এক্সপ্লোর

Suvendu Adhikari-Amit Shah Meet : শাহের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর, পঞ্চায়েতের প্রাক্কালে বৈঠক ঘিরে জল্পনা

BJP : আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে বাংলার বিজেপি সাংসদদের। সেই বৈঠকেও থাকতে পারেন শুভেন্দু অধিকারী।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে বৈঠক ঘিরে তুমুল জল্পনা তৈরি হয়েছে। এর আগেই ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের দাবি তুলেছেন শুভেন্দু। এ নিয়ে বৈঠকে সরব হবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ? রাজ্যের বিজেপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগেও সরব হতে পারে শুভেন্দু। আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে বাংলার বিজেপি সাংসদদের। সেই বৈঠকেও থাকতে পারেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

সংসদ ভবনের ঘরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারীর। যে আলোচনায় কী কী ছিল, তা নিয়েই জল্পনা। আগের দিল্লি সফরে অমিত শাহের সঙ্গে সাক্ষাতের মাঝে রাজ্যের বিরোধী নেতাদের বিরুদ্ধে মিথ্যে কেস দেওয়ার অভিযোগ করেছিলেন তিনি। তাঁর বিরুদ্ধেও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস অনেক মিথ্যে মামলা দিচ্ছে বলে বিজেপির অন্যতম শীর্ষ নেতার কাছে অভিযোগ করেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। পাশাপাশি একটি গোটা তালিকা তিনি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। যেখানে উল্লেখ ছিল, রাজ্যের নির্দেশ মতো কোন কোন অফিসার বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে এই ধরণের কাজ করছেন। যে সংক্রান্ত আলোচনা বৈঠকে ফের ওঠার সম্ভাবনাই প্রবল। শিবিরের নেতারা। এর পাশাপাশি

পাশাপাশি রাজ্যের দুয়ারে পঞ্চায়েত ভোট। সেখানে যাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানো হয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেই দাবিও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা রাখতে পারেন বলেই খবর। কারণ, ইতিমধ্যে একাধিকবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করার পক্ষেই সওয়াল করতে শুরু করেছেন বিরোধী শিবিরের নেতারা। তাঁদের দাবি, রাজ্য পুলিশ দিয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করানো হলে তা হবে কার্যত 'প্রহসন'। রাজ্যের পুলিশ ও রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে তাদের বিরুদ্ধে আস্থা না রেখে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীই চাইছেন বিরোধীশিবিরের নেতারা।

এর পাশাপাশি বিজেপির সাংগঠনিক একাধিক আলোচনাও শুভেন্দু অধিকারী ও অমিত শাহের মধ্যে হওয়ার সম্ভাবনা। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে কীভাবে দলের কাজকর্ম চালানো যায়, কীভাবে রাজ্যজুড়ে দলীয় কর্মী-সমর্থকদের কাছে বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁদের উজ্জ্বীবিত করা যায়, সে নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে শাহ-শুভেন্দুর মধ্যে। বরাবরই দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের কোন নেতা দায়িত্ব সামলাবেন, দলকে দেখবেন, সে বিষয়ে অমিত শাহের ভূমিকা বরাবরই থেকেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষকে ১০ লক্ষ, রাজ্য পুলিশে ৮ লক্ষ, চাকরির রেট চার্ট নীলাদ্রিদের

সেরা শিরোনাম

Uttar Pradesh News: ৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget