এক্সপ্লোর

Corona in Lakshadweep: লাক্ষাদ্বীপে প্রথম করোনা আক্রান্তের হদিশ, দ্বীপাঞ্চলে বন্ধ জাহাজ

Lakshadweep Corona Update: জানা গিয়েছে করোনা আক্রান্ত ওই ব্যাক্তি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নে কর্মরত। গত ৩ জানুয়ারি কোচি থেকে জাহজে ফেরেন তিনি। সোমবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও ওই দ্বীপাঞ্চলের বাসিন্দা নন তিনি।

লাক্ষাদ্বীপ : প্রায় একবছর আগে ভারতে প্রথম করোনার সন্ধান পাওয়া গিয়েছিল। উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যু সংখ্যাও। কিন্তু এতদিন পর্যন্ত কোভিড মুক্ত ছিল একমাত্র লাক্ষাদ্বীপ। ভারতের সব রাজ্য় এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে শুধু লাক্ষাদ্বীপে করোনা থাবা বসাতে পারেনি। কিন্তু শেষরক্ষা হলো না। মারণ ভাইরাসের হদিশ মিলল সেখানেও। সোমবার প্রথম করোনা সংক্রমণের খবর মিলেছে লাক্ষাদ্বীপে। জানা গিয়েছে করোনা আক্রান্ত ওই ব্যাক্তি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নে কর্মরত। গত ৩ জানুয়ারি কোচি থেকে জাহজে ফেরেন তিনি। সোমবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও ওই দ্বীপাঞ্চলের বাসিন্দা নন তিনি। কোচি থেকে যারা ফিরেছেন তাঁদের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে সরকার। যারা কোচি থেকে ফিরছেন তাদের বাধ্যতামূলকভাবে কোয়ারান্টিনে থাকতে হবে বলে জানানো হয়। কিন্তু এত সাবধানতা অবলম্বন করার পরেও আক্রান্তে র হদিশ পাওয়া গেল। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন তাঁদের বাধ্যতামূলক কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাঁর সংস্পর্শে যারা এসেছেন তাঁদের নমুনা পরীক্ষায় করানো হয়েছে। জাহাজ সহ দ্বীপের মধ্যে যাতাযাত করার সব পথ বন্ধ করেছে সরকার। মূল ভূখন্ড থেকে দ্বীপাঞ্চলে যাওয়ার জন্য করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। দ্বীপাঞ্চলে যাওয়ার ৪৮ ঘণ্টা আগে করাতে হবে এই পরীক্ষা। দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। সেইসঙ্গে কমেছে দৈনিক সুস্থতার সংখ্যাও। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৪১৯ জনের। আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫ লক্ষ ৭১ হাজার ৭৭৩। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ২ লক্ষ ১১ হাজার ৩৪২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৪৫। একদিনে আক্রান্তের সংখ্যা হাজার জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৭৮৮ জন। গত ২৪ ঘণ্টায় সূস্থ হয়েছেন হাজার জন। গতকাল একদিনে সুস্থতার সংখ্যা ছিল ১৪ হাজার ৪৫৭ জন। দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৫৯ শতাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ISKCON : 'পুরীর ঐতিহ্যে আঘাত, মহারাজকে অপমান' ! এবার ওড়িশায় ইস্কনে তালা ঝোলানোর হুমকি, কারা এই কলিঙ্গ সেনা?
'পুরীর ঐতিহ্যে আঘাত, মহারাজকে অপমান' ! এবার ওড়িশায় ইস্কনে তালা ঝোলানোর হুমকি, কারা এই কলিঙ্গ সেনা?
Petrol Diesel Price : ফের হরমুজ বন্ধের হুমকি ইরানের, আমেরিকার বড় আক্রমণ, ফের দাম বাড়াল পেট্রোল-ডিজেলের? আজকের রেট চার্ট
ফের হরমুজ বন্ধের হুমকি ইরানের, আমেরিকার বড় আক্রমণ, ফের দাম বাড়াল পেট্রোল-ডিজেলের? আজকের রেট চার্ট
Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ABP Ananda Top 10, 13 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 13 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

BJP News:
TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Best FD Interest : কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
Railway Jobs : রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
US-Iran Conflict: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
Embed widget