এক্সপ্লোর

Mahua Moitra: মহুয়ার আর্জিতে সায় নীতি কমিটির, ৩১ অক্টোবর নয়, ২ নভেম্বর হাজিরার নির্দেশ

Parliament Ethics Committee: ঘুষ এবং উপহারের বিনিময়ে আদানিকে নিয়ে প্রশ্ন করার অভিযোগ ইতিমধ্যেই খারিজ করেছেন মহুয়া।

নয়াদিল্লি: টাকার বিনিময়ে সংসদে আদানিদের নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে অভিযোগ। সেই নিয়ে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) আরও সময় দিল সংসদের নীতি কমিটি। তৃণমূল সংসদের আর্জি মেনে তাঁকে আগামী ২ নভেম্বর হাজির হতে বলা হয়েছে (Cash for Query Allegations)। এর আগে ৩১ অক্টোবর হাজির হতে বলা হয়। কিন্তু পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচি থাকায়, আরও ক'দিন সময় চেয়েছিলেন মহুয়া। তাঁর সেই আর্জি মেনে নিল সংসদের নীতি কমিটি। (Parliament Ethics Committee)

ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে মোটা টাকা এবং দামি উপহারের পরিবর্তে মহুয়া সংসদে গৌতম আদানি এবং তাঁর সংস্থা আদানি গোষ্ঠীকে নিয়ে প্রশ্ন তোলেন বলে অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। মহুয়ার প্রাক্তন জয় অনন্ত দেহদ্রাই সেই নিয়ে চিঠিও দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। তাঁদের দু'জনকে আগেই জিজ্ঞাসাবাদ করে সংসদের নীতি কমিটি। রেকর্ড করা হয়েছে তাঁদের বয়ান। আত্মপক্ষ সমর্থনে মহুয়াকেও ডাকা হয়েছে।

ঘুষ এবং উপহারের বিনিময়ে আদানিকে নিয়ে প্রশ্ন করার অভিযোগ ইতিমধ্যেই খারিজ করেছেন মহুয়া। তবে আদানিদের নিয়ে প্রশ্নমালা সাজাতে ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে তিনি নিজের সংসদীয় আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন বলে যে অভিযোগ, তা স্বীকার করে নিয়েছেন তিনি। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মহুয়া জানান, নিজের সংসদীয় আইডি এবং পাসওয়ার্ড হীরানন্দানিকে দিয়েছিলেন তিনি। তবে তার জন্য ঘুষ বা উপহার নেননি। মহুয়া জানান, শুধু দর্শনই নন, আরও বেশ কয়েক জনকে নিজের সংসদীয় ইমেলের আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন তিনি। কারণ তিনি গ্রামাঞ্চলে নিজের সংসদীয় ক্ষেত্র থেকে কাজ করেন। তবে প্রতিক্ষেত্রেই OTP আসে তাঁর কাছে। সেটি ছাড়া কেউ লগইন করতে পারবেন না তাঁর ইমেলে। সংসদের নিয়মাবলীতে আইডি-পাসওয়ার্ড নিয়ে কিছু লেখা নেই বলেও জানান মহুয়া। 

আরও পড়ুন: India Abstains from UNGA Voting: গাজায় শান্তি ফেরানোর প্রস্তাবে ভোট দিল না ভারত, তীব্র সমালোচনার মুখে দিল্লি

মহুয়া জানিয়েছেন, হীরানন্দানি গ্রুপের চেয়ারম্যান দর্শনের কাছ থেকে উপহার হিসেবে একটি স্কার্ফ, লিপস্টিক এবং আইশ্যাডো পেয়েছিলেন তিনি। তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। তাই জন্মদিনে ওইসব উপহার দিয়েছিলেন দর্শন, তিনি তা গ্রহণও করেছিলেন। সেই বন্ধুত্ব থেকেই তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে গাড়ি পাঠাতেন দর্শন। কিন্তু কোনও ঘুষ তিনি গ্রহণ করেননি। দর্শনকে তিনি নিজে জিজ্ঞাসাবাদ করতে চান বলেও জানান মহুয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'
Suvendu Adhikari : ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'
West Bengal News Live: ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে তৃণমূলনেত্রী, CJP-র মঞ্চে যাবেন মমতা
ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে তৃণমূলনেত্রী, CJP-র মঞ্চে যাবেন মমতা
SC On NEET Case: NEET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে অসন্তোষ প্রকাশ, কেন্দ্রের উদ্দেশে কড়া মন্তব্য, এবার থেকে কী কী বিষয়ে পর্যবেক্ষণ করবে সুপ্রিম কোর্ট ?
NEET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে অসন্তোষ প্রকাশ, কেন্দ্রের উদ্দেশে কড়া মন্তব্য, এবার থেকে কী কী বিষয়ে পর্যবেক্ষণ করবে সুপ্রিম কোর্ট ?
বড় খবর, ইস্তফা দিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী
বড় খবর, ইস্তফা দিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget