এক্সপ্লোর

Swapan Dasgupta Renomination : স্বপন দাশগুপ্তকে "দ্রুততার" সাথে রাজ্যসভায় পুনরায় মনোনয়ন, কিন্তু... : তৃণমূল

বিজেপি নেতা স্বপন দাশগুপ্তকে রাজ্যসভায় পুনরায় "দ্রুততার" সাথে কেন্দ্রের মনোনয়ন দেওয়া নিয়ে অসন্তুষ্ট তৃণমূল। গতকালই তাঁকে রাজ্যসভায় পুনরায় মনোনীত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 

কলকাতা : বিজেপি নেতা স্বপন দাশগুপ্তকে রাজ্যসভায় পুনরায় "দ্রুততার" সাথে কেন্দ্রের মনোনয়ন দেওয়া নিয়ে অসন্তুষ্ট তৃণমূল। গতকালই তাঁকে রাজ্যসভায় পুনরায় মনোনীত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 

এনিয়ে আজ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, স্বপন দাশগুপ্তকে রাজ্যসভায় পুনরায় মনোনীত করা হয়েছে। অথচ তৃণমূলের তরফে সাংসদ সুনীল মণ্ডল ও শিশির অধিকারীর সদস্যপদ ডিসকোয়ালিফাই করার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে আবেদন জানানো হয়েছে। তাতে তিনি কোনও সাড়া দেননি। সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন সুনীল মণ্ডল ও শিশির অধিকারী। কিন্তু, তাঁরা সাংসদপদ ছাড়েননি।

সরকারের উপদেশমতো সংসদের উচ্চকক্ষে প্রখ্যাত ব্যক্তিত্বদের মনোনীত করেন রাষ্ট্রপতি। এই মনোনীত ব্যক্তিদের সাহিত্য, বিজ্ঞান, ক্রীড়া. কলা ও সমাজ সেবার মতো জগৎ থেকে মনোনয়ন দেওয়া হয়।  স্বপন দাশগুপ্তকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হয়। কিন্তু, এবারের বিধানসভা ভোটে তারকেশ্বরের স্বপন দাশগুপ্তকে প্রার্থী করে বিজেপি। এর পরই ট্যুইটে তাঁর সাংসদপদ বাতিলের দাবি তোলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

কৃষ্ণনগরের সাংসদ দাবি জানান, সংবিধানের দশম তফসিলে উল্লেখ আছে, রাজ্যসভার কোনও মনোনীত সদস্য, শপথগ্রহণের ৬ মাস পর যদি কোনও রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তাঁর সাংসদপদ বাতিল হয়ে যায়। স্বপন দাশগুপ্ত ২০১৬-র এপ্রিলে শপথ নেন। বিজেপিতে যোগ দেওয়ায় তাঁর রাজ্যসভার সাংসদপদ বাতিলের দাবি তোলেন মহুয়া। ভোটের আগে রাজ্যসভার সদস্য পদে ইস্তফা দেন স্বপন। যদিও বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর কাছে হেরে যান তিনি। তৃণমূল প্রার্থী রমেন্দু সিনহারায়ের কাছে ৭ হাজার ৪৮৪ ভোটের ব্যবধানে হারেন তিনি। 

এপ্রসঙ্গে কুণাল বলেন, উনি বিধানসভা ভোটে পরাজিত হয়েছেন। তার পর এই কোভিডকালে অতি দ্রুততার সাথে তাঁকে পুনরায় সংসদের উচ্চকক্ষে মনোনীত করা হল। এনিয়ে আমরা বিরক্তি প্রকাশ করি। যদিও সুনীল মণ্ডল ও শিশির অধিকারীর লোকসভার সদস্যপদ খারিজ করা হচ্ছে না। 

উল্লেখ্য, সাংসদ পদে স্বপনের মেয়াদ থাকবে ২০২২-এর ২৪ মে পর্যন্ত। আগের সাংসদ পদের মেয়াদই পূর্ণ করবেন স্বপন দাশগুপ্ত। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget