এক্সপ্লোর

SC/ST Reservation: সংরক্ষণে তফসিলিদের মধ্যে অনগ্রসর শ্রেণিকে বাড়তি গুরুত্ব, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

Supreme Court on SC ST Reservation Quota: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সাত বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে।

নয়াদিল্লি: শিক্ষা এবং চাকরিতে সংরক্ষণের প্রশ্নে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, তফসিলি জাতি এবং উপজাতিদের মধ্যে থেকে অনগ্রসরদের আলাদা করা যাবে। শ্রেণির মধ্যে উপশ্রেণি তৈরি করতে পারবে রাজ্যগুলি। সব চেয়ে অনগ্রসর যাঁরা, সংরক্ষণের বাড়তি গুরুত্ব পাবেন, জানিয়ে দিল আদালত। (Supreme Court)

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সাত বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন বেঞ্চের ছয় বিচারপতিই এতে সায় দেন। ভিন্ন মত পোষণ করেন একজন। ৬:১ অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ বিচারপতি রায়ে তফসিলি জাতি এবং উপজাতিদের মধ্যে অনগ্রসররা সংরক্ষণে বাড়তি গুরুত্ব পেলেন। (Supreme Court on Quota)

এই মুহূর্তে দেশে তফসিলি জাতির জন্য ১৫ শতাংশ সংরক্ষণ রয়েছে। তাঁদের মধ্যে যাঁরা সবচেয়ে অনগ্রসর, তাঁদের সংরক্ষণে বাড়তি গুরুত্ব দেওয়ার পক্ষেই এদিন সায় দিয়েছে আদালত। এর আগে, ২০০৬ সালে পঞ্জাব সরকার এমন পন্থা নিয়েছিল। সরকারি চাকরিতে তফসিলিদের জন্য সংরক্ষণে বাল্মীকি এবং মজহবি শিখগের প্রাধান্য দেওয়া হয়।

আরও পড়ুন: New Rules Alert : গ্যাস সিলিন্ডার থেকে ক্রেডিট কার্ড, আজ থেকে বদলে গেল এই নিয়ম, কত বাড়বে খরচ

EV Chinnaiah বনাম অন্ধ্রপ্রদেশ সরকার মামলায় এদিন এমন রায় শুনিয়েছে আদালত। এর আগে, ২০০৪ সালে আদালত জানিয়েছিল, তফসিলিরা একটি সমজাতি গোষ্ঠী। তাই তাঁদের মধ্যে কোনও উপশ্রেণি ভাগ করা যেতে পারে না। কিন্তু এদিন প্রধান বিচারপতি বলেন, "ইতিহাস এবং গবেষণা বলছে তফসিলিরা সমজাতির মানুষ নন।"

শুনানি চলাকালীন আদালতে কেন্দ্র জানায়, তফসিলি জাতি এবং উপজাতিদের মধ্যে ভাগাভাগির পক্ষে তারা। কিন্তু প্রধান বিচারপতি জানান, উপশ্রেণি বিন্যাস এবং উপশ্রেণি তৈরি এবং উপশ্রেণিকরণের মধ্যে ফারাক রয়েছে। এর পর তিনি জানান, উপশ্রেণিকরণ ঘটিয়ে অনগ্রসর গোষ্ঠীর জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে পারবে রাজ্যগুলি।

সেরা শিরোনাম

Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget