এক্সপ্লোর

করোনা জীবাণু সম্ভবত কখনওই যাবে না, বলল হু

করোনায় এখনও পর্যন্ত আক্রান্ত ৪০ লক্ষের বেশি মানুষ, মৃত্যুর সংখ্যা প্রায় ৩ লাখ।

  জেনিভা: করোনাভাইরাস এইডসের মত হতে পারে। অর্থাৎ আর সে যাবে না, তাকে নিয়েই ঘর করতে হবে আমাদের। হুঁশিয়ারি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঠিক কতদিন এই জীবাণু থাকবে তা নিয়ে যে  পূর্বাভাস দেওয়ার চেষ্টা চলছে তা বন্ধ করার আবেদন করেছে তারা। বলেছে, করোনার বিরুদ্ধে লড়তে গেলে বিরাট প্রচেষ্টা প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওরফে হু-র জরুরি অবস্থা বিশেষজ্ঞ মাইক রায়ান বলেছেন, করোনা সম্ভবত আরও একটি অতিমারী জীবাণু যা সম্ভবত আর যাবে না। তাই বাস্তবাদী হওয়া উচিত, কবে এই জীবাণু যেতে পারে তা কারও পক্ষে বলা সম্ভব নয়। হয়তো এই রোগ বিরাট এক সমস্যা হিসেবে আমাদের মধ্যে থেকে যাবে, আবার এমনও হতে পারে, চলে গেল। পৃথিবী কিছুটা নিয়ন্ত্রণে এনেছে এই রোগকে তবে এখনও বিরাট  যুদ্ধ সামনে, এমনকী টিকা বেরিয়ে গেলেও। করোনা নিয়ে ১০০-র বেশি টিকা বেরিয়েছে, কয়েকটির চিকিৎসকরা পরীক্ষানিরীক্ষাও শুরু করেছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, করোনার বিরুদ্ধে প্রকৃত অর্থেই কার্যকরী টিকা উদ্ভাবনের ধারেকাছে এখনও পৌঁছতে পারেননি তাঁরা। অসুখের ঝুঁকি কমাতে করোনা  জীবাণুর ওপর পৃথিবীর প্রকৃত অর্থে নিয়ন্ত্রণ আসতে হবে, রায়ান বলেছেন। তাঁর মতে, আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক- তিন স্তরেই করোনার ঝুঁকি এখনও অত্যন্ত বেশি। করোনার বিরুদ্ধে লড়াই জারি রেখেই অর্থনীতি চালু করার পথ খুঁজছে সব কটি দেশ। ইউরোপীয় ইউনিয়ন করোনা আক্রান্ত এলাকাগুলি হিসেবের বাইরে রেখে সীমান্ত খুলে দেওয়ার পরামর্শ দিয়েছে, যাতে গ্রীষ্মকালীন পর্যটন পুরোপুরি বন্ধ না হয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, অতিমারী যাতে না ছড়ায় তাই সর্বোচ্চ পর্যায়ের সাবধানতা নেওয়া জরুরি। যদিও রায়ানের মতে, স্থল সীমান্ত খুলে দেওয়া বিমান চলাচল চালু করার থেকে কম ঝুঁকিপূর্ণ। করোনায় এখনও পর্যন্ত আক্রান্ত ৪০ লক্ষের বেশি মানুষ, মৃত্যুর সংখ্যা প্রায় ৩ লাখ।

সেরা শিরোনাম

MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
NCPI News : তৃণমূলকে ভাঙিয়ে দিকে দিকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল NCPI-এর, হঠাৎ শক্তিধর হওয়ার কারণ কী ?
তৃণমূলকে ভাঙিয়ে দিকে দিকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল NCPI-এর, হঠাৎ শক্তিধর হওয়ার কারণ কী ?
WhatsApp News: অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
West Bengal Politics : মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএমের না হলেও পশ্চিমবঙ্গে কি কংগ্রেস-তৃণমূল জোট হচ্ছে ?
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএমের না হলেও পশ্চিমবঙ্গে কি কংগ্রেস-তৃণমূল জোট হচ্ছে ?

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget