এক্সপ্লোর

ব্রিটেনের সঙ্কট এদেশেও, এবার ভারতে মিলল করেনাভাইরাসের বিপজ্জনক নমুনা

বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ এন্ড নিউরোসায়েন্সে ৩টি, হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার এন্ড মলিকিউলার বায়োলজিতে ২টি, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে ১টি নমুনা পাওয়া গিয়েছে।

  নয়াদিল্লি: উদ্বেগ বাড়িয়ে এবার ভারতে মিলল  করেনাভাইরাসের স্ট্রেন। প্রাথমিকভাবে যে স্ট্রেন পাওয়া গিয়েছিল ব্রিটেনে। আইসিএমআর সূত্রে খবর, বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ এন্ড নিউরোসায়েন্সে ৩টি, হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার এন্ড মলিকিউলার বায়োলজিতে ২টি, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে ১টি নমুনা পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, দিনকয়েক আগে আক্রান্ত ৬ জন ব্রিটেন থেকে ভারতে ফিরেছেন। সূত্রের খবর, প্রত্যেককে আলাদাভাবে আইসোলেশনে রাখা হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামোর যাবতীয় ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট রাজ্য সরকার। আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সরকার জানিয়েছে, আক্রান্তদের সহযাত্রী, পরিবার সহ বাকিদের খোঁজ শুরু করা হয়েছে। জানা গিয়েছে, ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ব্রিটেন থেকে প্রায় ৩৩ হাজার যাত্রী ভারতে এসেছেন। তার মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১১৪ জন। যারা ইতিমধ্যে ভারতে এসেছেন তাঁদের আরটি-পিসিআর পদ্ধতিতে পরীক্ষা হবে বলে জানিয়েছে সরকার। ব্রিটেনে ভাইরাসের নতুন স্ট্রেন পাওয়া এই খবর সামনে আসার পরেই সেদেশ থেকে বিমান পরিষেবা বন্ধ করে ভারত। করেনাভাইরাসের বিপজ্জনক নমুনা থেকে সংক্রমণ রুখতে নয়া গাইডলাইন জারি করেছে কেন্দ্রীয় সরকার। ৩১ জানুয়ারি পর্যন্ত কড়া বিধি মানতে বলেছে কেন্দ্র। কিন্তু ব্যবস্থা নেওয়া সত্বেও মিলল নমুনা। চলতি মাসেই ভাইরাসের নতুন স্ট্রেনের হদিশ পাওয়া যায় ব্রিটেনে। বিশেষজ্ঞদের মতে, এই নতুন ধারা করোনা ছড়াতে পারে খুবই দ্রুত হারে। ভাইরাসের অন্য প্রজাতির তুলনায়, এই ৭০ শতাংশ ক্ষতিকর। আর তাতে ৬০ শতাংশ সংক্রমণ বেড়েছে লন্ডনে। আক্রমণাত্মক হলেও এই স্ট্রেনের মৃত্যু হার বাড়বে কি না তা নিয়ে কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট দেশ থেকে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে একাধিক দেশ। এই তালিকায় ভারত সহ আছে বেলজিয়াম, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডের মতো দেশ। তবে শুধু ব্রিটেন নয়, দক্ষিণ আফ্রিকাতেও মিলেছে করোনাভাইরাসের নতুন স্ট্রেন।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Cockroach Janta Party: সকালে বিমান থেকে আটক, দিনভর মেলেনি হদিশ, অবশেষে জানা গেল অভিজিৎ দীপকদের কোথায় রেখেছে পুলিশ
সকালে বিমান থেকে আটক, দিনভর মেলেনি হদিশ, অবশেষে জানা গেল অভিজিৎ দীপকদের কোথায় রেখেছে পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget