এক্সপ্লোর

Total lockdown in Mizoram : ১০ মে থেকে শুরু, সম্পূর্ণ লকডাউনের পথে মিজোরাম

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক রাজ্যে লকডাউন জারি হয়েছে আগেই। এবার ১০মে থেকে কমপ্লিট লকডাউনের রাস্তায় হাঁটবে উত্তরপূর্বের রাজ্য মিজোরাম। আপাতত ৭দিনে পূর্ণ লকডাউন জারি হচ্ছে রাজ্যে।

আইজল : করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক রাজ্যে লকডাউন জারি হয়েছে আগেই। এবার ১০ মে থেকে সম্পূর্ণ লকডাউনের রাস্তায় হাঁটবে উত্তরপূর্বের রাজ্য মিজোরাম। আপাতত ৭ দিনের পূর্ণ লকডাউন জারি হচ্ছে রাজ্যে।

শুক্রবারই মিজোরামের সরকার জানিয়েছে, নির্দিষ্ট দিনে সকাল ৪ টে থেকে লকডাউন জারি হবে রাজ্যে। ১৭ মে সকাল ৪ টে পর্যন্ত লাগু থাকবে নিষেধাজ্ঞা। ওই সাতদিনের মধ্যে আইজল ছাড়া জেলা সদরের কেউ বাড়ির বাইরে যেতে পারবেন না। তবে নিষেধাজ্ঞার মধ্যে ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবাকে।

সেই ক্ষেত্রে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়াও সব্জি, মাংস কেনার জন্য বৃহস্পতিবার খোলা হবে বাজার। তবে বিকেল পাঁচটার মধ্যেই বাজার বন্ধ করে দিতে হবে। বর্তমানে আইজল ছাড়াও মিজোরামের জেলা সদরগুলিতে লকডাউন চলছে। সন্ধ্যে ৭টা থেকে সকাল ৪ টে পর্যন্ত সব জেলায় নাইট কার্ফু জারি করতে নির্দেশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের।

কমপ্লিট লকডাউন নিয়ে রাজ্য সরকারি অফিসগুলির মধ্যে বিপর্যয় মোকাবিলা ছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্বরাষ্ট্র দফতরের অফিসগুলিকে ছাড় দেওয়া হয়েছে। তবে বন্ধ থাকছে কেন্দ্রীয় সরকারের সব অফিস। রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, কোভিড চেইন ব্রেক করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃরাজ্য ও আন্তঃজেলার মধ্যে যাতায়াত পূর্ণ লকডাউনে নিষিদ্ধ করা হয়েছে। খুব প্রয়োজনে কেউ বাড়ির বাইরে বের হলে তারও কারণ দেখাতে হবে পুলিশকে।

তবে রাজ্যের তরফে আন্তঃরাজ্য সীমানা বন্ধ করা হয়নি। বাইরের রাজ্য থেকে কেউ এলে তাঁর কোভিড টেস্ট বাধ্যতামূলক। এমনকী করোনা নেগেটিভ রেজাল্ট এলেও ওই ব্যক্তিকে ১০ দিনের হোম আইসোলেশেন থাকতে হবে। এ ক্ষেত্রে ওই ব্যক্তির যদি হোম আইসোলেশনের ব্যবস্থা না থাকে তাহলে সরকারের কাছে পেইড কোয়ারেন্টাইনের সুবিধা রয়েছে। ১০ দিন পরে আরটিপিসিআর টেস্ট দিয়েই বেরোতে পারবেন তিনি। কেউ ৯৬ ঘণ্টার জন্য রাজ্যে এলে তাঁর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। কেবল বাইরের রাজ্য থেকে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে এলেই তাঁদের মিজোরামে ঢুকতে দেওয়া হবে।

সেরা শিরোনাম

Delhi Protest: আজও বন্ধ রাখা হচ্ছে দিল্লির ৬টি মেট্রো স্টেশন, একাধিক রাস্তাতেও রয়েছে 'নো এন্টি'
আজও বন্ধ রাখা হচ্ছে দিল্লির ৬টি মেট্রো স্টেশন, একাধিক রাস্তাতেও রয়েছে 'নো এন্টি'
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
I.N.D.I.A Bloc: I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget