এক্সপ্লোর

ধর্মস্থানে হামলা: জম্মুতে ইন্টারনেট বন্ধ, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস রাজ্য সরকারের 

শ্রীনগর: জম্মুতে তিন দিনের মধ্যে দুটি ধর্মস্থানে হামলার পরিপ্রেক্ষিতে গুজব ছড়ানো রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল রাজ্য সরকার। জম্মু জেলা প্রশাসনের এক আধিকারিক বলেছেন, নানক নগরের ধর্মস্থানে গোলমালের পর থেকেই সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলিতে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ছিল। সেই কারণেই মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।   শুক্রবার বিধানসভায় বিজেপি, কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স বিধায়করা ধর্মস্থানে হামলার ঘটনা নিয়ে সরব হন। বিজেপি বিধায়ক বিবোধ গুপ্ত বলেন, এই ঘটনা শুধু রাজনৈতিক নয়, এর সঙ্গে আমাদের আবেগও জড়িয়ে আছে। আমাদের আবেগে আঘাত করা হয়েছে। মনে হচ্ছে এই ঘটনার পিছনে চক্রান্ত রয়েছে। আমরা এটা সহ্য করব না। অপর এক বিজেপি বিধায়ক রমেশ অরোরা বলেন, তাঁদের সন্দেহ, এই ঘটনার পিছনে কোনও সংস্থা বা রাজনৈতিক নেতার হাত রয়েছে। তাই তাঁরা তদন্তের দাবি জানাচ্ছেন।   এরপরেই আইন প্রতিমন্ত্রী আব্দুল হক খান বলেন, জম্মু-কাশ্মীর সরকার দুটি ধর্মস্থানে হামলার ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার পিছনে কোনও চক্রান্ত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সরকারের মনোভাব স্পষ্ট। দোষীদের রেহাই দেওয়া হবে না। কাশ্মীরে শান্তির পরিবেশ বজায় আছে। এর ফলে এ বছর পর্যটকের সংখ্যা বেড়েছে। কাউকে এই পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না। সে জম্মু, লাদাখ বা কাশ্মীরের যেখানেই হোক না কেন।   মঙ্গলবার জম্মুর রূপনগরে একটি ধর্মস্থানকে অপবিত্র করার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানায় ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। এরপর বৃহস্পতিবার নানক নগরের একটি ধর্মস্থানে ভাঙচুর চালানোর চেষ্টা করে এক ব্যক্তি। তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জম্মুতে উত্তেজনা তৈরি হয়েছে। হিংসা রুখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সেরা শিরোনাম

Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা বোলেরোর, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা বোলেরোর, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু
ABP Ananda Top 10, 7 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 7 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Pradhan Mantri Poshan Shakti Nirman: শিশুদের পুষ্টির ঘাটতি কমানো ও তাদের শিক্ষার ভিত মজবুত করতে কেন্দ্রের প্রকল্প পিএম পোষণ
শিশুদের পুষ্টির ঘাটতি কমানো ও তাদের শিক্ষার ভিত মজবুত করতে কেন্দ্রের প্রকল্প পিএম পোষণ
Earthquake Hits Delhi : কেঁপে উঠল ঘর-বাড়ি, ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় বেরিয়ে এলেন বহু মানুষ
কেঁপে উঠল ঘর-বাড়ি, ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় বেরিয়ে এলেন বহু মানুষ

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget