এক্সপ্লোর

Raj Bhavan: নতুন করে সংঘাত? রাজ্যপালকে বেনজির আক্রমণ কল্যাণের, পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাজভবনের

Kalyan Banerjee: বিজেপি-র 'অপরাধী'দের রাজ্যপাল আশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেন কল্যাণ।

কলকাতা: রাজ্য রাজনীতিতে নতুন এবার উত্তাপ। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বেনজির আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের। তাঁর দাবি, রাজভবনে অপরাধীদের আশ্রয় দিচ্ছেন রাজ্যপাল। বন্দুক-বোমা দিয়ে তৃণমূলের লোকেদের মেরে আসতে বলছেন। কল্যাণের আক্রমণের মুখে পড়ে পাল্টা বিবৃতি দিল রাজভবন। রবিবার রাজভবনের দরজা খুলে দেওয়ার ঘোষণা করা হয়েছে। অস্ত্র বা গোলাবারুদ না পাওয়া গেলে, কল্যাণকে ক্ষমা চাইতে হবে বলেও জানিয়েছে রাজভবন। (Kalyan Banerjee)

বিজেপি-র 'অপরাধী'দের রাজ্যপাল আশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেন কল্যাণ। তাঁর বক্তব্য, "রাজ্যপালকে আগে বলুন, বিজেপি-র সমস্ত অপরাধীদের যেন রাজভবনে না রাখেন। রাজভবনে বসে অপরাধীদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন, আর বোমা দিচ্ছেন যে মেরে এসো তৃণমূলের লোকেদের। আগে এসব বন্ধ করুন।" (CV Ananda Bose)

রাজ্যপালকে আক্রমণ করে কল্যাণ আরও বলেন, "আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপি-র চাকরবাকর রাজ্য়পাল যতদিন থাকবে, তত দিন ভাল জিনিস পশ্চিমবঙ্গে কখনও দেখতে পাবেন না।" কল্যাণের এই আক্রমণের পরই রাজভবনের তরফে পাল্টা বিবৃতি দেওয়া হয়। জানানো হয়, রবিবার ভোর ৫টা থেকে রাজভবনের দরজা খোলা থাকবে সকলের জন্য। সাংসদ থেকে সাংবাদিক, যে কেউ ঢুকে দেখতে পারবেন, রাজভবনে অস্ত্র বা গোলাবারুদ রয়েছে কি না।

শনিবার রাতেই রাজভবনের তরফে বলা হয়, "রবিবার সকাল থেকে নাগরিক সমাজ ও সাংবাদিকদের জন্য রাজভবনের দরজা খোলা। সবাই এসে দেখুন, রাজভবনে অস্ত্র আছে কি না। রাজভবনে অস্ত্র থাকলে তদন্ত হওয়া উচিত। রাজভবনের নিরাপত্তার দায়িত্বে তো কলকাতা পুলিশ! তাই বোমা-বন্দুক এলে পুলিশের বিরুদ্ধেই তদন্ত হওয়া উচিত। অভিযোগ ভুল হলে রাজ্যবাসীর কাছে সাংসদের ক্ষমা চাওয়ার পথ খোলা আছে।" শুধু তাই নয়, গোটা ঘটনায় কল্যাণের বিরুদ্ধে পদক্ষেপ করতে লোকসভার স্পিকারের কাছে অনুরোধও জানানো হবে বলে জানিয়েছে রাজভবব।

গত কয়েক বছরে রাজ্য ও রাজভবনের মধ্যে বার বার সংঘাত দেখা গিয়েছে। কল্যাণের আক্রমণে এবার টানাপোড়েন অন্য মাত্রা পেল। রবিবার ভোর ৫টে থেকে রাজভবনের দরজা খোলা রয়েছে। সাংসদ, নাগরিকম সমাজ এবং সাংবাদিকদের সর্বোচ্চ ১০০ জন ঢুকে দেখতে পারেন সত্যিই রাজভবনে বোমা-বন্দুক আছে কি না। কল্য়াণ মিথ্যে বলে থাকলে, প্রকাশ্যে তাঁকে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছে রাজভবন। রাজ্যপাল জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান, তার পরও বোমা-বন্দুক ঢুকে থাকলে পুলিশকে জবাব দিতে হবে বলে জানানো হয়।

রাজ্যপাল জানিয়েছেন, কল্যাণ দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি জানাবেন তিনি। কল্যাণ ক্ষমা চাইলে পরবর্তী পদক্ষেপ করা হবে না হয়ত। কিন্তু কল্যাণ যদি মন্তব্য় থেকে না সরেন, তাহলে আইনি এবং সাংবিধানিক পদক্ষেপ করা হবে। রাজ্যপাল আরও বলেন, "সম্মানীয় সাংসদ কি হিংসার বাতাবরণ তৈরি করতে চাইছেন নির্বাচনের সময়? বিহারের ফলাফল দেখে কেঁপে গিয়েছেন। দিল্লির নেতৃত্বের ঘোষণায় যদি চিন্তায় থাকেন, সেটা ওঁর রাজনৈতিক দুর্ভাগ্য। এতে রাজ্যপালকে টেনে আনা দুর্ভাগ্যজনক।" আজই শিলিগুড়ি রওনা দিয়েছেন রাজ্যপাল। সাংসদ হয়ে কল্যাণ রাজ্যপালকে নিয়ে এমন মন্তব্য করেন কী করে, প্রশ্ন তোলেন তিনি। কলকাতা হাইকোর্ট সতর্ক করার পরও কী করে এমনটা হতে পারে, জানতে চান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget