এক্সপ্লোর

Plastic Items Ban: একবার ব্যবহার করেই ফেলে দেন, আগামী বছর থেকে নিষিদ্ধ এই প্লাস্টিকের সামগ্রী

পরিবেশ বাঁচাতে প্লাস্টিক বর্জনের নতুন নোটিফিকেশন জারি করেছে কেন্দ্রীয় সরকার। আগামী দিনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের সামগ্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র।

নয়াদিল্লি: প্লাস্টিকের ব্যবহারে বদলে যাচ্ছে নিয়ম। একবার ব্যবহারের প্লাস্টিকের সামগ্রীকে নিষিদ্ধ বলে ঘোষণা করছে সরকার। আগামী বছরের ১ জুলাই থেকে জারি হবে এই নিয়ম।

পরিবেশ বাঁচাতে প্লাস্টিক বর্জনের নতুন নোটিফিকেশন জারি করেছে কেন্দ্রীয় সরকার। আগামী দিনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের সামগ্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। কাপ, প্লেট, সিগারেট ও মিষ্টির বাক্সের প্লাস্টিকের ফিল্ম সবকিছুর ওপরই বসতে চলেছে এই বিধিনিষেধ। এইসব সামগ্রীর উৎপাদন, মজুদ, বিতরণ, বিক্রি ও ব্যবহারের ওপর লাগাম টানতে চলেছে সরকার।এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র।

ইতিমধ্যেই পরিকল্পনা অনুযায়ী শুরু হয়েছে কাজ।৩০ সেপ্টেম্বর থেকে প্লাস্টিক ব্যাগের পুরুত্ব (থিকনেস) বাড়তে চলেছে। ৫০ মাইক্রন থেকে বেড়ে পাতলা প্লাস্টিকের ব্যাগের পুরুত্ব হবে ৭৫ মাইক্রন। ৩১ ডিসেম্বর ২০২২-এ এই পুরুত্ব আরও বাড়াবে সরকার। সেই ক্ষেত্রে ১২০ মাইক্রনের প্লাস্টিকের ব্যাগ তৈরি শুরু হবে। পুরোনো অপেক্ষাকৃত কম মাইক্রনের প্লাস্টিকের ব্যাগ বন্ধ করে দেওয়া হবে বাজারে। 

নিষিদ্ধের তালিকায় কী কী সামগ্রী ?

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নিষেধাজ্ঞার তালিকায় থাকছে- প্লাস্টিকের কাঠিযুক্ত কান খোচানি, বেলুনে প্লাস্টিকের লাঠি, সাজানোর থার্মোকল, প্লাস্টিকের পতাকা, লজেন্সে প্লাস্টিকের কাঠি, আইসক্রিমের কাঠি, প্লেট, কাপ, গ্লাস, প্লাস্টিকের ছুরি, স্ট্র, প্লাস্টিকের ট্রে, প্লাস্টিকের আমন্ত্রণপত্র ছাড়াও ১০০ মাইক্রনের কম পুরুত্বের পিভিসি ব্যানারকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ১ জুলাই ২০২২ সাল থেকে এইসব প্লাস্টিকের সামগ্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার।

পরিবেশবিদদের মতে, কম মাইক্রনের প্লাস্টিক অনেক ক্ষেত্রে পরিবেশ-বান্ধব পরিস্থিতির ক্ষতি করছে। গবেষকরা বলছেন, বহু ক্ষেত্রে কম পুরুত্বরে ফেলে দেওয়া প্লাস্টিক জমিতে মিশতে পারে না। যার জেরে নষ্ট হচ্ছে জমির উর্বরতা। কলকাতার মতো শহরে জল জমার অন্যতম  কারণ এই পাতলা প্লাস্টিকের ব্যাগ। অনেক সময় দেখা যাচ্ছে, নর্দমায় রাস্তা আটকে দিচ্ছে এই পরিতক্ত প্লাস্টিক। পরে যার জেরে জলযন্ত্রণায় ভুগতে হচ্ছে কলকাতাকে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget