এক্সপ্লোর

Tripura News: নাবালিকার উপর নির্মম অত্যাচার, ফের গণ ধর্ষণের অভিযোগ

Tripura: এবার ত্রিপুরায় গণধর্ষণের শিকার নাবালিকা। জানা গিয়েছে, ছোট ভাইয়ের জন্য চিপস কিনতে দোকানে গিয়েছিল।

প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: ফের গণ ধর্ষণের অভিযোগ। এবার প্রতিবেশী রাজ্যে। ত্রিপুরায় (Tripura News) ধর্ষণের অভিযোগ নবম শ্রেণির ছাত্রীকে। যা নিয়ে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় গতকাল রাতেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

এবার ত্রিপুরায় গণধর্ষণের শিকার নাবালিকা। জানা গিয়েছে, ছোট ভাইয়ের জন্য চিপস কিনতে দোকানে গিয়েছিল। অভিযোগ সেখান থেকে অভিযুক্তরা জোর জবরদস্তি বাইকে করে জঙ্গলে নিয়ে যায় নবম শ্রেণী পড়ুয়াকে। সেখানেই পাশবিক অত্যাচারে জ্ঞান হারিয়ে ফেলে ওই ছাত্রী। তাকে মৃত ভেবে জঙ্গলে ফেলে চলে আসে অভিযুক্তরা। ঘটনাটি ঘটে উওর জেলার পানিসাগর মহকুমায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। প্রথমে তাকে একটি প্রাথমিক হাসপাতাল পরে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। 

আর জি কর কাণ্ডে চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল এরাজ্য। যার আঁচ পৌঁছে গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। এবার পড়শি রাজ্যে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। রাতেই পানিসাগর উত্তর জেলার পুলিশ সুপারের নেতৃত্বে তদন্তে নামে পুলিশ। ঘটনায় দুই অভিযুক্ত হুসমান আলি ওরফে তাজেল (২৩) ও আয়াজ উদ্দিন (২৬)-কে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত আয়াজ উদ্দিনের মা মীনা বেগম বর্তমান শাসক দলীয় রৌয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান।                  

এদিকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চতুর্থ দিন। গতকাল নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার পরে আরও বেড়েছে আন্দোলনের ঝাঁঝ। রাতভর গানে, স্লোগানে মুখরিত ছিল স্বাস্থ্য ভবন সংলগ্ন এলাকা। প্রতিবাদী স্লোগানের সঙ্গে আন্দোলনকারীদের মুখে শোনা যায় ছোটদের বিভিন্ন ছড়া, কবিতাও। সেই সব ছড়া থেকেই নতুন স্লোগান তৈরি করেছেন তাঁরা। আন্দোলকারীদের সঙ্গে যোগ দেন সঙ্গীত শিল্পী লগ্নজিতাও। গতকাল রাতের পরে আজ সকালেও আন্দোলনকারীদের সমর্থনে এসেছেন প্রচুর সাধারণ মানুষ। চা, বিস্কুট ও নানান ধরনের খাবার সঙ্গে নিয়ে এসেছেন তাঁরা। এদিন দুপুর গড়াতে বৃষ্টি নামে ঝমঝমিয়ে। তাতে পিছু হটেননি আন্দোলনকারীরা। বৃষ্টিতে ভিজেই চলতে থাকে স্লোগান। জুনিয়র ডাক্তারদের জন্য ব্যবস্থা করা হয় ত্রিপলের। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Junior Doctors Agitation: ২ ঘণ্টার বেশি নবান্নের বাইরে বসে, ধর্নাস্থলে ফিরলেন জুনিয়র ডাক্তাররা

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bangladesh Unrest: অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন
অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget