এক্সপ্লোর

বিকেল ৫টা থেকে কলকাতা সহ ২৩টি পুর শহর ও জেলা সদরে লকডাউন

রাজ্যে লকডাউনে বন্ধ গণ পরিবহণ। ছাড় মিডিয়া, স্বাস্থ্য, বিদ্যুৎ, জল পরিষেবাকে। খোলা রেশন, মুদি-সব্জির দোকান। আওতার বাইরে অনলাইনে খাদ্যদ্রব্য। ছাড় মাংস, মাছ, দুধে।

রবিবার সারা দেশে ‘জনতা কার্ফু’র পর আজ থেকে রাজ্যে চালু হচ্ছে লকডাউন। চলবে শুক্রবার মধ্যরাত পর্যন্ত। কলকাতা-সহ রাজ্যের সব পুর এলাকা লকডাউনের আওতায়। এছাড়াও লকডাউন ঘোষণা করেছে বেশ কয়েকটি রাজ্যও। এ পর্যন্ত বাংলায় ৭ করোনা আক্রান্তের হদিশ মিলেছে। বাড়ছে কোয়ারেন্টিনে থাকা মানুষের সংখ্যা। বালিগঞ্জের আক্রান্ত তরুণের বাবা-মা ও পরিচারিকার শরীরেও মিলেছে চিনা ভাইরাসের অস্তিত্ব। এই পরিস্থিতিতে করোনার সংক্রমণ ঠেকাতে রবিবারের জনতা কার্ফুতে সারা দেশে সাড়া মিলেছে অভূতপূর্ব । মারণ ভাইরাসের মোকাবিলায় সোমবার বিকেল পাঁচটা থেকে শুক্রবার রাত বারোটা পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ১৮৯৭ সালের মহামারী আইনের ২, ৩, ৪ ধারার ক্ষমতাবলে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। এই পরিস্থিতিতে গোষ্ঠীসংক্রমণ ঠেকাতে ‘সার্বিক সুরক্ষা বিধিনিষেধ’ (কমপ্লিট সেফটি রেসট্রিকশন্স) চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুর এলাকা, উত্তর দিনাজপুর, মালদহ, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, পশ্চিম বর্ধমানে পুরোপুরি এবং আরও কিছু বাছাই করা জেলা শহরে লকডাউন। কলকাতা ছাড়া জেলার যে যে জায়গায় লকডাউন কার্যকর হবে, সেগুলি হল -
  • কোচবিহার জেলা সদর
  • আলিপুরদুয়ার জেলা সদর এবং জয়গাঁ
  • জলপাইগুড়ি জেলা সদর
  • কালিম্পং জেলা সদর
  • দার্জিলিং কার্শিয়ং এবং শিলিগুড়ি শহর
  • গোটা উত্তর দিনাজপুর জেলা
  • দক্ষিণ দিনাজপুর জেলা সদর
  • গোটা মালদা জেলা
  • গোটা মুর্শিদাবাদ জেলা
  • গোটা নদিয়া জেলা
  • বীরভূমের সমস্ত পুর-এলাকা
  • গোটা পশ্চিম বর্ধমান জেলা
  • পূর্ব বর্ধমান জেলা সদর, কালনা শহর ও কাটোয়া শহর
  • পুরুলিয়া জেলা সদর
  • বাঁকুড়া জেলা সদর, বড়জোড়া শহর, বিষ্ণুপুর শহর
  • পশ্চিম মেদিনীপুর জেলা সদর, খড়গপুর শহর, ঘাটাল শহর
  • ঝাড়গ্রাম জেলা সদর
  • পূর্ব মেদিনীপুর জেলা সদর, হলদিয়া শহর, দিঘা শহর, কোলাঘাট শহর, কাঁথি শহর
  • গোটা হাওড়া জেলা
  • হুগলি জেলা সদর, চন্দননগর শহর, কোন্নগর শহর, আরামবাগ শহর, শ্রীরামপুর শহর, উত্তরপাড়া শহর
  • দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার, ক্যানিং, সোনারপুর, বারুইপুর, ভাঙড়, বজবজ, মহেশতলা
  • সল্টলেক, নিউটাউন-সহ উত্তর ২৪ পরগনা সমস্ত পুর-শহর এলাকালক ডাউন চলা কালীনরাস্তাঘাটে ৭ জনের বেশি মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা জারি থাকবে। বন্ধ থাকবে ট্রেন, মেট্রো, বাস-সহ যাবতীয় গণপরিবহণ এবং অফিস, কারখানা।  জরুরি পরিষেবা এই নিয়ন্ত্রণের বাইরে। সরকারি নির্দেশ না মানলে আইনত পদক্ষেপ করা হতে পারে।
<iframe src="https://cdn.abplive.com/corona-html/index.html" width="640" height="180"></iframe>

সেরা শিরোনাম

Abhijeet Dipke : আটক অবস্থাতেই কাছের মানুষের মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপকে, জানাল দিল্লি পুলিশ...
আটক অবস্থাতেই কাছের মানুষের মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপকে, জানাল দিল্লি পুলিশ...
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Delhi Protest : CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget