এক্সপ্লোর

Right to Vote: ‘ভোটদানের অধিকার, ভোটে লড়ার অধিকার মৌলিক অধিকার নয়’, বলল দেশের সুপ্রিম কোর্ট

Supreme Court on Right to Vote: ভোট দেওয়ার, ভোটে লড়ার অধিকার মৌলিক অধিকার নয় বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট।

নয়াদিল্লি: ভোট দেওয়ার অধিকার, ভোটে লড়ার অধিকার আসলে মৌলিক অধিকার নয়, বরং বিধিবদ্ধ অধিকার। আইন দ্বারা ওই বিধিবদ্ধ অধিকার পরিচালিত হয় বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সমবায় সমিতির নির্বাচনে যোগ্য়তার মাপকাঠি নিয়ে রাজস্থান হাইকোর্টের আগের রায় খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। হাইকোর্টের আগের রায়কে ত্রুটিপূর্ণও বলেও উল্লেখ করেছে দেশের শীর্ষ আদালত। (Supreme Court on Right to Vote)

সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি আর মাধবনের বেঞ্চ এই মন্তব্য করেছে। রাজস্থানের জেলা দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির বিধিনিয়ম নিয়ে মামলাটি দায়ের হয় প্রথম। ন্যূনতম দুগ্ধ সরবরাহের নিরিখে সেখানে প্রার্থীর যোগ্যতা নির্ধারণ করা ছিল। ন্য়ূনতম দুগ্ধ সরবরাহের পরিমাণকে সামনে রেখে প্রার্থীর যোগ্যতা নির্ধারণ করা ছিল সেখানে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে। (Right to Vote)

গত ১০ এপ্রিল সেই নিয়ে শুনানি হয় সুপ্রিম কোর্ট, যাতে বলা হয়, “ভোটদানের অধিকার এবং ভোটে লড়ার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। দু’টিই বিধিবদ্ধ অধিকার, যা আইন দ্বারা পরিচালিত হয়। এগুলি আসলে বিধিবদ্ধ অধিকার। আইনের ঠিক করে দেওয়া সীমার উপর বিধিবদ্ধ অধিকারের অস্তিত্ব নির্ভর করে।” তাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে যোগ্যতার শর্তাবলী রাখা হলে, তা সাংবিধানিক বিধিনিয়ম লঙ্ঘন করে না।

পার্থক্য় বোঝাতে গিয়ে সুপ্রিম কোর্ট জানায়, ভোটদানের অধিকার একজন নাগরিককে ভোটাধিকার প্রয়োগে সক্ষম করে তুললেও, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকারটি একটি স্বতন্ত্র এবং অতিরিক্ত অধিকার। তাই সেটিকে যোগ্যতা বা অযোগ্যতার মাপকাঠির আওতায় আনা যেতে পারে। বিচারপতিরা জানান, ভোটদানের অধিকার এবং ভোটে লড়ার অধিকার, দু’টি আলাদা জিনিস। তাই ভোটে লড়ার অধিকারের ক্ষেত্রে যোগ্যতা, অযোগ্যতা, প্রাতিষ্ঠানিক চাহিদা সংক্রান্ত বিধিনিষেধ গুরুত্বপূর্ণ।

রাজস্থানে যখন প্রথম মামলাটি দায়ের হয়, উপধারার আওতায় সমবায় সমিতির নির্বাচনে যোগ্যতার মাপকাঠি বেঁধে দেওয়া হয়েছিল। সেই উপধারা বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। জানানো হয়েছিল, এক্তিয়ারের বাইরে গিয়ে যোগ্যতা সংক্রান্ত মাপকাঠি চালু করা হয়।  হাইকোর্টের সেই রায় খারিজ করে সুপ্রিম কোর্ট জানাল, হাইকোর্টের কার্যকারণ ত্রুটিপূর্ণ। সব পক্ষের কথা না শুনে রায় দেওয়া নিয়েও হাইকোর্টের সমালোচনা করে সুপ্রিম কোর্ট।  বিচারপতিদের মতে, হাইকোর্টের রায়ে ‘স্বাভাবিক ন্যায়বিচারে’র মৌলিক নীতি খর্ব হয়েছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Flight Emergency Landing: 'হাইজ্যাক অ্যালার্ট', জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে
Flight Emergency Landing: 'হাইজ্যাক অ্যালার্ট', জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget