এক্সপ্লোর

Tripura Election: বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ ত্রিপুরা, আক্রান্ত সিপিএম-বিজেপির সমর্থকরা

Tripura Election Update: বিধানসভার ফলাফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ ত্রিপুরা। বৃহস্পতিবার রাত থেকেই আক্রান্ত সিপিএম-বিজেপির সমর্থকরা।

প্রসেনজিৎ সাহা, আগরতলা: বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ ত্রিপুরা (Tripura)। বৃহস্পতিবার রাত থেকেই আক্রান্ত সিপিএম-বিজেপির সমর্থকরা। সিপাহিজলার বিশালগড়ে বাড়িতে ঢুকে বিজেপি কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। পাল্টা বিশালগড়েক অরবিন্দ নগরে সিপিএম সমর্থকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। চড়িলামে রাতভর সন্ত্রাস, বিরোধীদলের মিছিলে যাওয়ায় বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, পাল্টা বিজেপি কর্মীদের হামলার অভিযোগ। মান্দাইয়ে বিজেপি কর্মীদের বাড়ি-বাইক ভাঙচুরের অভিযোগ। খয়েরপুরে মেখলিপাড়ায় বাম কর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

গণনার দিন থেকেই অশান্তি...
বস্তুত ত্রিপুরায় অশান্তি চলছে বিধানসভায় ভোটগণনার দিক থেকেই। দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার  বিধানসভা কেন্দ্রে গণনা চলাকালীনই তিপ্রামথা সমর্থকদের সঙ্গে বিজেপি সমর্থকদের সংঘর্ষ বেঁধে যায়। ওই কেন্দ্রে বিজেপি সমর্থক এগিয়ে ছিল। তিপ্রামথা কর্মী-সমর্থকরা জানাচ্ছেন, একদিকে তাঁদের জন্য জায়গা বরাদ্দ ছিল। অন্য দিকে বিজেপি কর্মী-সমর্থকদের জন্য জায়গা রাখা থাকে। কিন্তু অভিযোগ, যেখানে তাঁদের দাড়ানোর জায়গা ছিল সেখানে গিয়েই পিছন থেকে ইট-পাটকেল মারতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। তার পরই সংঘর্ষ শুরু হয়ে যায়। যেখানে গণনা চলছিল, তার ভিতরেই ঢুকে পড়ে অশান্তি। কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে তাঁদের বের করে দেয়। ফলে সব মিলিয়ে গণনাকেন্দ্রের ভিতরে খুব বেশি উত্তাপ ছড়াতে পারেনি। 

ফলাফল...
গত কাল উত্তেজনার ওঠাপড়ার পর দ্বিতীয়বার ত্রিপুরায় ক্ষমতায় এসেছে বিজেপি । তবে কমেছে বিজেপি-IPFT জোটের আসন সংখ্যা। ১৩ আসনে জেতা তিপ্রামথা জানিয়েছে, বিজেপি যদি তাদের শর্ত মানে, তাহলে তারা সমর্থন দেবে।  এদিকে খাতাই খুলতে পারেনি তৃণমূল। ঝুলিতে নোটার থেকেও কম ভোট। ধাক্কা খেয়েছে বাম -কংগ্রেস জোটও। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ৬০টির মধ্যে ২৮টি আসনেই প্রার্থী দাঁড় করিয়েছিল তৃণমূল। বৃহস্পতিবার ভোটের ফলাফল প্রকাশিত হতে দেখা গেল, একটি আসনও দখল করতে পারেনি জোড়াফুল শিবির। তাদের সমর্থনে ভোট পড়েছে মাত্র ০.৮৮ শতাংশ। তার চেয়ে বেশি ভোট পড়েছে নোটায়। নির্বাচন কমিশনের হিসেব বলছে, ত্রিপুরায় নোটায়. ১.৩৬ শতাংশ ভোট পড়েছে।  হার-জিত নিয়ে তাঁরা ভাবছেন না বলে যদিও এর আগে জানিয়েছিলেন অভিষেক। যত কমই ভোট পড়ুক না কেন, মাত্র এক বছরের চেষ্টায় তা যথেষ্ট বলে জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার ফলাফল প্রকাশ হতে দেখা গেল, প্রত্যাশা অপূর্ণই থেকে গিয়েছে জোড়াফুল শিবিরের। কোনও পক্ষকেই পছন্দ না হলে, যে নোটার বোতাম টিপে মতামত জানান সাধারণ মানুষ, তার চেয়েও কম ভোট পেয়েছে তৃণমূল।

আরও পড়ুন:রাতের শহরে 'Hit and Run', খুনের অভিযোগে গ্রেফতার ৭

     

 

সেরা শিরোনাম

MK Stalin: ডিলিমিটেশন বিল: মরিয়া চেষ্টা I.N.D.I.A শিবিরের, স্ট্যালিনের বাড়িতে সনিয়া-মমতা-রাহুল-বেবিরা, বরফ গলবে কি?
ডিলিমিটেশন বিল: মরিয়া চেষ্টা I.N.D.I.A শিবিরের, স্ট্যালিনের বাড়িতে সনিয়া-মমতা-রাহুল-বেবিরা, বরফ গলবে কি?
Mohammed Shami: মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Embed widget