এক্সপ্লোর

Train Accident News: দুরন্ত গতিতে ছুটে এসে ধাক্কা মারল ট্রেন, খেলনার মতো উড়ে গেল বোলেরো গাড়ি, অনেকের মৃত্যুর আশঙ্কা

Tripura Train Accident: ত্রিপুরার ঢালাই জেলায় এসকে পাড়া রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।

আগরতলা: ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ত্রিপুরায়। পিকআপ ভ্যানের সঙ্গে ট্রেনের ধাক্কা। একেবারে দুমড়ে মুচড়ে গেল পিকআপ ভ্যানটি। এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর মিলেছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনার পর রেললাইনের উপর দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। বহু যাত্রী নেমে আসেন ট্রেন থেকে। এই ঘটনাতেও রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে। (Tripura Train Accident)

ত্রিপুরার ধলাই জেলায় এসকে পাড়া রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। একটি প্যাসেঞ্জার ট্রেন ও পিকআপ ভ্যানের মধ্যে ধাক্কা লাগে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আগরতলা-শিলচর প্যাঞ্জার ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে একটি মালবোঝাই বোলেরো গাড়ির। লংতরাই ভ্যালি সাবডিভিশনের অন্তর্গত সিন্ধুকুমার পাড়া দিয়ে ট্রেনটি লেভেল ক্রসিং পার হচ্ছিল।  (Train Accident News)

প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনটি দুরন্ত গতিতে ছুটে আসার সময়ই লেভেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করছিল গাড়িটি।  কিন্তু সেই চেষ্টায় সফল হওয়ার আগেই তীব্র গতিতে ছুটে এসে গাড়িটিতে ধাক্কা মারে ট্রেনটি। গাড়িটি একেবারে খেলনার মতো উড়ে পড়ে যায় রেললাইনের পাশে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক এবং আরও দু'জনের।

খবর পেয়ে পুলিশ এবং রেলের আধিকারিকরা সঙ্গে সঙ্গেই দুর্ঘটনাস্থলে ছুটে যান। তাঁদের তদারকিতেই শুরু হয় উদ্ধারকার্য। স্থানীয় মানাু হাসপাতালে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনায় শোকের ছায়া এলাকায়। কী করে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ট্রেন আসার সময় লেভেল ক্রসিং বন্ধ থাকার কথা। তা সত্ত্বেও গাড়িটি কী ভাবে রেললাইন পেরনোর চেষ্টা করছিল, উঠছে প্রশ্ন। রেলের তরফে গাফিলতির দিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, প্যাসেঞ্জার ট্রেনটি লাইনে দাঁড়িয়ে রয়েছে। বহু মানুষ নেমে এসেছেন নীচে। অন্য দিকে, রেললাইনের পাশে দোমড়ানো মোচড়ানো অবস্থায় পড়ে রয়েছে পিকআপ ভ্যানটি। মৃতদের যে ছবি দেখা গিয়েছে, তা দুঃসহ। গোটা ঘটনায় রেলের দিকেই আঙুল তুলছেন অনেকে। ট্রেন আসা সত্ত্বেও কেন লেভেল ক্রসিং খোলা ছিল, প্রশ্ন তুলছেন তাঁরা।  সাম্প্রতিক কালে একাধিক ট্রেন দুর্ঘটনায় রেলের গাফিলতি ধরা পড়েছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। দুই সপ্তাহ আগেই ছত্তীসগঢ়ের বিলাসপুরে মেমু ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে মালগাড়ির। ১১ জন প্রাণ হারান। উত্তরপ্রদেশের চুনরেও দুর্ঘটনায় ছ'জনের প্রাণ যায়।

সেরা শিরোনাম

CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে অন্যদের শুল্ক, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে অন্যদের শুল্ক, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Shiva Sharma Death Case: পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget