এক্সপ্লোর

Nepal News: ভারতের সঙ্গে ২ জনেরই অত্যন্ত সুসম্পর্ক, নেপালের অন্তর্বর্তী সরকারের 'মুখ' হিসাবে কার নামে শেষমেশ পড়বে সিলমোহর ?

Nepal Gen Z Protest: অশান্ত হিমালয়ের দেশ। যুবসমাজের 'গণঅভ্যুত্থানে' ধসে পড়েছে নেপালের সরকার। কিন্তু ভাঙছে যেমন, গড়বে কবে ? এ 'বিপ্লবের' ভবিষ্যত কী ?

কাঠমাণ্ডু : Gen-z এর বিক্ষোভের জেরে গদি ছেড়েছে কেপি ওলির সরকার। কিন্তু এর ভবিষ্যত কী ? আগামী দিনে কার হাত ধরে নেপালে পরবর্তী নির্বাচন হতে পারে ? এক্ষেত্রে দুটো নাম উঠে আসছে আপাতত। একজন হলেন নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। যিনি কিনা বেণারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। অন্যজন হলেন নেপালের বিদ্যুৎ বোর্ডের প্রাক্তন CEO কুল মান ঘিসিং। জামশেদপুরের রিজিওনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক তিনি। নেপালে বিদ্যুৎ বিভ্রাট দূর করার ক্ষেত্রে যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে নেপালের একটা বড় অংশ। তাৎপর্যপূর্ণ ভাবে, নেপালের অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য 'মুখ' যাঁরা, এই দুই প্রার্থীর সঙ্গেই ভারতের অত্যন্ত সুসম্পর্ক। 

অশান্ত হিমালয়ের দেশ। যুবসমাজের 'গণঅভ্যুত্থানে' ধসে পড়েছে নেপালের সরকার। কিন্তু ভাঙছে যেমন, গড়বে কবে ? এ 'বিপ্লবের' ভবিষ্যত কী ? কে ধরবে দেশের হাল ? কার হাত ধরে নেপালে পরবর্তী নির্বাচন হতে পারে ? এক্ষেত্রে সবার প্রথমে নাম উঠে আসছে নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির। যিনি বেণারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। ভারতের সঙ্গে তাঁর সম্পর্ক গভীর। সূত্রের খবর, জেন জির প্রথম পছন্দ সুশীলা কার্কির নামে সমর্থন রয়েছে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহেরও। সেনাবাহিনী তাঁর নামে শেষ অবধি সিলমোহর দেয় কি না, সেদিকেও সবার নজর রয়েছে।

এই নিয়ে এখন জোর আলাপ-আলোচনা চলছে। বিচারপতি হিসাবে দুর্নীতি বিরোধী কড়া ভাবমূর্তির জন্য়ই দেশজুড়ে সুখ্য়াতি সুশীলা কার্কির। এরইমধ্য়ে নেপালের সম্ভাব্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসছে আরেকটি নামও। নেপালের বিদ্যুৎ বোর্ডের প্রাক্তন CEO কুল মান ঘিসিং। সুশীলা কার্কির মতোই কুল মান ঘিসিংয়ের সঙ্গেও ভারতের গভীর সম্পর্ক। জামশেদপুরের রিজিওনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক তিনি। ১৯৯৪ সালে, নেপাল ইলেকট্রিসিটি অথোরটিতে কর্মজীবন শুরু করেন কুল মান ঘিসিং। ধীরে ধীরে পদোন্নতি ও পরবর্তীতে, নেপালের মুখে মুখে ঘোরে তাঁর নাম। নেপালে ভয়ঙ্কর লোডশেডিং সমস্য়া ঘোঁচানোর সুবাদেই গোটা তিনি জনপ্রিয়। কিন্তু ২০২৫ সালে মেয়াদ শেষ হওয়ার মাত্র চার মাস আগে, 'ম্যানেজিং ডিরেক্টর' পদ থেকে তাঁকে সরিয়ে দেয় কেপি ওলি সরকার। যা নিয়ে দেশের নানা জায়গায় ক্ষোভ-বিক্ষোভ তৈরি হয়েছিল।

এ প্রসঙ্গে ব্রিগেডিয়ার আশিস দত্ত (অবসরপ্রাপ্ত) বলেন, "এই দ্বন্দ্ব আরও ৬-৭ দিন চলবে। তার কম নয়। দ্বন্দ্বটা যখন শেষ হবে তখন নিজেদের মধ্যে মতানৈক্য হবে, রাজতন্ত্রের ফিরে আসার একটা প্রচেষ্টা চলছে, চলবে। যেহেতু নেপালের সেনাপ্রধান তাঁর ঝোঁক দেখিয়ে দিয়েছেন, সুতরাং সেদিকেও সম্ভাবনা আছে।"

এখন প্রশ্ন হল, শেষ অবধি কী হবে ? অন্তর্বর্তী সরকার গঠন হবে না কি অন্য় কোনও বিকল্প রয়েছ ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ, শুভেন্দু বললেন, ‘আইন সবার জন্য সমান’
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ, শুভেন্দু বললেন, ‘আইন সবার জন্য সমান’
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Heatwaves: তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget