এক্সপ্লোর

নন্দীগ্রাম মামলা ছেড়ে দেওয়ার জন্য বিচারপতিকে আবেদন মমতার

মামলা ছাড়ার জন্য বিচারপতি কৌশিক চন্দের কাছে আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: নন্দীগ্রাম মামলা ছেড়ে দেওয়ার জন্য বিচারপতিকে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। মামলা ছাড়ার জন্য বিচারপতি কৌশিক চন্দের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে গণনা চ্যালেঞ্জ করে মূল মামলার সঙ্গে কাল আবেদনের শুনানি। আইনজীবী সূত্রে খবর, বিচারপতি চন্দর এজলাসে শুনানি হলে মিলবে না সুবিচার। তাই মমতা বন্দোপাধ্যায়ের এই আবেদন। 

নন্দীগ্রাম কেন্দ্রে গণনায় কারচুপি সহ একাধিক অভিযোগে গত ১৭ জুন হাইকোর্টে মামলা দায়ের করেন বিধানসভা ভোটে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, শুক্রবার সেই মামলা ওঠে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে। আদালত সূত্রে খবর, শুনানি পর্বে বিচারপতি কৌশিক চন্দ বলেন, শুনানির সময় মামলাকারীদের উপস্থিত থাকতে হয়। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা জানান,  আইনে যা বলা আছে সেই অনুযায়ী চলব।

ইতিমধ্যেই নন্দীগ্রাম মামলার বেঞ্চ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। গত সপ্তাহে বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে মামলা সরানোর আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে আবেদনে দাবি করা হয়েছে, বিচারপতির কৌশিক চন্দ একসময় বিজেপির সক্রিয় সদস্য ছিলেন। তাই অন্য বিচারপতির কাছে নন্দীগ্রাম গণনা সংক্রান্ত মামলা সরানো হোক। আর এবার এই মামলা ছাড়ার জন্য সরাসরি বিচারপতির কাছে আবেদন খোদ নন্দীগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনের পরিভাষায় যাকে বলে ইন্টার লোকেটারি অ্যাপ্লিকেশন। জানা গিয়েছে, আগামীকাল প্রথমে এই আবেদনের শুনানি হবে। এরপর হবে মূল মামলার শুনানি। 

এ বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "নন্দীগ্রাম মামলা কৌশিক চন্দের এজলাসে, ছবি সামনে আসছে, দেখা যাচ্ছে বিজেপির লিগাল সেলের অনুষ্ঠানে আছেন।  বিচারপতি হিসবে তিনি যোগ্য। যদিও, তাঁর মনে বিজেপি সম্পর্কে দুর্বলতা আছে।  অবচেতন মনে, নিরপেক্ষতাকে প্রভাবিত করতে পারে।" পাল্টা জবাব বিজেপির। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "দিলীপ ঘোষের সঙ্গে ছবি থাকলে ভদ্র লোক নয়? ওঁদের মন্ত্রী গিয়ে জজদের ধমকাচ্ছেন। ব্যক্তিগত বন্ধুত্ব থাকতেই পারে। তার তো একটা পাস্ট লাইফ থাকতে পারে, আইনজীবী ছিলেন, সলিসিটার জেনারেল ছিলেন। যে আসনে আছেন, সেই কাজ করবেন। এটাই নিয়ম।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget