এক্সপ্লোর

Bus Accident: 'শ্বাস নিতে পারছি না, একটু বাঁচান আমাদের', ভয়ঙ্কর বাস দুর্ঘটনা! চাপা পড়ে পরিত্রাহী চিৎকার, চোখের সামনে শেষ ২১ প্রাণ

Telangana Accident: পুলিশ সূত্রে খবর, যাত্রী বোঝাই বাসটি তাণ্ডুর থেকে চেভেল্লার দিকে যাচ্ছিল। বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন।

নয়া দিল্লি: ভয়ঙ্কর দুর্ঘটনা! বাস ও ট্রাকের সংঘর্ষ প্রাণ কাড়ল ২১ জনের। তেলেঙ্গানায় রক্তস্রোতে ভাসল রাস্তা। পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি বাসের সঙ্গে ট্রাকের সজোরে সংঘর্ষ ঘটে। সরকারি বাসটিতে ৭২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১২ জন মহিলা, আটজন পুরুষ ও এক ১০ মাসের শিশুও রয়েছে। ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার দুর্ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলার ছাভেলা মণ্ডলের খানাপুর গেটের কাছে।  অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ সূত্রে খবর, যাত্রী বোঝাই বাসটি তাণ্ডুর থেকে চেভেল্লার দিকে যাচ্ছিল। বাসটিতে প্রায় ৭২ জন যাত্রী ছিলেন। অন্যদিকে, বিপরীত দিক থেকে আসছিল একটি ট্রাক। ট্রাকটি রাস্তার ভুল লেন দিয়ে আসছিল। তাতেই বিজাপুর হাইওয়ে এলাকায় ঘটে বিপত্তি। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল, যে ট্রাক এবং বাসের সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার সম্ভাবনা রয়েছে। 

এরই মধ্যে চোখে পড়েছে একটি হৃদয় বিদারক দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে যে দুই বাসের সংঘর্ষের মধ্যে চাপা পড়ে আছেন বেশ কয়েকজন। সাহায্যের জন্য চিৎকার করছেন সকলেই। কেউ কেউ কেঁদে উঠছেন, কেউ শ্বাস নিতে কষ্ট হওয়ায় প্রাণ বাঁচানোর আর্জি জানাচ্ছেন। পুলিশ এবং উদ্ধারকর্মীরা আহতদের বের করতে হিমশিম খাচ্ছে। চালক এবং তার আসনের পিছনের ছয়টি সারি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বাসের এই অংশের বেশিরভাগ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে তেলেঙ্গানার দুর্ঘটনা ঘিরে শোকপ্রকাশ করেছেন। নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবার পিছু দুই লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। 

দুর্ঘটনার খবর পেয়েই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তড়িঘড়ি করে দুর্ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ ও তদন্তকারী আধিকারিকদের পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। দুর্ঘটনাটি ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। হাসপাতালে আহতদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি‌। তেলঙ্গানার পরিবহনমন্ত্রী পুন্নম প্রভাকর এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং হতাহতদের পরিবারকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন। আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'বিতর্ক শুরু হোক, কাল আমি সব জবাব দেব', যন্তর-মন্তর নিয়ে সংসদে উত্তর দিতে তৈরি শাহ
'বিতর্ক শুরু হোক, কাল আমি সব জবাব দেব', যন্তর-মন্তর নিয়ে সংসদে উত্তর দিতে তৈরি শাহ
ABP Ananda Top 10, 12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Zepto - র ওয়্যারহাউসে এ কী হাল ! আবর্জনা, খাবার-দাবার, একসঙ্গে পড়ে মেঝেতে, বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ছবি
Zepto - র ওয়্যারহাউসে এ কী হাল ! আবর্জনা, খাবার-দাবার, একসঙ্গে পড়ে মেঝেতে, বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ছবি
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget