এক্সপ্লোর

Syria church attack : চলছিল প্রার্থনা, গির্জায় ঢুকে এলোপাথাড়ি গুলি, লুটিয়ে পড়লেন শিশু থেকে বৃদ্ধ

Syria Islamic State attack:  সিরিয়ার রাজধানী দামাস্কাস শহরের একটি গির্জায় আত্মঘাতী হামলায় নিহতর সংখ্যা কমপক্ষে ১৫। তবে এখনও পর্যন্ত প্রাণহানির সঠিক সংখ্যা জানা যায়নি।

 

ভয়ঙ্কর ! চলছিল রবিবারের প্রার্থনা। গির্জায় মন দিয়ে ঈশ্বরকে ডাকছিলেন বহু মানুষ। এমন সময় পরপর গুলি। একেবারে গির্জার ভিতরে ঢুকে। মুহূর্তে ঝাঁঝরা হয়ে গেলেন একের পর এক। ধর্মস্থানে বইল রক্তগঙ্গা। আর্ত চিৎকার করে লুটিয়ে পড়লেন একের পর এক প্রার্থনারত মানুষ। রবিবার এমনই নাশকতার সাক্ষী রইল সিরিয়া।  সিরিয়ার রাজধানী দামাস্কাস শহরের একটি গির্জায় আত্মঘাতী হামলায় নিহতর সংখ্যা কমপক্ষে ১৫। তবে এখনও পর্যন্ত প্রাণহানির সঠিক সংখ্যা জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

 রবিবার ঘটনাটি সিরিয়ার দামাস্কাসের একটি গির্জায় প্রার্থনা চলাকালীন এই ভয়াবহ হামলাটি হয়। রক্তে ভেসে যায় চারিপাশ। একের পর এক নিরীহ মানুষের দেহ লুটিয়ে পড়ে।  মৃতের সংখ্যা অনেকটাই বাড়তে পারে বলে স্বেচ্ছাসেবী সংস্থা সূত্রে দাবি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বহু মানুষকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক আত্মঘাতী হামলাকারী গির্জার ভিতরে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। মানুষ একেবারে হতচকিত হয়ে যান। পালানোর সুযোগই পাননি বেশিরভাগ। লুটিয়ে পড়েন একের পর এক। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশবাহনী।  জীবিতদের উদ্ধার করে নিরাপদ জায়গায় সরানো হয়।                       

ব্রিটেনের এক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট-এর দাবি, আহত হয়েছেন জনা তিরিশেক। কিছু স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। সিরিয়ায় কয়েক বছরের মধ্যে এই ধরনের আক্রমণ ঘটেনি। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের অবসানের পর সিরিয়ায় এখন সরকার  সংখ্যালঘুদের আস্থা  অর্জনের চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে এই ঘটনা নিঃসন্দেহে সরকারের প্রচেষ্টায় একটি বড় ধাক্কা। রাষ্ট্রপতি আহমেদ আল-শারা মনে করছেন, এই হামলা কোনও চরমপন্থী গোষ্ঠীর স্লিপার সেলই ঘটিয়েছে। এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি কেউই। এক প্রত্যক্ষদর্শী অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, একজন নয়। আরও ২ জন আক্রমণকারী ছিল, যারা গাড়ি চালিয়ে পালায়।  আর যে গুলি চালায়, সে নাশকতা ঘটানোর পর আত্মঘাতী হয়। 

সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা মোস্তাফা এই হামলার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার দায় চাপিয়েছে ইসলামিক স্টেটের উপর। তবে,কোনও জঙ্গিগোষ্ঠীই এখনও এই হামলার দায় স্বীকার করেনি।           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
Pakistan Blast: শান্তি মিছিলে ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, বাড়ছে মৃতের সংখ্যা, হাসপাতালে মর্মান্তিক দৃশ্য
শান্তি মিছিলে ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, বাড়ছে মৃতের সংখ্যা, হাসপাতালে মর্মান্তিক দৃশ্য

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget