এক্সপ্লোর

Afghanistan Crisis Update: সামনে আলোচনা-পিছনে 'ষড়যন্ত্র' ! আমেরিকার সঙ্গেও এই কাজ করেছে তালিবান

প্রতিরক্ষামন্ত্রকের রিপোর্ট বলছে, আমেরিকার সঙ্গে 'শান্তিচুক্তি' নিয়ে আলোচনার সময়েও দেশে অনবরত হামলা চালিয়েছে তালিবান। এমনকী আমেরিকার মাথা ব্যাথার কারণ আল কায়েদা জঙ্গিদের সুরক্ষা দিয়েছে জঙ্গিরা।

ওয়াশিংটন: তালিবান জঙ্গিরা আফগানিস্তান দখল করার পর সামনে আসছে একের পর এক গোপন তথ্য। এবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের রিপোর্টে উঠে এল তালিবানের 'আসল রূপ'। কী রয়েছে পেন্টাগনের সেই রিপোর্টে ?

প্রতিরক্ষামন্ত্রকের রিপোর্ট বলছে, আমেরিকার সঙ্গে 'শান্তিচুক্তি' নিয়ে আলোচনার সময়েও দেশে অনবরত হামলা চালিয়েছে তালিবান জঙ্গিরা। এমনকী আমেরিকার মাথাব্যাথার কারণ আল কায়েদা জঙ্গিদের সুরক্ষা দিয়েছে তালিবান।সেই সময় জঙ্গিদের সন্ত্রাসের শিকার হন মহিলা সরকারি আধিকারিকরা। বাদ যাননি স্বাস্থ্য আধিকারিকরাও। সবথেকে বড় বিষয়, সামনে আলোচনা চালালেও পিছনে বাড়িয়ে দেওয়া হয় সন্ত্রাসবাদী কার্যকলাপ।নিজেদের দেশেই হিংসা জারি রেখেছিল তালিবান জঙ্গিরা।

রিপোর্টে এই বিষয়ে বয়ান রয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্রের। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের তারিখ পিছোতেই পরিস্থিতির আরও অবনতি হয় দেশে। কমপক্ষে ২৫ শতাংশ আরও হামলা বাড়িয়ে দেয় তালিবান জঙ্গিরা। আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ২১টিতে অনবরত হামলা চালাতে থাকে সন্ত্রাসবাদীরা। 

কিছু মার্কিন কমান্ডারের দাবি, ২০২০ সালের মার্কিন-তালিবান চুক্তি মানেনি জঙ্গিরা। আফগান সেনার ওপর হামলা চালিয়েছে তালিবান।এমনকী আল কায়েদা ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রেখে গেছে তারা। রিপোর্টে বলা হয়েছে, জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে বিচ্ছেদ তো দূর,উল্টে আল কায়েদার জন্য দেশে 'স্বর্গরাজ্য' করে দিয়েছিল তালিবান। 

এখানেই শেষ নয়। রিপোর্টে বলা হয়েছে, মানবাধিকার কর্মীদের কাজ করতে বাধা দিচ্ছিল জঙ্গিরা। তালিবান অত্যাচারের শিকার হচ্ছিলেন সরকারি মহিলা আধিকারিক ও স্বাস্থ্যকর্মীরা। বেছে বেছে তাদের ওপর হিংসাত্মক কার্যকলাপ বাড়ানো হয়েছিল। দেশের বর্তমান পরিস্থিতি বলছে, ক্ষমতার স্বাদ পয়েই এখন বদলে গিয়েছে তালিবানের সুর। কট্টরপন্থী জঙ্গিদের মুখে এখন নারী স্বাধীনতার সংলাপ। তবে অতীতের ইতিহাস বলছে, তালিবানের কাছে চুক্তি করে 'ধাক্কা খেয়েছে' খোদ আমেরিকা।

এদিকে, তালিবান আফগানিস্তান দখলের পরই চিন্তা বাড়ছে ভারতের।দিল্লির ধারণা, জম্মু-কাশ্মীরে ফের বাড়তে পারে জঙ্গি নাশকতা। উপত্যকায় ইসলামি জঙ্গি সংগঠনের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করছে ভারত। যদিও সংবাদ সংস্থার সূত্র বলছে অন্য কথা।সংবাদ সংস্থা এএনআই সূত্রের মতে, কাশ্মীরের বিষয়কে পুরোপুরি দ্বিপাক্ষিক ও অভ্যন্তরীণ প্রসঙ্গ বলে ভাবছে তালিবান। এমনকী সূত্র আরও জানাচ্ছে, এখন কাশ্মীরের ওপর ফোকাস নেই তালিবান জঙ্গিদের।

    

তথ্য সূত্র: ANI 

সেরা শিরোনাম

Delhi Protest : CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
Gyanesh Kumar: দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
Cockroach Janta Party : অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget