এক্সপ্লোর

Terrorist Arrest from Kolkata: কলকাতায় জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার ৩

দক্ষিণ কলকাতার হরিদেবপুর থেকে জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হল ৩ জনকে। ধৃতদের নাম নাজিউর রহমান, সাবির ও রবিউল।

কলকাতা: দক্ষিণ কলকাতা হরিদেবপুর থেকে জেএমবি জঙ্গি (JMB Militant) সন্দেহে গ্রেফতার করা হল ৩ জনকে। ধৃতদের নাম নাজিউর রহমান, সাবির ও রবিউল। তারা শহরে বড় কোনও নাশকতার ছক কষছিল বলে অনুমান করছে পুলিশ।

ধৃত ৩ জনের মধ্যে প্রধান মাথা হল নাজিউর রহমান। পূলিশ সূত্রে জানা গিয়েছে, সে প্রশিক্ষণপ্রাপ্ত একজন জেএমবি জঙ্গি। অন্তত এমনটাই দাবি কলকাতা পুলিশের এসটিএফের।

তবে শুধুমাত্র নাজিউরই নন, এই ৩ জনের মধ্যে আরও একজন প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি বলে সন্দেহ করছে পুলিশ। তাদের কাছ থেকে প্রচুর কাগজ ও নথিপত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। রয়েছে প্রচুর বইও। সেই নথি ও বইগুলো ঘেঁটে পুলিশ দেখছে। আপাতত যে তথ্য পুলিশের কাছে উঠে আসছে, তাতে জানা যাচ্ছে যে বাংলাদেশের মাস্টার জিয়া গোষ্ঠীর অন্তর্ভূক্ত ধৃত এই ৩ জন।

পুলিশ তদন্তে নেমে আরও জানতে পেরেছে যে এই ৩ জন বিগত কয়েক মাস ধরেই কলকাতায় বিভিন্ন জায়গায় ফেরিওয়ালা হিসেবে কাজ করছিল। শহরের বিভিন্ন জায়গা গা ঢাকা দিয়ে থাকত তারা। এদিন গোপন সূত্রে খবর পেয়ে ৩ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানতে পেরেছে যে ধৃতরা তাদের গ্রুপে আরও নতুনদের নিয়োগও করত। নিজেদর গ্রুপ আরও বাড়ানোই লক্ষ্য ছিল এই ৩ জনের।

পুলিশের থেকে গা ঢাকা দিতে কলকাতা থেকে অন্য জেলায় পালানোর চেষ্টা করছিল জামাত উল মুজাহিদ্দিন জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া এই ৩ জন। দক্ষিণ কলকাতা হরিদেবপুরের কোনও একটি বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের তৎপরতায়।

আপাতত পুলিশের তরফে আরও খোঁজ নেওয়া হচ্ছে যে এই ৩ জনের সঙ্গে আরও কেউ জড়িয়ে আছে কিনা।  অন্য কোনও অ্যাসোসিয়েশনের সঙ্গেও জড়িয়ে আছে কিনা এই ৩ জন, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
West Bengal News Live : SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget