্থা একপেশে বলে অভিযোগ আজকের নয়। ইদানীং কালে বিষয়টি নিয়ে আলোচনা, বিতর্ক জোর পেয়েছে আরও। সেই আবহেই এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে ভারতের সুপ্রিম কোর্ট। কোনও মহিলার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা সম্ভব কিনা, তা বিচার-বিবেচনা করে দেখবে দেশের সর্বোচ্চ আদালত। (Supreme Court)

ছেলের নাম থাকা একটি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে সম্প্রতি অন্তর্বর্তী জামিনের আর্জি জানান ৬১ বছরের এক মহিলা। পুত্রবধূর দায়ের করা মামলায় ছেলের পাশাপাশি, তাঁরও নাম উল্লেখ করা হয়েছে। অন্তর্বর্তী জামিনের আবেদনের প্রেক্ষিতেই মহিলাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের বিষয়টি বিবেচনা করে দেখতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে পঞ্জাব সরকারের প্রতিক্রিয়াও চাওয়া হয়েছে। (Woman Charged in Rape Case)

সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় এবং সঞ্জয় করোলের ডিভিশন বেঞ্চ বিষয়টি বিচার-বিবেচনা করে দেখবে। আপাতত ওই মহিলাকে গ্রেফতারি থেকে রক্ষাকবচ দেওয়া হয়েছে। তদন্তে সবরকম ভাবে সহযোগিতা করতে বলা হয়েছে তাঁকে। চার সপ্তাহের মধ্যে পঞ্জাব সরকারের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। তার পর বিষয়টি পর্যালোচনা করে দেখবে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: TMC MP Mahua Moitra:মহুয়ার সাংসদ পদ খারিজের দাবিতে সোমবার লোকসভায় রিপোর্ট জমা দেবে লোকসভার এথিক্স কমিটি

জামিনের আবেদন জানানো ওই মহিলার আইনজীবী ঋষি মালহোত্র জানান, তাঁর মক্কেলের পুত্রবধূ যতগুলি অভিযোগ এনেছেন, তার মধ্যে অধিকাংশই জামিনযোগ্য। কিন্তু ৩৭৬ (২) (n) ধারায় (বার বার ধর্ষণ) যে অভিযোগ এনেছেন, তা জামিন অযোগ্য। দোষী সাব্যস্ত হলে ১০ বছরের কম সাজার কোনও সম্ভাবনাই নেই, যাবজ্জীবনও হতে পারে। মহিলাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়েরের বিধি নেই বলেও আদালতে জানান আইনজীবী ঋষি। তাতেই বিষয়টি পর্যালোচনা করে দেখার কথা জানায় সুপ্রিম কোর্ট

যে মামলার দরুণ এই উদ্য়োগ, সেটিতে ওই মহিলার পুত্রবধূ জানিয়েছেন, ওই মহিলার বড় ছেলে, যিনি আমেরিকায়য় থাকতেন, তাঁর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। মুখোমুখি কখনও দেখা হয়নি। পরে ভার্চুয়াল মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিয়ের পর শাশুড়ির সঙ্গে থাকতে শুরু করেন তিনি। এর পর, যখন পর্তুগালে ছিলেন, ছোট দেওর দেখা করতে এসেছিলেন। দেওরের সঙ্গে সেই সময় চলে যেতে বলা হয় তাঁকে। তার পর থেকে অশান্তি বাড়তে থাকে ক্রমশ। পরে ১১ লক্ষ টাকার বিনিময়ে বিবাহে ইতি টানার সিদ্ধান্ত নেয় দুই পরিবারই। এর পরই থানায় এফআইআর দায়ের করেন ওই মহিলার পুত্রবধূ। ওই মহিলা, তাঁর ছোট দেওরের বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget