এক্সপ্লোর

Fake vaccination update : ভ্যাকসিনকাণ্ডে গ্রেফতার দেবাঞ্জনের সংস্থার ৩ কর্মী

ভ্যাকসিন প্রতারণাকাণ্ডে এবার মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের সংস্থার ৩ কর্মীকে গ্রেফতার করল পুলিশ।

কলকাতা : ভ্যাকসিন প্রতারণাকাণ্ডে এবার মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের সংস্থার ৩ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, ধৃত সুশান্ত দাস ও রবীন শিকদার কলকাতা পুরসভার ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সই করতেন। আরেক ধৃত শান্তনু মান্না দেবাঞ্জনের সংস্থার কর্মী হিসেবে বিভিন্ন ক্যাম্প আয়োজন করতেন। এদের জেরা করে চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে দেবাঞ্জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে একটি ওষুধ কোম্পানি। অভিযোগ, তাদের টেন্ডার পাইয়ে দেবে বলে ৪ লক্ষ টাকা নিয়েছিল দেবাঞ্জন। 

কসবাকাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জনকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক তথ্য প্রকাশ্যে আসেছে। অভিযোগ উঠেছে, নিজেকে প্রভাবশালী প্রমাণ করতে গাড়ি ভাড়া নিয়ে ঘুরত দেবাঞ্জন। সাদা নম্বর প্লেটের গাড়ি ভাড়া করে ঘুরত সে। গাড়ির মাথায় লাগিয়েছিল নীল বাতি। কলকাতা পুরসভার প্যাড ব্যবহার করে গাড়ি ভাড়া নেওয়া হত। দেবাঞ্জন মাসে ৫২ হাজার টাকা গাড়ি ভাড়া দিত বলে দাবি গাড়ির মালিকের। 

এছাড়া দেবাঞ্জনের বিরুদ্ধে নবান্নের প্যাড জাল করেও প্রতারণার অভিযোগ উঠেছে। ‘স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের নামে বিজ্ঞপ্তি দেয় সে। নিজের নিরাপত্তায় অবসরপ্রাপ্ত বিএসএফ অফিসারকে নিয়োগ করে। নবান্নের প্যাড জাল করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগ উঠেছে দেবাঞ্জনের বিরুদ্ধে। প্রতারিত হয়েছেন অবসরপ্রাপ্ত বিএসএফ অফিসার জাতীয় স্তরের প্রাক্তন সাঁতারু। 

প্রসঙ্গত, সরকারি নথি জাল করে ভুয়ো আইএএস পরিচয়ে মঙ্গলবার কসবার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভ্যাকসিনেশন ড্রাইভের আয়োজন করা হয়। সচেতনতা প্রচারে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল মিমি চক্রবর্তীকেও। সেই ক্যাম্পে গিয়েই নিজের ভ্যাকসিনের প্রথম ডোজ নেন মিমি। কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরে কোনও সার্টিফিকেট না আসায় সন্দেহ হয় তাঁর। খোঁজ নিয়ে সাংসদ জানতে পারেন, ওই ক্যাম্পে ভ্যাকসিন নেওয়া কারোরই সার্টিফিকেট আসেনি। এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন মিমি। পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে, দেবাঞ্জন দেব নামে ওই ব্যক্তি ভুয়ো আইএএস অফিসার ও জয়েন্ট কমিশনার অফ কলকাতা কর্পোরেশনের পরিচয় দিয়ে ভ্যাকসিনেশন ড্রাইভের আয়োজন করেছিলেন। 

এদিকে এই ঘটনার প্রতিবাদে আজ নবান্ন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে বিজেপির শ্রমিক সংগঠন। বিজেপির রাজ্য দফতর থেকে নবান্ন পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

Meerut Case: পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Supreme Court: ভোটগণনার ভিডিও হারিয়ে গিয়েছে? নির্বাচন কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, বিচারপতিরা বললেন, ‘কোনও অজুহাত শুনব না’
ভোটগণনার ভিডিও হারিয়ে গিয়েছে? নির্বাচন কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, বিচারপতিরা বললেন, ‘কোনও অজুহাত শুনব না’
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget