এক্সপ্লোর

TMC MP Mahua Moitra:মহুয়ার সাংসদ পদ খারিজের দাবিতে সোমবার লোকসভায় রিপোর্ট জমা দেবে লোকসভার এথিক্স কমিটি

Cash For Query Case:অর্থের বিনিময়ে প্রশ্ন বা 'ক্যাশ ফর কোয়েশ্চেন' কাণ্ডে অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বহিষ্কারের সুপারিশ সংক্রান্ত সংসদীয় এথিক্স কমিটির রিপোর্ট লোকসভায় জমা পড়তে পারে আগামী সোমবার।

কলকাতা: অর্থের বিনিময়ে প্রশ্ন বা 'ক্যাশ ফর কোয়েশ্চেন' কাণ্ডে অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (TMC MP Mahua Moitra) বহিষ্কারের (Lok Sabha Ethics Panel Report On Expulsion Of Mahua Moitra) সুপারিশ সংক্রান্ত সংসদীয় এথিক্স কমিটির রিপোর্ট (Lok Sabha Ethics Panel Report) লোকসভায় জমা পড়তে পারে আগামী সোমবার। সূত্রের খবর, লোকসভার সচিবালয়ে যে 'অ্যাজেন্ডা পেপার' বিতরণ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ৪ ডিসেম্বর কমিটির চেয়ারপার্সন বিনোদ কুমার সোনকার এই নিয়ে ফার্স্ট রিপোর্ট জমা দিতে পারেন। প্রসঙ্গত, লোকসভার শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা সোমবার থেকে। চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। 

প্রেক্ষাপট...
গত ৯ নভেম্বর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিলে সিলমোহর দিয়েছিল লোকসভার এথিক্স কমিটি। কমিটির ৬ জন সদস্য মহুয়ার সাংসদ পদ খারিজের পক্ষে ভোট দেন। ছয়-চার ভোটে প্রস্তাব গৃহীত হয়। বিষয়টি নিয়ে তুমুল বাগবিতণ্ডা হয়।  তাঁকে যে সংসদ থেকে বহিষ্কার করা হতে পারে, সে কথা জানিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন মহুয়া। নীতি কমিটির সামনে হাজিরা দেওয়ার আগে এবিপি আনন্দের মুখোমুখি হয়ে জানান, আদানি এবং মোদির দিকে আঙুল তুলেছেন তিনি। শীতকালীন অধিবেশনে হাতে আরও অস্ত্র আছে তাঁদের। সেকথা বিলক্ষণ জানে মোদি সরকার। তাই তাঁকে সংসদে ঢুকতে না দেওয়াই লক্ষ্য বিজেপি-র।
অন্য দিকে, সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে নীতি কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকর বলেছিলেন, "মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে একটি খসড়া রিপোর্ট তৈরি করেছে নীতি কমিটি। আজকের বৈঠকে খসড়া প্রস্তুত করা হয়। ছয় সদস্য তাতে সমর্থন জানান, বিরোধিতা করেন চার সাংসদ। বিশদ রিপোর্ট আগামী কাল স্পিকারের কাছে জমা দেওয়া হবে। এর পর যা পদক্ষেপ করা প্রয়োজন, স্পিকার করবেন।" 

বিরোধিতা...
নভেম্বরের বৈঠকের পরই নীতি কমিটির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন বহুজন সমাজ পার্টির সাংসদ, তথা নীতি কমিটির সদস্য দানিশ আলি। বলেন, "রিপোর্টটা গোটা পড়া হয়নি এখনও পর্যন্ত। কিন্তু দেশে দু'রকমের আইন চলতে পারে না। লাগাতার ধারা ২৭৫ নলঙ্ঘন করে চলেছেন নীতি কমিটির চেয়ারপার্সন। আমরা শুধু একটাই কথা বলতে পারি, অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছি, আগামী দিনেও তাই করব। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই।" প্রশ্ন তোলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁর প্রশ্ন, তদন্ত করতে হবে, অর্থাৎ কোনও প্রমাণ মেলনি এখনও পর্যন্ত। তা হলে আগেভাগে মহুয়ার সাংসদ পদ বাতিলের সুপারিশ করা হল কোন যুক্তিতে? সোমবারের পর এই নিয়ে কি নতুন কিছু হতে পারে? উত্তরের জন্য আর মোটে কয়েকদিনের অপেক্ষা।

 

আরও পড়ুন:মমতাই প্রথম ও শেষ কথা, তাঁর ছবি ছিল, এটাই যথেষ্ট: সৌগত রায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

৫০ পয়সা লাভ থেকে কোটির ব্যবসা! ঠেলাগাড়িতে সিঙারা বিক্রি থেকে আজ ১৪টি রেস্তরাঁর মালিক
৫০ পয়সা লাভ থেকে কোটির ব্যবসা! ঠেলাগাড়িতে সিঙারা বিক্রি থেকে আজ ১৪টি রেস্তরাঁর মালিক
Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."
Politics: 'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
Paschim Medinipur: জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের
জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget