এক্সপ্লোর

Tejashwi Yadav: ভয়াবহ দুর্ঘটনা ! তেজস্বী যাদবের কনভয়ে ট্রাকের ধাক্কা, গুরুতর আহত অনেকে

Tejashwi Yadav Convoy Accident:আহত হয়েছেন তেজস্বীর নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন।  কর্মীদের সদর হাসপাতাল হাজীপুরে ভর্তি করা হয়েছে। 

সবেই বাবা হয়েছেন। কলকাতায়  পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী। পারিবারিক দায়িত্ব সামলে রাজনীতিতে মন দিয়েছনল ফের। এর মধ্যেই বড় দুর্ঘটনার মুখে পড়লেন লালুপ্রসাদ যাদবপুত্র। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং বর্তমানে বিরোধী দলনেতা তেজস্বী যাদবের নিরাপত্তা বলয়ের মধ্যেই ঢুকে পড়ল ট্রাক । প্রশ্ন তুলে দিল রাজনীতিকের নিরাপত্তা নিয়ে। 

গতকাল মাঝরাতে দেড়টা নাগাদ, তেজস্বী যাদবের কনভয়ে ঢুকে পড়ে দ্রুত গতিতে চলা একটি ট্রাক। এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর তিন নিরাপত্তা কর্মী।  বিহারের মধেপুরা থেকে পটনা আসছিলেন তেজস্বী যাদব।  তখন হাজীপুর-মুজাফ্ফরপুর হাইওয়েতে এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হন তিনি।

জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়েই ট্রাকটি ঢুকে পড়ে তেজস্বী যাদবের কনভয়ের মধ্যে। তাঁর গাড়ির পাঁচ ফুট দূরত্বে পৌঁছে যায় গতিশীল ট্রাকটি। দুর্ঘটনার খবর পাওয়ার পরে, সরাই থানার পুলিশ কর্মীরা অভিযুক্ত ট্রাক চালককে গ্রেফতার করে। আহত হয়েছেন তেজস্বীর নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন।  কর্মীদের সদর হাসপাতাল হাজীপুরে ভর্তি করা হয়েছে। 

তেজস্বী যাদবের বোন রোহিনী আচার্য ভাইয়ের কনভয়ের নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগপ্রকাশ করেছেন। কীভাবে হল এমন ঘটনা, তবে কি গাফিলতি? প্রশ্ন তুলেছেন লালু-কন্যা। তিনি তাঁর এক্স অ্যাকাউন্টে এই ঘটনা নিয়ে অনেকগুলি প্রশ্ন রেখেছেন।  রোহিনীর দাবি, এই গাফিলতি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। রোহিনী আচার্য পোস্টে লেখেন, "তেজস্বীর নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের গাফিলতি গভীর উদ্বেগের বিষয়। এর দ্রুত তদন্ত হওয়া উচিত।"

'তেজস্বীর ক্ষতি করার ইচ্ছা ছিল?'প্রশ্ন রোহিনীর
রোহিনী আচার্য আরও লিখেছেন, কনভয়ের মাঝে তেজস্বীর গাড়ি থেকে মাত্র পাঁচ ফুটের দূরত্বে ট্রাক কীভাবে পৌঁছল? এমন তো নয় , নিরাপত্তায় গাফিলতি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে ? হয়ত, উদ্দেশ্য ছিল তেজস্বীর ক্ষতি করার। সন্দেহ বোনের। তাঁর দাবি, এটাই প্রথমবার নয়। এর  আগেও তেজস্বী যাদবের কনভয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। 

পুলিশ জানিয়েছে যে, ধাক্কা মেরে পালানো ট্রাক চালককে এখন পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাকে টোল গেটের কাছ থেকে ধরা হয়। আপাতত, পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। অন্যদিকে, তেজস্বী যাদব আরও কড়া নিরাপত্তা দেওয়ার আবেদন করেছেন।    

গত ২৭ মে দ্বিতীয়বার বাবা হয়েছেন তেজস্বী। ছেলে জন্মানোর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তেজস্বী যাদব  লেখেন, 'শুভ সকাল!' অবশেষে অপেক্ষার অবসান হলো...'। মঙ্গলবারে ছেলের জন্ম। তিথি অনুসারে 'বড়া মঙ্গল'ও বটে। তাই তেজস্বী লেখেন, জয় হনুমান! সঙ্গে সঙ্গে অভিনন্দন বার্তায় ভরে যায় কমেন্ট বক্স। তেজস্বী যাদবের ছেলেকে দেখতে হাসপাতালে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari : '১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana: ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Indian Air Force: অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget