এক্সপ্লোর

Mahua Moitra attacks Dhankar: রাজ্যপালের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের

রাজ্যপালকে ‘আঙ্কলজি’ সম্বোধন করে খোঁচা মহুয়ার

কলকাতা: খোদ রাজ্যপালের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলল তৃণমূল। রাজ্যপালের ৬ জন আত্মীয়কে ওএসডি পদে নিয়োগের অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নাম তুলে ধরে ট্যুইট করেন তৃণমূল সাংসদ। শুধু তাই নয়, রাজ্যপালকে ‘আঙ্কলজি’ সম্বোধন করে খোঁচা মহুয়ার।

এদিন ট্যুইট করে তৃণমূল সাংসদ ৬ জনের নাম উল্লেখে করেছেন। এমনকী সংশ্লিষ্টরা সম্পর্কে  সঙ্গে রাজ্যপালের কে হন তারও তালিকা তৈরি করেছেন মহুয়া মৈত্র।  তৃণমূল সাংসদ বলেন, "অভুদয় সিংহ শেখাওয়াত রাজ্যপালের ব্রাদার ইন ল’-র ছেলে। অখিল চৌধুরীর নিকট আত্মীয়। রাজ্যপালের প্রাক্তন এডিসি গৌরাঙ্গ দিক্ষিতের স্ত্রী  রুচি দুবে, প্রশান্ত দিক্ষিত গৌরাঙ্গ দিক্ষিতের ভাই। বর্তমানে যে এডিসি রয়েছেন তাঁর ব্রাদার ইন ল’ কৌস্তভ ভালিকার। কিষাণ ধনকড় রাজ্যপালের নিকট আত্মীয়।"

তৃণমূল সাংসদের প্রশ্ন, এখানে পুরো তাঁর গ্রাম নিয়ে রাজভবনে বসিয়ে রাখছেন আর সরকারি টাকায় তাঁদের পোষণ হচ্ছে? মহুয়া মৈত্র বলেন, তিনি সকাল থেকে সন্ধে পর্যন্ত বসে সরকারকে এবং মুখ্যমন্ত্রীকে বলে যাবেন। তিনি নিজে আয়নায় দেখুন রাজ্যপালের অফিস আর নিজের চেয়ারকে তিনি কোন তলানিতে নামিয়ে এনেছেন। এটা পশ্চিমবঙ্গের জন্য লজ্জার ব্যাপার।

এদিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের রাজ্য সরকারকে নিশানা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের। রাজ্যপালের ট্যুইটার লেখেন, ‘ভোট পরবর্তী হিংসা মানবতাকে লজ্জা দেবে। পুলিশ কিছুই করছে না। যা হচ্ছে সেটা পুরোটাই বিরোধীদের শাস্তি দেওয়ার জন্য।’ ট্যুইটে একটি ভিডিও শেয়ার করেন রাজ্যপাল। জানা গেছে, রাজ্যপাল আগামীকাল মুখ্যসচিবকে তলব করেছেন। ভোট-পরবর্তী হিংসা ও সামাজিক বয়কটের অভিযোগের প্রসঙ্গ নিয়েই মুখ্যসচিবকে রাজ্যপাল তলব করেছেন বলে জানা গেছে। 

উল্লেখ্য, রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত নতুন কিছুই নয়। কিন্তু সদ্যসমাপ্ত ভোটের পর সেই সংঘাত আরও তুঙ্গে উঠেছে। ভোটের পরই বিজেপি তাদের কর্মী-সমর্থকদের ওপর তৃণমূলের হামলার অভিযোগ নিয়ে সরব হয়। রাজ্যপালও বিষয়টি নিয়ে মুখর হন। বেশ কয়েকবারই তিনি এই বিষয়টি নিয়ে রিপোর্ট চেয়েছেন। ভোটের পরই ভোট-পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেন বলে জানিয়েছিলেন রাজ্যপাল। এরপর একাধিক ট্যুইট করে ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ঘোলায় পানশালার বাইরে দুই গোষ্ঠীর মারপিট, ভাইকে বাঁচাতে গিয়ে খুন হয়ে গেলেন দাদা
ঘোলায় পানশালার বাইরে দুই গোষ্ঠীর মারপিট, ভাইকে বাঁচাতে গিয়ে খুন হয়ে গেলেন দাদা
Andhra Pradesh News: ভয়ঙ্কর ঘটনা, ক্লাস চলাকালীন গাছ কাটার করাত হাতে ঢুকে এল যুবক, এলোপাথাড়ি চালাল ছাত্রীর উপর
ভয়ঙ্কর ঘটনা, ক্লাস চলাকালীন গাছ কাটার করাত হাতে ঢুকে এল যুবক, এলোপাথাড়ি চালাল ছাত্রীর উপর
Bangladesh News : ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
Hotel Death : অভিজাত হোটেলে ভয়ঙ্কর ঘটনা, পুলে নামতেই বিদ্যুৎস্পৃষ্ট দুই অতিথি, মুহূর্তে সব শেষ, পরপর আহত একাধিক
অভিজাত হোটেলে ভয়ঙ্কর ঘটনা, পুলে নামতেই বিদ্যুৎস্পৃষ্ট দুই অতিথি, মুহূর্তে সব শেষ, পরপর আহত একাধিক

ভিডিও

Election in Tollywood :
Indranil Sen Arrested : গ্রেফতার ইন্দ্রনীল সেন, এবার লালবাজারের স্ক্যানারে তাঁর স্ত্রী
Suchetan Bhattacharya:
Indranil Sen Arrested |
Firhad Hakim : গদ্দার পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget