এক্সপ্লোর

Tamil Nadu Complete Lockdown : এবার তামিলনাড়ু, সংক্রমণ নিয়ন্ত্রণে ২ সপ্তাহের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা

আগামী দুই সপ্তাহের জন্য রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল তামিলনাড়ুর নতুন সরকার। ১০ মে থেকে শুরু হচ্ছে।

চেন্নাই : দেশের অন্যান্য রাজ্যের মতোই করোনা পরিস্থিতি ভয়ঙ্কর তামিলনাড়ুতেও। সংক্রমণ মোকাবিলায় তাই এবার লকডাউনের পথে হাঁটল দক্ষিণের এই রাজ্য। আগামী দুই সপ্তাহের জন্য রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল তামিলনাড়ুর নতুন সরকার। ১০ মে থেকে শুরু হচ্ছে।

এক বিবৃতিতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বলেন, "অনিবার্য কারণে এই লকডাউন। শুক্রবার ডিস্ট্রিক্ট কালেক্টর ও চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ মে ভোর ৪ টে থেকে ২৪ মে ভোর ৪ টে পর্যন্ত লকডাউনের মেয়াদ থাকবে।"

কোন কোন পরিষেবায় অনুমতি :

দেখে নেওয়া যাক লকডাউনের মধ্যে কোন কোন পরিষেবায় অনুমতি দিয়েছে তামিলনাড়ু সরকার...

  • ৫০ শতাংশ কর্মী নিয়ে ব্যাঙ্ক পরিষেবা চালু থাকবে
  • রেশন পরিষেবায় অনুমতি
  • রেস্তোরাঁয় টেকঅ্যাওয়ে পরিষেবা দেওয়া যাবে
  • রাস্তায় চারচাকার কোনও গাড়ি বা অটোরিকশ চলবে না, শুধুমাত্র হাসপাতাল যেতে বা বিয়েবাড়ি/শেষকৃত্যের কাজে ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

গত শুক্রবার তামিলনাড়ুতে নতুন করে ২৬ হাজার ৪৬৫ জন করোনায় আক্রান্ত হন। এনিয়ে রাজ্যে মোট সংক্রমিত ১৩ লক্ষ ২৩ হাজার ৯৬৫। এই সময়ের মধ্যে ১৯৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে মোট মৃতের সংখ্য ১৫ হাজার ১৭১।

রাজ্যের রাজধানী চেন্নাইয়ের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৬ হাজার ৭৩৮ জন সংক্রমিত। এর জেরে এপর্যন্ত শুধু রাজধানীতেই সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষ ৭৭ হাজার ৪২ জন। মোট মৃত ৫ হাজার ৮১। 

রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচার-পর্বে ব্যাপক হারে সংক্রমণ দেখা দেয়। কারণ, সভা-মিছিলগুলিতে সামাজিক দূরত্ব-বিধির কোনও বালাই ছিল না। এনিয়ে এক মামলায় ক্ষোভ প্রকাশ করেছিল মাদ্রাজ হাইকোর্ট। প্রসঙ্গত, গতকালই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন এম কে স্টালিন। স্টালিনের সঙ্গে শপথ নেন নতুন মন্ত্রিসভার ৩৩ সদস্য। স্টালিন শপথ নেওয়ার পর তাঁর বোন তথা লোকসভার সদস্য কানিমোঝি আশাপ্রকাশ করেছিলেন, করোনা মোকাবলিয়া দাদা সফল হবেন। করোনা রুখতে ওঁর পরিষ্কার পরিকল্পনা রয়েছে। সেটাই হবে ওঁর অগ্রাধিকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Narendra Modi : চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget