এক্সপ্লোর

Telangana Free Diagnostic Centres: একসঙ্গে ১৯টি জেলা, বুধবার ফ্রি কোভিড সেন্টার উদ্বোধন করবে তেলেঙ্গানা সরকার

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রত্যন্ত গ্রামগুলোতে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।

হায়দরাবাদ: কোভিড মোকাবিলায় নয়া পদক্ষেপ তেলেঙ্গানা সরকারের। রাজ্যের ১৯টি জেলায় ফ্রি কোভিড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী কে চন্দ্র শেখর রাও। ৯ জুন অর্থাৎ আগামী বুধবারই সেন্টারগুলো উদ্বোধন করবেন তিনি। জানানো হয়েছে, সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা মিলবে এই সেন্টারগুলোতে। কোভিড টেস্ট-সহ মোট ৫৭ ধরনের পরীক্ষার সুবিধা থাকবে প্রতিটি সেন্টারে। 

সূত্রের খবর, এই ১৯টি জেলা ছাড়াও ইতিমধ্যেই আরও কয়েকটি জেলার স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মেহেবুবনগর, নিজামাবাদ, সাঙ্গারেড্ডি, মেডক, জনাগম, মুলুগু, মেহবুবাবাদ, ভদ্রাদ্রি কোট্টাগুদেম, খাম্মাম, সিরিসিল্লা, নির্মল, করিমনগর, আদিলাবাদ, গাদোয়াল, আসিফাবাদসহ আরও কয়েকটি জায়গায় পরবর্তী ফ্রি কোভিড সেন্টার তৈরির কাজ শুরু করতেই সেখানকার স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে কথা বলেছেন তিনি।

CM Sri KCR to inaugurate Diagnostic Centres in the major Government hospitals in 19 identified district headquarters in the state on June 7th. In these Diagnostic centres, 57 tests would be conducted which include tests for Corona at free of cost. pic.twitter.com/FqieTCIy3a

— Telangana CMO (@TelanganaCMO) June 6, 2021

">

এ বিষয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রত্যন্ত গ্রামগুলোতে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। এই কোভিড আবহে সরকারের এই উদ্যোগে মানুষ উপকৃত হবেন এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে বলেই আশাবাদী তেলেঙ্গানা সরকার। পাশাপাশি এদিন কে চন্দ্র শেখর রাও আরও জানিয়েছেন, ইতিমধ্যেই সমস্ত সরকারির হাসপাতালের পরিকাঠামো উন্নত করা হয়েছে। 

কী কী সুবিধে থাকছে এই ল্যাবগুলোয়? জানানো হয়েছে, কোভিড পরীক্ষার পাশাপাশি এক্স-রে, রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, ব্লাড প্রেসার, ডায়াবেটিস, হার্টের বিভিন্ন পরীক্ষা, লিভার, কিডনির পরীক্ষা এবং থাইরয়েড-সহ একাধিক পরীক্ষা হবে এখানে।

উল্লেখ্য, কদিন আগেই তেলেঙ্গানায় ডাক্তারদের বয়কটের মুখে নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল তেলেঙ্গানা সরকার। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে কোভিড ডিউটি বয়কট করেছিল রাজ্যের চিকিৎসক সংগঠন। যার জেরে সিনিয়র ডাক্তারদের বেতন ১৫ শতাংশ বাড়িয়ে দেয় কে চন্দ্রশেখর রাও-এর সরকার। আগামী দিনে নতুন নিয়ম অনুসারে সিনিয়রদের বেতন ৭০,০০০টাকা থেকে ৮০,৫০০ টাকা হবে। 

সেরা শিরোনাম

বিপাকে ধ্রুব রাঠী, জামিন যোগ্য গ্রফতারি পরোয়ানা জারি আদালতের, কোন মামলায় ?
বিপাকে ধ্রুব রাঠী, জামিন যোগ্য গ্রফতারি পরোয়ানা জারি আদালতের, কোন মামলায় ?
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Mysterious Death: এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget