এক্সপ্লোর

Telangana News :হায়দরাবাদের কাছে বিরাট বিস্ফোরণ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, দগ্ধ দেহ শনাক্ত করতে ভরসা সেই DNA টেস্ট

Telangana Chemical Factory Blast মৃতের সংখ্যা বাড়তে পারে আরও, আশঙ্কা উদ্ধারকারীদের । কারণ খোঁজ মিলছে না আরও অনেকেরই। 

হায়দরাবাদ : হায়দাবাদের নিকটস্থ একটি ওষুধ কোম্পানিকে ভয়াবহ বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। প্রতি ঘণ্টায় উদ্ধার হচ্ছে পুড়ে গলে যাওয়া লাশ। এমনই দগ্ধ তা, চেনাই দায়। এলাকা জুড়ে এখন শুধুই কান্না আর হাহাকার। মঙ্গলবার ওষুধ কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়তে বাড়তে ৩২ জনে গিয়ে দাঁড়িয়েছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া প্রায় ১৫ জন রাতেই হাসপাতালে মারা যান। মৃতের সংখ্যা বাড়তে পারে আরও, আশঙ্কা উদ্ধারকারীদের । কারণ খোঁজ মিলছে না আরও অনেকেরই। 

তেলঙ্গানার শিল্পাঞ্চলে কারখানায় বিস্ফোরণ হয়।  বিস্ফোরণের অভিঘাতে ধসে পড়ে পার্শ্ববর্তী  তিন তলা বাড়িটি।সেই ধ্বংসাবশেষ থেকে মৃতদেহের পর মৃতদেহ বের হচ্ছে। আরও বহু দেহ থাকতে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা। 

সোমবার সকালে হায়দরাবাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলরাম শিল্প এলাকায় সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ওষুধ কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ (এমসিসি) ড্রাইং ইউনিটে বিস্ফোরণে  বহু মানুষ মারা যান, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। 

কারখানার আধিকারিকরা মনে করছেন, এখনও ২৭ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।  ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকেই। SDRF,HYDRAA, পুলিশ একত্রে উদ্ধারে হাত লাগিয়েছে। ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ চলছে। আর ধ্বংসস্তূপ সরাতেই মিলছে একটার পর একটা লাশ। নিহতদের বেশিরভাগই বিহার, উত্তরপ্রদেশ এবং ওড়িশার মতো রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে, বিস্ফোরণের সময় কারখানায় ১০৮ জন শ্রমিক থাকতে পারেন। তাঁদের বেশিরভাগই হয় মৃত, নয়ত বীভৎসভাব দগ্ধ। 

বিস্ফোরণের অভিগাত এতটাই ছিল যে, শব্দ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে শোনা যায়।  বিস্ফোরণের ফলে ভয়াবহ আগুন লেগে যায় কারখানায় । আগুন নেভানোর জন্য ১৫টি দমকলের ইঞ্জিন ব্যবহার করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু শ্রমিক ছিটকে পড়ে যায় কয়েক মিটার দূরে দূরে। নিহতদের দেহ টুকরো টুকরো হয়ে যায়। এমনই অবস্থা দেহগুলির যে চেনাই দায়।  পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষা শুরু হয়েছে। 

মঙ্গলবার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডি দুর্ঘটনাস্থলে যান।সরকারি হাসপাতালে আহতদের সঙ্গে  দেখা করেন। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। নিহতদের পরিবার পিছপিছু এক কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডি। গুরুতর আহত যাঁরা, তাঁদের প্রত্যেককে ১০ লক্ষ টাকা এবং সামান্য আহতদের প্রত্যেককে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। তিনি বলেন, ৪০-৪৫ বছর ধরে এই কোম্পানি কাজ করছে । তবে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে,  এটি কোনও চুল্লি বিস্ফোরণ নয়। এয়ার ড্রায়ার সিস্টেমে কোনও সমস্যার কারণে বিস্ফোরণ ও আগুন লেগে থাকতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget