এক্সপ্লোর

'মিথ্যা খবর ছড়াচ্ছেন মমতা, সাইবার আইনে পদক্ষেপ করা হোক', ' দিল্লিতে পরিযায়ী হেনস্থা' নিয়ে আক্রমণে শুভেন্দু

মালদার পরিযায়ী পরিবারকে হেনস্থার অভিযোগ মুখ্যমন্ত্রীর, সাজানো ভিডিওর তত্ত্ব দিল্লি পুলিশের। মিথ্যা খবর ছড়াচ্ছেন, আক্রমণ শুভেনদুর। সাইবার আইনে পদক্ষেপ চান বিরোধী দলনেতা।

 

বিজেপি শাসিত রাজ্য়গুলিতে বাংলায় কথা বললেই হেনস্থার শিকার হওয়ার অভিযোগে সরব তৃণমূল। বাঙালি অস্মিতায় শান দিয়ে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ তুলে ২৮ জুলাই বীরভূমে পথেও নামেন তিনি। শুধু পরিযায়ী শ্রমিক নন, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের শিশু সন্তানকে অত্যাচারের চাঞ্চল্যকর অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী।  সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী পোস্ট করেন,  দিল্লিতে শুধুমাত্র পরিযায়ী শ্রমিক নয়, তাঁদের শিশু সন্তানকেও  অত্যাচারের শিকার হতে হয়েছে।  এই বিষয়ে একটি ভিডিও-ও শেয়ার করেন মুখ্যমন্ত্রী।  কিন্তু সেই  ভিডিওকে ভিত্তিহীন এবং তৈরি করা, ফেক বলে দাবি করল দিল্লি পুলিশ ।  দিল্লি পুলিশের দাবি, এটি একটি পরিকল্পিত, সাজানো ভিডিও। শুধু এখানেই থামেনি দিল্লি পুলিশ। এই বিষয়ে আরও চাঞ্চল্যকর অভিযোগ করেছে তারা। 

দিল্লি পুলিশের দাবি, মালদার রাজনৈতিক কর্মী তথা এক আত্মীয়ের কথাতেই এই ভিত্তিহীন ভিডিও বানানো হয়েছে। এই ভিডিও তৈরি করে ওই রাজনৈতিক কর্মীকে পাঠানো হয়। বলে দাবি দিল্লি পুলিশের। তারপরই সেই ভিডিও ভাইরাল করে দেওয়া হয়। অর্থাৎদিল্লিতে সাদা পোশাকের পুলিশের হাতে হেনস্থা, ২৫ হাজার চাওয়ার দাবি সর্বৈব মিথ্যে ! দিল্লি পুলিশের DC-র দাবি , জিজ্ঞাসাবাদে এমনটাই স্বীকার করেছেন অভিযোগকারী মহিলা। কালিমালিপ্ত করতেই এই ধরনের ভিডিও ভাইরাল করা হয়েছে বলে বিস্ফোরক দাবি করেছে দিল্লি পুুলিশ। 

আর তারপরই দিল্লি পুলিশের এই ব্যাখ্যাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে আক্রমণ শানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'গুজবে আন্তর্জাতিক পুরস্কার পেতে পারেন মুখ্যমন্ত্রী। তিনি মিথ্যে খবর ছড়াচ্ছেন। গুজব রটানোর মাস্টার মমতা বন্দ্যোপাধ্যায়'। শুভেন্দুর দাবি, বেশকয়েকদিন ধরে লাগাতার ভুয়ো ভিডিও পোস্ট করে চলেছেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে মা-শিশুর ওপর অত্যাচারের বিষয়টিকে মুখ্যমন্ত্রীর মিথ্যাচার বলে দাবি করেন তিনি। বলেন, 'জেনে গিয়েছে জনতা, মিথ্যেবাদী মমতা'। মুখ্যমন্ত্রীর পোস্ট করা ভিডিও ভুয়ো বলে দাবি করে তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাইবার আইনে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।  

অভিযোগটি কী?

মালদার চাঁচলের পিরোজাবাদের এক দম্পতি, সন্তান সহ দিল্লির গীতা কলোনিতে থাকেন। অভিযোগ, বাংলাদেশের নাগরিক সন্দেহে শনিবার শিশুর মাকে তুলে নিয়ে যায় পুলিশ। সেইসময় দেড় বছরের শিশু আহত হয়। ওই পরিবারের কাছ থেকে দিল্লি পুুলিশ মোটা অঙ্কের টাকাও চায় বলে অভিযোগ। পরে শিশুর মা--বাবাকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ, গতকাল মুখ্যমন্ত্রীর পোস্টের পর ফের মা-বাবা, ঠাকুমা ও শিশুদের তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। চাঁচল থানায় অভিযোগ দায়ের করে পরিযায়ী শ্রমিকের পরিবার। রাতে শ্রমিকের বাড়িতে যান চাঁচল থানার IC. সেই অভিযোগ নিয়েই এই তরজা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget