এক্সপ্লোর

CBI Chief Post : CBI-এর পরবর্তী অধিকর্তা কে ? দেখে নিন কোন তিনজন এগিয়ে দৌড়ে

কে হবেন CBI-এর পরবর্তী অধিকর্তা ? তা নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গতকাল একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়ে গেল।

নিউ দিল্লি : কে হবেন CBI-এর পরবর্তী অধিকর্তা ? তা নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গতকাল একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়ে গেল। সন্ধ্যা ৬টা শুরু হয়ে ওই দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলে ওই বৈঠক। দুই বছরের মেয়াদকালের ওই পদের দৌড়ে ১৯৮৫ ও ১৯৮৬-র ব্যাচের একাধিক অফিসার রয়েছেন। 

CBI-র অধিকর্তার পদ নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দেশের প্রধান বিচারপতি এন ভি রমনা ও লোকসভায় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। গত ৩ ফেব্রুয়ারি আর কে শুক্লার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এই মুহর্তে CBI-এর ভারপ্রাপ্ত অধিকর্তার দায়িত্ব সামলাচ্ছেন প্রবীণ সিনহা। 

PTI সূত্রে খবর, CBI অধিকর্তার পদের দৌড়ে যে তিনজন এগিয়ে রয়েছেন তাঁরা হলেন-CISF-এর ডিরেক্টর জেনারেল সুবোধ কুমার জয়সওয়াল, SSB-র ডিজি কুমার রাকেশ চন্দ্র এবং স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব ভিএসকে কৌমুদি। এছাড়া উত্তরপ্রদেশ ক্যাডারের ১৯৮৫-র ব্যাচের IPS অফিসার তথা উত্তরপ্রদেশের DGP এইচসি অবস্তি রয়েছেন তালিকায়।

জেনে নিন দৌড়ে এগিয়ে থাকা তিনজনকে

সুবোধ কুমার জয়সওয়াল : ১৯৮৫-র ব্যাচের IPS অফিসার । মহারাষ্ট্র পুলিশের প্রাক্তন DG। এই মুহূর্তে CISF-এর DG পদে রয়েছেন। এছড়া R&AW-এর হয়ে কাজ করেছেন। ATS-এর DIG থাকাকালীন তিনি ২০০৬ সালের মালেগাঁও বিস্ফোরণের তদন্ত করেছেন।

কুমার রাজেশ চন্দ্র : ১৯৮৫-র বিহার ক্যাডারের IPS অফিসার। এই মুহূর্তে SSB-র DG পদে রয়েছেন। ২০১৯ সালে এই পদের দায়িত্ব নেন তিনি। তিনি জওহরলাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেছেন। এছাড়া ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ও স্পেশাল প্রোটেকশন গ্রুপে কাজ করেছেন।

ভিএসকে কৌমুদি : ১৯৮৬-র অন্ধ্রপ্রদেশ ক্যাডারের IPS অফিসার। তিনি এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রকের অভ্যন্তরীণ নিরাপত্তার বিশেষ সচিব পদে রয়েছেন। কৌমুদি ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর প্রধান ছিলেন। 

CBI-এর অধিকর্তা নির্বাচন প্রক্রিয়া


CBI অধিকর্তার পদের জন্য তিন-চারজন অফিসারের নাম নির্বাচন করে Department of Personnel and Training। সেই তালিকা প্রধানমন্ত্রী, দেশের প্রধান বিচারপতি ও লোকসভার বিরোধী দলনেতাকে নিয়ে গঠিত সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়। এই কমিটিই দুই বছরের জন্য CBI-এর অধিকর্তা ঠিক করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget